শিরোনাম
সিলেটে নারী নির্যাতন মামলার পলাতক আসামির বিদেশ গমনে নিষেধাজ্ঞা চাইল পুলিশ সিলেটে হুমকির মুখে মামলা বাদী, নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি সপ্তম শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ: সন্তানের সন্ধানে আকুল আবেদন ঈদুল আজহায় গরীব-দুঃখীর পাশে দাঁড়ানোর আহ্বান বিলকিস খন্দকারের হাফিজ মাছুম আহমদ দুধরচকীর ঈদুল আজহার শুভেচ্ছা শ্রীমঙ্গলে দুই চেক মামলায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে সাংবাদিক জয়নাল আবেদীনের সংবাদ সম্মেলন রামিশা সহ দেশজুড়ে ৭ শিশুকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ছাতকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মানববন্ধন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, কৃষকদের ন্যায্যমূল্য ও হাম প্রতিরোধে জরুরি পদক্ষেপ দাবি জনতার দলের ​বানারীপাড়ায় গ্রাম আদালত বিষয়ক সমন্বিত পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত শিশু রামিসা হত্যা: নৃশংস ঘটনায় দেশজুড়ে শোক ও ক্ষোভ
সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বানিয়াচঙ্গে পবিত্র ঈদগাহের মিনারের ভিতরে জুয়া খেলার দায়ে পুলিশের হাতে আটক ২

Coder Boss / ৪৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২০

Manual1 Ad Code

বা‌নিয়াচং প্র‌তি‌নি‌ধি : হবিগ‌ঞ্জের বানিয়াচং উপজেলার ৪ নং দক্ষিণ পশ্চিম ইউনিয়ন এর যাত্রা পাশা গ্রামের পবিত্র জনাব আলী ঈদগাহ এর মিনারের ভিতরে জুয়া খেলার অপরাধে ২২ অাগস্ট শনিবার বিকাল আনুমানিক ০৪ ঘটিকায় দুলাল মিয়া (২৫) এবং রাজিমুল মিয়া (২৫) কে জুয়া খেলা অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ ।
জানা যায় উপজেলার যাত্রা পাশা গ্রামের জনাব আলী ঈদগাহে দীর্ঘ দিন যাবত দুলাল মিয়া পিতা আবদুর রহমান এবং রাজিমুল মিয়া পিতা নূরুল হক মিয়া সহ ৭-৮ জন মিলে যাত্রা পাশা জনাব আলী ঈদগাহের মিনারের ভিতরে জুয়া খেলার আয়োজন করে আসছিল, আজ ও খেলার আয়োজন করে তারা।
গোপন সংবাদের ভিত্তিতে এস. আই মলাই মিয়ার নেতৃত্বে বানিয়াচং থানার একদল পুলিশ ঈদগাহে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় এই দুইজন কে আটক করেছে, বাকিরা সব পানিতে সাঁতরে পালিয়ে যায়।

Manual7 Ad Code

এসময় পুলিশ ঘটনা স্থল থেকে ৬ টা মোবাইল ফোন উদ্ধার করে।
ভ্রাম্য মান আদালতের মাধ্যমে আটক কৃত দুইজন কে পৃথক ভাবে একশত টাকা করে মোট ২০০ (দুইশত টাকা) জরিমানা করা হয়।
এবং জব্দ কৃত মোবাইল ফোন গুলো ভ্রাম্যমান আদালতের নির্দেশে আসামি দুলাল মিয়া এবং রাজিমুল মিয়ার কাছে ফেরত দেওয়া হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এসিল্যান্ড ইফফাত আরা উর্মি বানিয়াচং উপজেলা সহকারী কর্মকর্তা ভূমি।

এই বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ এমরান হোসেন’র সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন অন্যায় এবং দুর্নীতির বিরুদ্ধে নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছে পুলিশ ।
দীর্ঘ তিন ঘন্টা চেষ্টা চালিয়ে অভিযান সফল করা হয়েছে, পবিত্র ঈদগাহ এর ভিতরে জুয়া খেলা অবস্থায় জুয়ারিদের উপর হামলা করলে দুই জন কে গ্রেফতার করতে সফল হয় পুলিশ।
বাকিরা ঈদগাহের পার্শ্ববর্তী খালে ঝাঁপিয়ে পরে, এবং সাঁতার কেটে পালিয়ে যায়।
পুলিশ সদস্য কম হওয়ায় দুইজন কে অনেক জবরদস্তি করে আটক করা সম্ভব হয়েছে, এসময় আসামিদের দুটি মোবাইল ফোন সহ মোট ৬টি মোবাইল ফোন মিনারের ভিতর থেকে উদ্ধার করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্দেশে সেগুলো আসামি দুলাল এবং রাজিমুল মিয়ার কাছে ফেরত দেওয়া হয়েছে।

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code