শিরোনাম
তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে আজাদ চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে কঠোর কর্মসূচি: খাদিমপাড়ায় মানববন্ধনে হুঁশিয়ারি ঘিলাছড়া গ্রামের কিছু লোক কর্তৃক ​ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামবাজারে প্রতিবাদ সমাবেশ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

হবিগঞ্জে কাল থেকে টমটম ভাড়া ৫ টাকা!

Coder Boss / ৬৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২০

Manual1 Ad Code

পলাশ পাল স্টাফ রিপোর্টারঃ আগামীকাল ১ সেপ্টেম্বর থেকে হবিগঞ্জ পৌর এলাকায় টমটম ইজিবাইকের ভাড়া পূর্বের ন্যায় ৫ টাকা করার নিদ্ধান্ত নিয়েছে পৌর কর্তৃপক্ষ। বিষয়টি জানিয়েছেন হবিগঞ্জ পৌর মেয়র মিজানুর রহমান মিজান হবিগঞ্জের খবর কে এ কথা জানান।

তিনি জানান, আগামী ১ সেপ্টেম্বর থেকে হবিগঞ্জ পৌর এলাকায় চলাচলরত টমটম ইজিবাইকের ভাড়া ১০ টাকা থেকে কমিয়ে ৫ টাকা করে দেয়া হবে। তবে সেখানে টমটম চালকরাও পূর্বের ন্যায় সমান সংখ্যক যাত্রী পরিবহণ করতে পারবে।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- বিশিষ্ট মুরুব্বি শাহাব উদ্দিন আহমেদ, আব্দুল মুক্তাদির আমীর, মো. সরওয়ার হোসেন, উত্তরণ সংসদরে সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, মুজিবুর রহমান, সাংবাদিক আবু সালেহ চৌধুর মো. নুরুজ্জামান শওকত, আহসানুল হক সুজা প্রমূখ। এছাড়াও এলাকার যুবসমাজ উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

জানা যায়- করোনা ভাইরাসের শুরুতে সব ধরণের যানবাহন বন্ধ থাকলেও রিকশা ও টমটম চলাচল অব্যাহত থাকে। প্রশাসন টমটম মালিক সমিতির সাথে পরামর্শ করে ১ জুন থেকে টমটমের ভাড়া ৫ টাকা থেকে বাড়িয়ে ১০ টাকা করে। তবে বলা হয় স্বাস্থ্যবিধি মেনে প্রত্যেক টমটমে ৪ জন করে যাত্রী নিতে পারবে। কিন্তু বাস্তব চিত্র দেখা গেছে ভিন্ন। প্রত্যেক টমটমে নেয়া হয় ৬/৭ জন করে। শহরের বিভিন্নস্থানে ট্রাফিক পুলিশের চেকপোষ্ট থাকলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। পাশাপাশি স্প্রে ও মাস্ক ব্যবহার না করাসহ নানা অভিযোগ উঠে টমটম ইজিবাইক চালকদের বিরুদ্ধে। অনেক চালক মুখে মাস্ক ব্যবহার না করেই টমটম চালান।

Manual6 Ad Code

বিষয়টি নিয়ে ক্ষোভ দেখা দেয় পৌরবাসীর মধ্যে। অনেকেই দাবি তুলেন হয়তো স্বাস্থ্যবিধি নিশ্চিত করা হোক অথবা পূর্বের ন্যায় ভাড়া ৫ টাকা করার। ছোট এ শহরে টমটম ইজিবাইকের ১০ টাকা ভাড়া নিয়ে সবচেয়ে বেশি বিপাকে পড়েন নিম্ন আয়ের মানুষ। করোনার মধ্যে একদিকে কর্মহীন, অন্যদিকে উর্ধ্বমুখি দ্রব্যমূলে দিশেহারা নিম্নবিত্ত ও মধ্যবিত্তরা। এর মধ্যে ১০ টাকা টমটম ভাড়া যেন ‘মরার উপর খড়ার ঘা’ হয়ে দাঁড়ায় পৌরবাসীর মধ্যে। বাসা থেকে বের হলেই ২০ টাকা ভাড়া গুণতে হয় সাধারণ মানুষকে। এ অবস্থায় সম্প্রতি শহরের সর্বমহলে জোড়ালোভাবে দাবি উঠে টমটম ভাড়া পূর্বের ন্যায় ৫ টাকার করার জন্য।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code