শিরোনাম
কারিনা কায়সারের মৃত্যু: মানবতার আয়নায় এক নির্মম বাস্তবতা কবিতা: বিশ্ব মুসলিম নির্যাতন কবে হবে নিরসন শিশুকে জোর করে মোটা-তাজা করার নামে অমানবিক নির্যাতনের অভিযোগে এক মাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে গৃহবধূ রিনা আক্তারের বালুচাপা দেওয়া মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে তদন্ত সংস্থা পিবিআই মাত্র ১৯ বছর বয়সে একজন কিশোরীর বই-খাতা আর স্বপ্ন নিয়ে ব্যস্ত থাকার কথা, সে বয়সেই ভালোবাসার টানে গড়েছিলেন সংসার রাকিব-তামিমা-নাসির ইস্যু: ১০ জুনের রায়ের অপেক্ষায় সবাই অসুস্থ: ইসলামি চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী,দোয়া চাইলেন এম এ হোসেইন, ইউকে সিলেটের ওসমানী মেডিকেলে দালাল ও চোর চক্র খাদিজার দৌরাত্ম্য বেপরোয়া বিলুপ্ত ইষ্ট ইন্ডিয়া কোম্পানিই আজকের ডিপ স্টেট সোসাইটি। জনগণকে শোষণ করা হচ্ছে ইচ্ছে মতো শরীয়তপুরে স্বামী হত্যার পর মরদেহ টুকরো করার অভিযোগে স্ত্রী আটক
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মুজিব বর্ষে শাহানা বেগমের প্রয়োজন মাথা গুজার ঠাই

Coder Boss / ৫৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০

Manual4 Ad Code

 

Manual8 Ad Code

বিশেষ প্রতিনিধি মৌলভীবাজারঃ

উন্নয়নের মহা সড়কে দেশ এগিয়ে যাচ্ছে ,বেড়েছে নাগরিকদের মাথাপিছু আয়, তবে প্রত্যন্ত অঞ্চলে বাস করা শাহানাদের মত নারীদের ভাগ্যের পরিবর্তন আজও হয়নি। বৃদ্ধা মায়ের দেয়া মাত্র দুই শতক ভুমির উপর অসুস্থ বৃদ্ধা মা ও তিন সন্তানকে নিয়ে জীর্ণশীর্ন কুঁড়েঘরে কোন রকম বসবাস করে আসছেন ৩৮ বছর বয়সী নারী শাহানা বেগম। দারিদ্রের কষাঘাতে চরমভাবে জর্জরিত শাহানা অন্যর বাড়িতে কাজ করেই অসহায় বৃদ্ধা মা ও তিন সন্তানদের ভরণ পোষণ চালিয়ে জীবন সংগ্রামে কোনরকম টিকে আছেন।

অনেক সময় তাদের দু’বেলা খাবার জুটাতে হিমশিম খেতে হয়,অনাহারে অর্ধাহারে কাটাতে হয় বিভিন্ন সময়। সরকারের ঘোষনা অনুযায়ী মুজিব বর্ষে দেশের কোন নাগরীক গৃহহীন থাকবেনা বলে ঘোষনা করা হয়েছে, তাতে করে শাহানাও সপ্ন দেখেন অন্তত মুজিব বর্ষে তিনি আর গৃহহীন থাকবেন না। আর এজন্য তার এখন প্রয়োজন কোন রকমের মাথা গুজার ঠাই।

বলছিলাম মৌলভীবাজার সদর উপজেলার ৯নং আমতৈল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আটগাঁও গ্রামের বাসিন্দা শাহানা বেগমের দূর্বীসহ জীবনের কথা। ৬ বছর ধরে স্বামী পরিত্যক্ত শাহানা বেগমের এক মেয়ে ও দুই ছেলে রয়েছে। তথ্য সূত্রে জানা যায়, শাহানা বেগমের মা রেণু বেগমের দেয়া ২শতক ভুমির উপর বর্তমানে তাদের বসবাস। বর্ষা মৌসুমে ভারি বৃষ্টিতে টিন ছিদ্র করে পুরো ঘরে পানি জমে বসবাসের অনুপযোগী হয়ে পড়ে। এরই মধ্যে ঝরবাদলেও থাকে আতঙ্ক আর উদ্বেগ,কখন যে ঝরের উত্তাল হাওয়া নিয়ে যায় কুঁড়ে ঘরটি।

Manual7 Ad Code

বিগত মার্চ মাস থেকে দেশব্যাপী প্রাণঘাতী করোনায় বিপর্যস্থ হয়ে পরে দেশের সবগুলো জনপদ,থেমে যায় মানুষের জীবন-যাত্রার সকল আয়োজন। লকডাউনের কবলে নিম্নবিত্ত আর মধ্যবিত্তদের জীবনে বয়ে আসে মহা এক ক্লান্তিকাল। এমন পরিস্থিতিতে প্রবাসীরাসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলো মানুষের জীবন রক্ষায় খাদ্য সামগ্রী নিয়ে এগিয়ে আসলেও তাতে ভাগ্য জুটেনি শাহানার। ইউনিয়ন পরিষদ থেকেও পাননি কোন নাগরিক সুবিধা। কেউ খোঁজও নেয়নি শাহানাদের । ভিজিএফ কার্ড কিংবা সরকারের আর্থিক প্রণোদনার কোনটাও পাননি তিনি।

এবিষয়ে জানতে মুঠো ফোনে কথা হয় ৯নং আমতৈল ইউনিয়নের চেয়ারম্যান রানা খান শাহীনের সাথে, এসময় তিনি বলেন, বিষয়টি তাঁর জানা নেই। তিনি বলেন, আমি ঐ ওয়ার্ডের মেম্বারের সাথে যোগাযোগ করে বিষয়টি গুরুত্বের সাথে খোঁজ নিয়ে দেখবো। তিনি বলেন, শাহানা বেগম নামে ওই নারী আমার সাথে কখনো যোগাযোগ করেছেন বলে আমার জানা নেই,যদি যোগাযোগ করেন, তাহলে আমি আগামীতে তাঁকে গৃহ নির্মাণের ব্যাপারে সর্বাত্মক সহযোগীতা করব।

ওয়ার্ড মেম্বার লুৎফুর মিয়া জানান, করোনা সঙ্কটের সময় আমার এলাকায় কেউ ত্রাণ সামগ্রী পাননি এমন তথ্য আমার জানা নেই, অনেকে পেয়েও অস্বীকার করেন। তিনি বলেন, মুজিব বর্ষে গৃহ নির্মাণের জন্য আমার ওয়ার্ডে এখনো কোন বরাদ্ধ আসেনি।

এদিকে কান্নাজড়িত কন্ঠে শাহানা বেগম এ প্রতিবেদককে বলেন,আমি বড়ই অসহায়,আমার স্বামী তিন মাসের আন্তঃসত্তা রেখে চলে যান,বর্তমানে আমি এবং আমার মেয়ে অন্যর বাড়িকে কাজ করেই কোনরকম সংসার চালাই।

Manual2 Ad Code

আমার পাশে দাঁড়ানোর মত কেউ নেই। তিনি বলেন,আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করি তিনি যেন মুজিব বর্ষে আমাকে অন্তত একটি গৃহ নির্মাণ করে দিয়ে আমার পাশে দাঁড়ান।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code