শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ কোটির জনসমুদ্রে দিক হারা নাবিক, মন্ত্রীদের কথা বিশ্বাস করছে না জনগণ প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়ন উপদেষ্টা (গ্রন্থের ২য় খন্ড) ওয়াসার মেগা প্রকল্পে অনিয়মের অভিযোগ পদ্মা থেকে সায়েদাবাদ—হাজার কোটি টাকার প্রকল্পে এক মোস্তাফিজুর রহমানের, এই কর্মকর্তার প্রভাব নিয়ে প্রশ্ন জিলক্বদ মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সংসদ অধিবেশনে একটি রাজনৈতিক দল নিষিদ্ধ বিল পাস হলো, তাতে কিন্তু কয়েকটি সন্দেহ রয়েই গেলো দোয়ারাবাজারে বজ্রপাতে ক্ষতিগ্রস্তদের সহায়তায় রেফারেল চেইন ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত ​বানারীপাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দোকান দখলের অভিযোগ জামগড়ায় পুলিশ ফাঁড়ি চালুর পরও গুলির ঘটনা: আশুলিয়ায় ভোরে ৫ রাউন্ড গুলি, আহত ২—উদ্বেগে স্থানীয়রা বতর্মান সরকারের দৃষ্টি আকর্ষণ,দেশ উন্নয়ন করতে চাইলে, যথাযথ ভাবে ভূমি ব‍্যবহার করা জরুরি
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ইউপি নির্বাচনে আওয়ামীলীগের একাধিক প্রার্থীর মনোনয়ন লড়াই

Coder Boss / ৩০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২০

Manual6 Ad Code

রাজা মিয়া বিশেষ প্রতিনিধিঃ
সিলেটের ওসমানী নগর উপজেলার ৭ নং দয়ামীর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের জন্য পূর্ব থেকেই লবিং শুরু করেছেন সম্ভাব্য
চেয়ারম্যান প্রার্থীরা। নির্বাচনের এখন ও সুনির্দিষ্ট দিনক্ষণ ঠিক না হলেও আগামী ২০২১ সালের মার্চ মাসের তৃতীয় সপ্তাহে প্রথম ধাপে সারাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন হতে পারে।

সোশ্যাল মিডিয়া সহ সরাসরি মাঠে ময়দানে সভা সমাবেশে ও একাধিক প্রার্থীরা নির্বাচন করবেন বলে ও ঘোষণা দিচ্ছেন।দলীয় প্রতীকে নির্বাচন হওয়ার কারণে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হতে রাজনৈতিক নেতাকর্মী ও সংগঠনের উচ্চ পর্যায়ে জোড় লবিং শুরু করেছেন তারা।এছাড়া নির্বাচনী এলাকায় গ্রামে গঞ্জে রীতিমতো প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

Manual4 Ad Code

এ পর্যন্ত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যারা নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে চান তাদের মধ্যে ওসমানী নগর উপজেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য ও দয়ামীর ইউনিয়ন ছাত্র লীগের সাবেক সভাপতি,এমসি কলেজ ছাত্রলীগের সাবেক ছাত্র নেতা আবদুল মতিন জায়গীরদার,দয়ামীর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের কার্য নির্বাহি সদস্য যুবায়ের আহমদ শাহিন, ওসমানী নগর উপজেলা ছাত্র লীগের সাবেক সহ সম্পাদক ও জেলা যুবলীগ নেতা সালেহ আহমদ চৌধুরী,ওসমানী নগর উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক সেবুল আহমেদ ও আওয়ামী লীগ নেতা আবদুস শহিদ,প্রবাসী কমিউনিটি নেতা জয়নাল আহমেদ মুরাদ নির্বাচন করতে আগ্রহী।

এনিয়ে দয়ামীর ইউনিয়নের তৃণমূল আওয়ামী লীগ নেতা কর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে জল্পনা কল্পনা চলছে।
উল্লেখিত প্রার্থীদের সাথে কথা বলে জানা যায় তারা দলীয় প্রতীকে নির্বাচন হলে দলের মনোনয়ন প্রত্যাশী হবেন।

দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় থাকবেন তারা। প্রতীক পেলে নির্বাচন করবেন বলে ও জানান চেয়ারম্যান প্রার্থীরা।

Manual8 Ad Code

আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী আবদুল মতিন জায়গীরদার বলেন আমি বিগত সময়ে জামাত বি এন পি জোট বিরোধী আনদোলনে সক্রিয় হয়ে পুলিশের নির্যাতনে স্বীকার হয়েছি।

Manual3 Ad Code

বিগত জাতীয় নির্বাচন সহ দলীয় নির্বাচনে দলের সিদ্ধান্তে নেতা কর্মীকে নিয়ে দলের পক্ষে কাজ করেছি,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল উন্নয়ন কর্মকাণ্ড কে এগিয়ে নিতে মাঠ পর্যায়ে দলীয় নেতা-কর্মীদের নিয়ে কাজ করে যাচ্ছি,এছাড়া এলাকার উন্নয়ন কর্ম কান্ডে সর্বক্ষন নিজেকে জড়িয়ে রেখেছি।

আগামী ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী হিসেবে দলের কাছে মনোনয়ন প্রত্যাশী হবেন বলেও জানান তিনি।

Manual1 Ad Code

তৃণমূল আওয়ামী লীগের দাবি এবার গত ইউপি নির্বাচনের মতো নির্বাচন দলীয়করণ হলে দলের ত্যাগী দুঃসময়ে হালধরা আওয়ামী লীগ নেতাকর্মীদের যাতে মূল্যায়ন করা হয়।

ত্যাগীদের বাদ দিয়ে দলের মনোনয়ন দেওয়ার বিষয়ে ও সতর্ক অবস্থানে রয়েছে তৃনমূল আওয়ামী লীগ।

তাদের দাবি সর্বস্তরে গ্রহণযোগ্য এমন প্রার্থীকে যাতে দলীয় মনোনয়ন দেয়া হয় সেই অপেক্ষায় থাকবেন তারা তবে দলের সিদ্ধান্ত কে সব সময় মূল্যায়ন করবেন, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আওয়ামী লীগ মনোনীত যে কোনো প্রার্থীর পক্ষে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিতের জন্য কাজ করবেন বলেও জানান তৃণমূলের একাধিক নেতাকর্মী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code