শিরোনাম
যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে আজাদ চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে কঠোর কর্মসূচি: খাদিমপাড়ায় মানববন্ধনে হুঁশিয়ারি ঘিলাছড়া গ্রামের কিছু লোক কর্তৃক ​ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামবাজারে প্রতিবাদ সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী জাপানের রাজধানী টোকিওর মতো ঢাকাকে সাজিয়ে তুলতে চান, প্রধানমন্ত্রী। তাহলে কি কি করতে হবে?
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বিশ্বনাথে কিশোরী ধর্ষণ, যুবক গ্রেপ্তার

Coder Boss / ৩৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২০

Manual1 Ad Code

রাজা মিয়া বিশেষ প্রতিনিধিঃ

সিলেটের বিশ্বনাথে এক কিশোরী (১৮) ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ফয়ছল আহমদ (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের লালু মিয়ার ছেলে।সোমবার (৩১ আগস্ট) বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে রোববার রাতে স্থানীয় রাজাগঞ্জ বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

Manual2 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন থানা পুলিশের এসআই নুর হোসেন। তিনি বলেন, রোববার ধর্ষককে গ্রেপ্তারের পর সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আর ওই মেয়েকে উদ্ধার করে চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নির্যাতিতার বাবা জানান, দারিদ্রতার জন্যে ৫ বছর বয়সে আখলুছ আলী নামের এক সৌদি প্রবাসীর কাছে তার মেয়েকে দত্তক দেন। আখলুছ আলী প্রবাসে থাকায় তার স্ত্রী জোছনা বেগম ওই মেয়েকে নিয়ে একা বাড়িতে বসবাস করছিলেন। গত ২৬ আগস্ট রাতে তাদের ঘরে ঢুকে পাশের বাড়ির বখাটে ফয়ছল জোরপূর্বক ওই মেয়েকে ধর্ষণ করে। পরে পালক মাতা জোছনা বেগম মেয়েটির বাবাকে মোবাইল ফোনে বিষয়টি জানালে ওই রাতেই তারা মেয়েটিকে কাদিপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। সেখানে দুইদিন চিকিৎসা দেওয়ার পর ২৮ আগস্ট বিকেলে হাসপাতাল কর্তৃপক্ষ মেয়েটিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

Manual7 Ad Code

বর্তমানে মেয়েটি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় গত রোববার রাতে নির্যাতিতার বাবা বিশ্বনাথ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। (মামলা নং ২৪)।তবে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রহমান মুসা বলেন, গত ২৮ আগস্ট বিকেল পৌনে ৪টার দিকে ওই মেয়েকে হাসপাতালে আনা হলে সাথে সাথে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়।

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code