শিরোনাম
যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে আজাদ চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে কঠোর কর্মসূচি: খাদিমপাড়ায় মানববন্ধনে হুঁশিয়ারি ঘিলাছড়া গ্রামের কিছু লোক কর্তৃক ​ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামবাজারে প্রতিবাদ সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী জাপানের রাজধানী টোকিওর মতো ঢাকাকে সাজিয়ে তুলতে চান, প্রধানমন্ত্রী। তাহলে কি কি করতে হবে?
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কিশোরগঞ্জে চাঞ্চল্যকর গৃহবধূ জুমেলা হত্যা মামলায় একজনের ফাঁসি

Coder Boss / ৮৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০

Manual6 Ad Code

আল-মামুন খান, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জে চাঞ্চল্যকর গৃহবধূ জুমেলা হত্যা মামলায় একজনের ফাঁসি ও একজনের যাবজ্জীবন কারাদণ্ডসহ দুইজনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

Manual1 Ad Code

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. আবু তাহের কুলিয়ারচর উপজেলার মধ্য গোবরিয়া গ্রামের হাজী ইনসাফ উদ্দিনের ছেলে।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হলেন সিরাজুল ইসলাম। ১০ বছরের সাজা পেয়েছেন মিজানুর রহমান এবং নজরুল ইসলাম। তারা সবাই কুলিয়ারচর উপজেলার গোবরিয়া গ্রামের বাসিন্দা। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি মুজিবুর রহমানকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

মামলার বিবরণে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জের ধরে ২০০৮ সালের ১৮ মার্চ গভীর রাতে আসামিরা কুলিয়ারচর উপজেলার মধ্য গোবরিয়া গ্রামের মৃত আবু সাঈদের স্ত্রী জুমেলাকে কুড়াল দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে।

Manual5 Ad Code

এ ঘটনায় পর দিন নিহতের ভাবী পরশা আক্তার বাদী হয়ে ১০ জনকে আসামি করে কুলিয়ারচর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ দীর্ঘ তদন্ত শেষে ২০১১ সালের ২১ মার্চ আদালতে ৫ জনের নামে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক।

Manual1 Ad Code

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট সৈয়দ শাহজাহান। আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মিয়া মোহাম্মদ ফেরদৌস।

বার্তা প্রেরক

আল-মামুন খান

কিশোরগঞ্জ প্রতিনিধি

Manual2 Ad Code

২৭/০৮/২০২০ খ্রীঃ

০১৭১৩-৫০৮০৯৮


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code