শিরোনাম
শ্রীমঙ্গলে ২৩ কেজির ওজনের অজগর উদ্ধার আমাসুফ সিলেট বিভাগীয় সভাপতির সঙ্গে হবিগঞ্জ জেলা জোনাল কমিটির সৌজন্য সাক্ষাৎ উখিয়ায় ৪ হারানো মোবাইল উদ্ধার,মালিকদের কাছে হস্তান্তর তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান ভূঞার ইন্তেকাল কেন মহসিন তালুকদারকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান পাইকুরাটির একাংশের ভোটার? দুর্নীতিবিরোধী সচেতনতা শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে হবে: তাড়াইলে ইউএনও তানজিলা আখতার রাসূল (সা.)’র প্রতি মুহাব্বাতই ঈমানের মূল! হাফিজ মাছুম আহমদ দুধরচকী কচুয়ায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ দেশের আইন পরিবর্তন করন, আদালত প্রাঙ্গন ঘুষ মুক্ত করন, মামলাজট কমানো খুবই জরুরি দরকার ছাতকে সড়ক যোগাযোগে নতুন দিগন্ত ৯৯ কোটি টাকার ৪ লেন সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি মিলন
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বিশ্বম্ভরপুরে দেশ-বিদেশে থাকা সবাইকে ঈদের শুভেচ্ছা জানালেন সাবেক ইউপি চেয়ারম্যান এরশাদ

সিলেট নিউজ ডেস্ক / ২৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৫ মে, ২০২৬

Manual7 Ad Code

বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি :
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বিশ্বম্ভরপুর উপজেলাবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ এরশাদ আহমদ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আযহা  মুসলিম উম্মাহর জন্য আনন্দ, শান্তি ও সম্প্রীতির এক মহিমান্বিত বার্তা নিয়ে আসে।ঈদের এই শিক্ষ বাস্তব জীবনে ধারণ করলেই একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।”
তিনি আরও বলেন, “ঈদের আনন্দ যেন সমাজের প্রতিটি মানুষের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে—এটাই আমাদের প্রত্যাশা। ধনী-গরিব ভেদাভেদ ভুলে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে। তাদের মুখে হাসি ফোটাতে পারলেই ঈদের প্রকৃত আনন্দ উপলব্ধি করা সম্ভব।”
ঈদের শুভেচ্ছার পাশাপাশি তিনি বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন। তিনি বলেন, “আমি অতীতেও ইউনিয়নের উন্নয়নে কাজ করেছি, ভবিষ্যতেও মানুষের সেবা করে যেতে চাই। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতের অগ্রগতি, কৃষি ও গ্রামীণ অর্থনীতির বিকাশ এবং যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি দুর্নীতিমুক্ত ও জনবান্ধব প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে কাজ করা হবে।”
তিনি আরও বলেন, “ইউনিয়নের প্রতিটি নাগরিকের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং সরকারি সেবাগুলো মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই হবে আমার অগ্রাধিকার।”
পরিশেষে তিনি আগামী ইউপি নির্বাচনে সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে সবাইকে নিরাপদ ও আনন্দমুখর ঈদ উদযাপনের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code