বানিয়াচং বড় বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মুজিবুর রহমানের ইন্তেকাল
Coder Boss
/ ৪০২
বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় :
বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০
এই সংবাদটি শেয়ার করুনঃ
Manual6 Ad Code
বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং বড় বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও বানিয়াচং মদিনাতুল উলুম তোপখানা মাদ্রাসার সভাপতি তোপখানা নিবাসী সর্দার মুজিবুর রহমান খানের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। তিনি ২৬ আগস্ট বুধবার সকাল ১০ ঘটিকায় সিলেট রাগীব রাবিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দীর্ঘ রোগ ভোগের পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে——–রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি বানিয়াচং শাহী ঈদগাহ এর ইমাম ও জনপ্রিয় বক্তা ও ওয়ায়েজ অাল্লামা ফজলুর রহমান খানের বড় ভাই ছিলেন।
সর্দার মুজিবুর রহমান মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে, ৪ মেয়ে, ভাতিজা-ভাতিজি, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ শুভাকাক্সক্ষী রেখে যান।
মরহুমের ভাতিজা বানিয়াচং এর তরুণ অালেম ও মোহাম্মদপুর (কালিদাসটেক) মাদ্রাসার পরিচালক মাওলানা জিয়াউল হক খানের সাথে বুধবার সন্ধ্যায় আলাপকালে তিনি বলেন, বুধবার বাদ অাসর বানিয়াচং মদিনাতুল উলুম তোপখানা মাদ্রাসা মাঠে জানাজা শেষে তাদের নিজবাড়ি বানিয়াচং উপজেলার ২নং ইউনিয়নের তোপখানা গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, স্থানীয় এলাকাবাসী ও মুসল্লিরা অংশ নেন।