শিরোনাম
আরকান বা নামাজের ছেফত ছয়টি! দেশের জনগণের দুর্ভোগ কমাতে চাইলে,প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়ন উপদেষ্টা নিয়োগ দেয়া জরুরি বানারীপাড়ায় জবরদখলকৃত ৮ কাঠা জমি উদ্ধার, ৭ শতাংশ মসজিদে দান একাত্তরের চেতনা বিক্রি করা, জনগণের কদর ছিলো না,আওয়ামী লীগের কাছে বনাম হাস‍্যকর লকডাউন মেধাবী ছাত্রী ছাইমার ভর্তি সহায়তায় পাশে জগন্নাথপুর ইউএনও মোঃ ইসলাম উদ্দিন নিরাপত্তাহীনতায় বিদ্যালয়ের বাইরে হাজিরা, প্রতিকারের দাবি শিক্ষিকার ​প্রতিশোধের আগুন পেরিয়ে ক্ষমার সমাজ: এক অদম্য মানবতার আহ্বান জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে নিখোঁজ, দুইদিন পর ভেসে উঠল শিশুর লাশ “ঘুষ না দেওয়ায় ফেরত যাওয়া শ্রান্তি বিনোদন ভাতা বিল, নিতে হলো ঘুষ দিয়েই” সিলেটে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ সম্পন্ন
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সাতক্ষীরা তালার ভাইস চেয়ারম্যান হতে মাছ চাষীর মৃত্য। পুলিশ হেফাজাতে ভাইস চেয়ারম্যান

Coder Boss / ৮২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০

Manual7 Ad Code

 

ইলিয়াছ তালা সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার তালায় চিংড়ী ঘেরে মাছ ধরাকে কেন্দ্র করে ৬০ বছরের বৃদ্ধ লুৎফর নিকারীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় পুলিশ তালা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিয়ার রহমানকে আটক করেছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual8 Ad Code

এদিকে, থানায় আটক ভাইস চেয়ারম্যান মশিয়ার রহমানকে গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার সকালে তালা উপজেলা সদরে গ্রামবাসী বিক্ষোভ মিছিল করেছে। একই দাবিতে তারা থানার সামনে তালা-পাইকগাছা সড়কে যানবাহন বন্ধ করে দিয়ে অবস্থান নিয়েছে।

এর আগে সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে তালা সদর ইউনিয়নের জিয়ালা নলতায় এই ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি মেহেদী রাসেল জানান, গতকাল লুৎফর নিকারীর ছেলে সেলিম নিকারী তাদের নিজেদের ঘেরে মাছ ধরছিলেন। এ সময় পাশ্ববর্তী মশিয়ার রহমানের ঘের থেকে তিনি মাছ চুরি করেছেন বলে অভিযোগ করা হয়। মশিয়ার রহমানের ঘের কর্মচারী রনি ও কয়েকজন সেলিমকে মারধর করে ভাইস চেয়ারম্যানের কাছে নিয়ে যায়।

এ খবর পেয়ে সেলিমের বাবা লুৎফর নিকারী তার ঘেরের বাসায় যান। এসময় ভাইস চেয়ারম্যান মশিয়ার রহমান, তালা সরকারি কলেজের ছাত্রলীগ সভাপতি তুহিন ও ঘের কর্মচারী রনিসহ কয়েকজন লুৎফর নিকারী ও তার ছেলে সেলিমকে লাঠিসোটা দিয়ে মারধর করতে থাকে। এর এক পর্যায়ে লুৎফর নিকারী জ্ঞান হারালে বাবা-ছেলে দুজনকেই তালা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসময় ডাক্তার লুৎফর নিকারীকে মৃত ঘোষণা করেন।

Manual4 Ad Code

ওসি মেহেদী রাসেল আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিয়ার রহমানকে আটক করা হয়েছ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Manual5 Ad Code

লুৎফর নিকারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code