শিরোনাম
যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে আজাদ চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে কঠোর কর্মসূচি: খাদিমপাড়ায় মানববন্ধনে হুঁশিয়ারি ঘিলাছড়া গ্রামের কিছু লোক কর্তৃক ​ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামবাজারে প্রতিবাদ সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী জাপানের রাজধানী টোকিওর মতো ঢাকাকে সাজিয়ে তুলতে চান, প্রধানমন্ত্রী। তাহলে কি কি করতে হবে?
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আশুরার দিন পরিবারের জন্য উত্তম খাবারের ব্যবস্থা করা।

Coder Boss / ৬৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২০

Manual8 Ad Code

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন,
مَنْ وَسَّعَ عَلَى عيَالِهِ يَوْمَ عَاشُورَاءَ أَوْسَعَ اللَّهُ عَلَيْهِ
-যে ব্যক্তি আশুরার দিন তার পরিবারের উপর সচ্ছলতা দেখাবে, আল্লাহ তাআলা তার জন্য উক্ত বছরকে সচ্ছল করে দিবেন। [আল-মু’জামুল কাবীর, হাদীস নং-১০০০৭, শুআবুল ঈমান, হাদীস নং-৩৫১৩]

Manual8 Ad Code

হাদীসটি একাধিক সাহাবী থেকে অনেক সূত্রে বর্ণিত হয়েছে। হযরত আবূ সাঈদ খুদরী রা., হযরত আব্দুল্লাহ ইবনু মাসঊদ রা., হযরত জাবির রা., হযরত আবূ হুরায়রাহ রা., হযরত আব্দুল্লাহ ইবনু উমর রা. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে হাদীসটি বর্ণনা করেছেন।
বিভিন্ন সনদে হাদীসটি ইমাম তাবারানী, বায়হাকী, ইসহাক ইবনু রাহায়াইহ, হাকীম তিরমিযী, ইবনু হাজার আসকালানী, ইমাম হায়ছামী সহ মুহাদ্দিসীনে কিরামের অনেকেই বর্ণনা করেছেন। অনেক সনদে হাদীসটি বর্ণিত হলেও এককভাবে কোন সনদ-ই সহীহ হওয়ার শর্ত পূরণ করতে পারে নি। তাই মুহাদ্দিসীনে কিরাম হাদীসটির অধিকাংশ সনদকে দ্বঈফ বলেছেন। কিন্তু একাধিক দ্বঈফ সনদে হাদীসটি বর্ণিত হওয়ায় মুহাদ্দিসগণের অনেকেই হাদীসকে শক্তিশালী বা গ্রহণযোগ্য হিসাবে মেনে নিয়েছেন। ইমাম বায়হাকী র. হাদীসটির সকল সনদ উল্লেখ করার পর বলেন,

Manual2 Ad Code

هَذِهِ الْأَسَانِيدُ وَإِنْ كَانَتْ ضَعِيفَةً فَهِيَ إِذَا ضُمَّ بَعْضُهَا إِلَى بَعْضٍ أَخَذَتْ قُوَّةً،
-এই সনদগুলো যদিও দ্বঈফ কিন্তু এসব যখন একটি অন্যটির সাথে মিলেছে তখন তা শক্তিশালী হয়ে গেছে। [শুয়াবুল ঈমান লিলবায়হাকী, হাদীস নং-৩৫১৫, খন্ড-৫, পৃষ্ঠা ৩৩৩]

অনুরূপ হাফিয ইবনু হাজার আসকালানী র. বলেন-
أسانيده كلها ضعيفة ، ولكن إذا انضم بعضها إلى بعض أفاد قوة،
-হাদীসটির সনদসমূহের প্রত্যেকটিই দূর্বল। কিন্তু এগুলো যখন পরস্পর যুক্ত হয়েছে তখন শক্তিশালী হয়েছে। [আল-আমালী (২৭-৩০), মুখতাসার তারগীব-তারহীব (৮২)]
ইমাম সুয়ূতী তার “আদ-দুরার” এর মধ্যে এবং যাইনুদ্দীন ইরাকী তার “ফাতাওয়া” তে-ও হাদীসটিকে গ্রহণযোগ্য বলেছেন।
মোটকথা, একাধিক সনদে বর্ণিত হওয়ায় মুহাদ্দিসীনে কিরামের অনেকেই হাদীসটিকে গ্রহণযোগ্য হিসাবে মেনে নিয়েছেন। তাই এ হাদীস অনুযায়ী আমল করতে কোন অসুবিধা নেই।

Manual8 Ad Code

হাদীসের প্রসিদ্ধ ইমাম ইয়াহইয়া ইবনু সাঈদ র. বলেন, جربنا ذالك فوجدناه حقا
আমরা (হাদীসের উপর আমল করে) বিষয়টি যাচাই করেছি এবং এর বাস্তবতা পেয়েছি। [আল ইসতিযকার, ১০/১৪০]
অনুরূপ ইমাম সুফয়ান ইবনু উয়াইনা র. থেকে বর্ণিত আছে, তিনি বলেন- আমরা ৫০/৬০ বছর থেকে এ হাদীসের উপর আমল করে আসছি, এতে শুধু কল্যাণ-ই পেয়েছি। [ফয়যুল কাদীর; মানাবী]

Manual2 Ad Code

মাযহাব চতুষ্টয়ের অনেক কিতাবাদিতেও আশুরার দিন পরিবারের জন্য সাধ্যমতো ভালো খাবারের আয়োজন বা অন্যান্য খরচে উদারতাকে উত্তম বলা হয়েছে। শাফেঈ মাযহাবের প্রসিদ্ধ আলেম সুলাইমান ইবনু মানসূর বলেন-
ويستحب فيه التوسعة على العيال والأقارب، والتصدق على الفقراء والمساكين من غير تكلف
-আশুরার দিন সামর্থ্য অনুযায়ী নিজের পরিবার ও নিকটাত্মীয়দের জন্য সচ্চলতা দেখানো এবং গরীব-মিসকীনদের দান-সদকাহ করা মুসতাহাব। [হাশিয়াতুল জামাল আলা শারহিল মিনহাজ, ৩/৪৬৫]
বুতী হাম্বলী র. বলেন-
وينبغي التوسعة فيه على العيال.
আশুরার দিন পরিবার-পরিজনের খরচের ব্যাপারে সচ্ছলতা দেখানো উচিত। [কাশফুল কিনা’ আন মাতানিল ইকনা’, ২/৩৩৯]

আমাদের সমাজে অনেকেই আশুরার দিনে পরিবারের জন্য উত্তম খাবার ব্যবস্থা করার প্রথাকে ভিত্তিহীন, বিদআত বলে থাকেন। আসলে, ইমাম বায়হাকী, আসকালানী, সুয়ূতীর মতো মুহাদ্দিসগণ যে আমলকে হাদীস মুতাবিক স্বীকৃত বলেছেন সে আমলকে এত সহজে ভিত্তিহীন বা বিদআত বলা উচিত নয়।
আমাদের উচিত হলো আশুরার দিনের অন্যান্য আমলের পাশাপাশি সামর্থ্য অনুযায়ী এই ছোট আমলটিও করার। এতে আমরা আমাদের এক বছরের রিযেকের মধ্যে আল্লাহ তাআলার বরকত লাভ করতে পারব, ইনশাআল্লাহ।
তথ্য সংগহে- মোঃইকবাল হোসেন মাহদী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code