শিরোনাম
ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলন আরকান বা নামাজের ছেফত ছয়টি! দেশের জনগণের দুর্ভোগ কমাতে চাইলে,প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়ন উপদেষ্টা নিয়োগ দেয়া জরুরি বানারীপাড়ায় জবরদখলকৃত ৮ কাঠা জমি উদ্ধার, ৭ শতাংশ মসজিদে দান একাত্তরের চেতনা বিক্রি করা, জনগণের কদর ছিলো না,আওয়ামী লীগের কাছে বনাম হাস‍্যকর লকডাউন মেধাবী ছাত্রী ছাইমার ভর্তি সহায়তায় পাশে জগন্নাথপুর ইউএনও মোঃ ইসলাম উদ্দিন নিরাপত্তাহীনতায় বিদ্যালয়ের বাইরে হাজিরা, প্রতিকারের দাবি শিক্ষিকার ​প্রতিশোধের আগুন পেরিয়ে ক্ষমার সমাজ: এক অদম্য মানবতার আহ্বান জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে নিখোঁজ, দুইদিন পর ভেসে উঠল শিশুর লাশ “ঘুষ না দেওয়ায় ফেরত যাওয়া শ্রান্তি বিনোদন ভাতা বিল, নিতে হলো ঘুষ দিয়েই”
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জুড়ীতে পিডিবির গাফিলতির কারনে ২ জনের মৃত্যু

Coder Boss / ৫০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২০

Manual1 Ad Code

 

জুড়ী প্রতিনিধিঃ

Manual4 Ad Code

মৌলভীবাজারের জুড়ী উপজেলা দিন সাগরনাল ইউপির পাতিলাসাঙ্গন গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে হোসাইন (১৪) এর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে।

Manual5 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল চার দিকে হোসাইন বাড়ির পাশে ডুবাতে একটি ডাহুক পাখি দেখে নেমে পড়ে। সেখানে আগে থেকে পিডিবি (ওয়াপদার) লাইন পানিতে ফেলা ছিলো। ডুবাতে যাওয়ার সাথে সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এলাকাবাসী অভিযোগ করে জানান, ৭/ ৮ থেকে বিদুৎ লাইন পানিতে ফেলা ছিলো। কর্তৃপক্ষকে বারা বার জানানোর পরও তারা কেউ মেরামতে আসেন নি।

স্থানীয় ইউপি সদস্য শরফ উদ্দিন বলেন, এটা দীর্ঘদিনের সমস্যা। গত সাত থেকে আট দিন ধরে লাইনটি পানির মধ্যে পড়ে থাকতে দেখা যায়। কর্তৃপক্ষকে অনেকবার জানিয়েছি, কিন্তু তাদের কেনো সাড়া মেলেনি।

Manual4 Ad Code

স্থানীয় ভুক্তভোগী আব্দুল আহাদ বলেন, ওয়াপদা কর্তৃপক্ষকে আমরা বার বার জানিয়েছি। তারা কোনো পাত্তাই দেয় না। তারপর আমাদের এখানে বিদ্যুতের লাইনগুলো হাতের নাগালে। যে কোনো সময় আরও দূর্ঘটনা ঘটতে পারে।

এদিকে একই উপজেলার ফুলতলা ইউনিয়নে দুপুর বারোটার দিকে টিনের ঘরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরেক জনের মৃত্যু হয়।

তিনি বিরইনতলা গ্রামের হবিব উল্লাহের ছেলে ওয়াহিদ আলী (৫০)।

স্থানীয় ইউপি সদস্য ইমতিয়াজ গফুর মারুফ সন্ধ্যার দিকে মৃত্যুর খবরের বিষয়টি নিশ্চিত করেন।

Manual8 Ad Code

তিনি জানান, ওয়াহিদ আলী একজন দিনমজুর। তিনি দুপুরে স্থানীয় বাজারে একটি টিনের ঘর মেরামত করছিলেন। আর টিনে ওয়াপদার উন্মুক্ত লাইন ছিলো। কাজ শুরুর সময় বিদ্যুৎ না থাকায় তিনি কাজ শুরু করেন। পরে বিদ্যুৎ আসার সাথে সাথেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

ইউপি সদস্য অভিযোগ করে বলেন, এক ঘর থেকে আরেক ঘরে এভাবে উন্মুক্ত লাইন নিয়ে সংযোগ দেয়ার কারনে এরকম মর্মান্তিক দুর্ঘটনা হচ্ছে। ওয়াপদার দায়িত্বশীল পর্যায়ের ব্যক্তিবর্গদের অভিযোগ দিলেও কোনো কাজে আসে নি। কোনো অভিযোগ দিলে তারা আসেও না।

জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন,এটা দূঃখজনক। বিষয়টি আমরা দেখতেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।

এবিষয়ে উপ সহকারী প্রকৌশলী আনছারুল কবীর শামীম জানান,আমরা লাইন ছিড়ে পানিতে পড়ে আছে এরকম কোনো ধরনের অভিযোগ পাইনি।

তিনি আরো বলেন, নতুন একটি প্রকল্পের আওতায় পিডিবি (ওয়াপদার) পুরোনো লাইনগুলো মেরামতের কাজ চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code