শিরোনাম
যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে আজাদ চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে কঠোর কর্মসূচি: খাদিমপাড়ায় মানববন্ধনে হুঁশিয়ারি ঘিলাছড়া গ্রামের কিছু লোক কর্তৃক ​ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামবাজারে প্রতিবাদ সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী জাপানের রাজধানী টোকিওর মতো ঢাকাকে সাজিয়ে তুলতে চান, প্রধানমন্ত্রী। তাহলে কি কি করতে হবে?
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বিশ্বনাথের মেধাবী শিক্ষার্থী সুরাইয়া

Coder Boss / ৭৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০

Manual8 Ad Code

রাজা মিয়া বিশেষ প্রতিনিধিঃ

Manual1 Ad Code

সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় বিশ্বনাথ উপজেলার মধ্যে মানবিক শাখায় একমাত্র শিক্ষার্থী হিসেবে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে সুরাইয়া বেগম ও সিলেট শিক্ষা বোর্ডে মানবিক শাখায় ৯ম স্থান অর্জন করেছে। সুরাইয়া বেগম ২০২০ সালে দক্ষিণ বিশ্বনাথ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করে গোল্ডেন জিপিএ-৫ লাভ করেছে।

Manual3 Ad Code

মেধাবী এই শিক্ষার্থী ওসমানীনগর উপজেলার কাইয়া-কাইড় মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম শ্বাসরাম গ্রামের মাওলানা আব্দুল আহাদ ও মিনারা দম্পতির মেয়ে ও বিশ্বনাথ প্রেস ক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু’র চাচাত বোন। সুরাইয়া বেগম জানান, পড়ালেখা করে একজন আদর্শ মানুষ হতে চাই। পড়ালেখার পেছনে বাবা-মা, শিক্ষক-শিক্ষিকার অনুপ্রেরণায় এ পর্যন্ত এসেছি। ভবিষৎতে আরো ভাল ফলাফল করতে চাই। আমি সবার দু-আ ও আর্শিবাদ কামনা করছি।

দক্ষিণ বিশ্বনাথ বালিকা উচ্চ বিদ্যালয় ও মহিলা কলেজের প্রধান শিক্ষক শংকর কান্তি মন্ডল ও সহকারি শিক্ষক সমীর কান্তি দে বলেন, একজন মেধাবী শিক্ষার্থী সুরাইয়া বেগম। সে এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ ও ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে বিদ্যালয়সহ পুরো উপজেলার সুনামবৃদ্ধি করেছে। তাঁর এ ফলাফলে বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষক, শিক্ষিকাসহ শিক্ষার্থীর পরিবার খুশি। ধারাবাহিক ফলাফলের জন্য আমরা অভিভাবকসহ সবার সহযোগিতা কামনা করছি।

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code