শিরোনাম
সিলেটে শাহ আরফিন টিলা পাথর লুটের নিয়ন্ত্রণে পালাবদল কবিতার শিরোনাম: যদি চাঁদের মত বড় হয় জোসনা ছড়াতে পার জনতার তরে। জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্য ও ভূমিসেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার জেলা প্রশাসকের সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল উপস্থাপন বিষয়ক মতবিনিময় সভার প্রতিবেদন ও সুপারিশমালা জেলা প্রশাসকের কাছে হস্তান্তর মৃত্যুর প্রথম রাত কেমন হবে: দুধরচকী ছাহেব বিরুলিয়ায় কীর্তন ও আলোচনা সভায় রোজিনা দেওয়ান, নির্বাচিত হলে ঘরে ঘরে পৌঁছে দেবেন সরকারি সুযোগ-সুবিধা প্রধানমন্ত্রীর একক নেতৃত্বে, শিক্ষাব্যবস্থা, শতভাগ পরিবর্তন করতে চাই, শিক্ষক- শিক্ষার্থীর ভবিষ্যত চাই ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি হেলিম, সম্পাদক নজরুল ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শিবগঞ্জ শাহজালাল উপশহর উপ-পরিষদের সভাপতি মহিবুর রহমান এপল ভাই আর নেই খুলশী থানার এসআই নাসিমকে ঘিরে অভিযোগের বিস্তার ঝাউতলা-ডিজেল কলোনিতে বেড়ে ওঠা, ২০১২ সালে পুলিশে নিয়োগ; বায়েজিদে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ, চান্দগাঁওয়ে বাবাকে আটকের পর এক লাখ টাকায় মুক্তির দাবি! দ্বিতীয় পর্ব
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বিশ্বনাথে উপজেলা কৃষক লীগের গাছের চারা বিতরণ

Coder Boss / ৭৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২০

Manual3 Ad Code

বিশেষ প্রতিনিধি বিশ্বনাথ

 

Manual1 Ad Code

মুজিব বর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেটের বিশ্বনাথে উপজেলা কৃষক লীগের উদ্যোগে ফলজ-বনজ-ঔষধী গাছের চারা বিতরণ করা হয়েছে। বিআরডিবি মিলনায়তন প্রাঙ্গনে উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন শ্রেণী- পেশার মানুষের মধ্যে বিনামূল্যে এক হাজার চারা বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান।

Manual2 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব পংকি খান বলেন, ৭৫’র ১৫আগষ্ট দেশদ্রোহীরা স্ব-পরিবারের বঙ্গবন্ধুকে হত্যা না করলে আজ বাংলাদেশ হতো উন্নত একটি রাষ্ট্র। তবে জাতির পিতার স্বপ্ন থেমে নেই, বঙ্গবন্ধুর অবর্তমানে তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আমাদেরকে শুধুমাত্র অপরাজনীতি বন্ধ করতে হবে ও জাতির জনকের আদর্শ বুকে লালন করে প্রধানমন্ত্রীর গ্রহন করা উদ্যোগগুলো সঠিকভাবে বাস্তবায়নে সহযোগীতা করতে হবে।

উপজেলা কৃষক লীগের সভাপতি ছোরাব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল হান্নান বদরুলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম সম্পাদক আমির আলী চেয়ারম্যান, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন। বক্তব্য রাখেন দেওকলস ইউনিয়ন কৃষক লীগের সভাপতি সৈয়দ শহিদুল ইসলাম, সদর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক বিকাশ মালাকার।

অনুষ্ঠানের শুরুতে ৭৫’র ১৫ আগষ্ট শহীদ হওয়া সকল শহীদদের আতœার মাগফেরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। সভা থেকে গত সোমবার (১০ আগষ্ট) উপজেলা আইন-শৃংখলা কমিটির সভায় যোগদানের পথিমধ্যে স্থানীয় এমপি মোকাব্বির খানের গাড়িতে হামলা হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবদুল মতিন, সম্পাদক সাহিদুল ইসলাম সাহিদ, বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী জাহান, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগের সহ সভাপতি সাহাব উদ্দিন।

Manual8 Ad Code

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নিখিল পাল, প্রচার সম্পাদক নিখিল পাল, লামাকাজী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অরবিন্দু পাল, উপজেলা কৃষক লীগের সহ সভাপতি সাহব উদ্দিন, হাজী আকবর আলী, যুগ্ম সম্পাদক মারফত আলী, কামরুজ্জামান কামাল, সাংগঠনিক সম্পাদক আবদুল মতিন বোদন, কৃষক লীগের বিভিন্ন ইউনিয়ন কমিটির মধ্যে লামাকাজীর সভাপতি মাসুক মিয়া, সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন, খাজাঞ্চীর সভাপতি জামাল আহমদ, সাধারণ সম্পাদক রহমত আলী, অলংকারীর সভাপতি ছগির আলী, সাধারণ সম্পাদক আকরম আলী, রামপাশার সভাপতি তেরাব আলী, সাধারণ সম্পাদক সোনা মিয়া, দৌলতপুরের সভাপতি চান মিয়া, সাধারণ সম্পাদক আকবর আলী বাবুল, বিশ্বনাথ সদরের সভাপতি রফিক আলী, দেওকলসের সাধারণ সম্পাদক আমির আলী, দশঘরের সভাপতি রুনু মিয়া, সাধারণ সম্পাদক কিতাব আলী প্রমুখসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী।

Manual8 Ad Code

(রাজা মিয়া বার্তা প্রেরক)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code