শিরোনাম
ছাতকে দিন ব্যাপী নানা অনুষ্ঠানের মাধ্যমে পহেলা বৈশাখ উদযাপন পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগিদের মধ্য উন্নত খাবার প্রদান Fun Event-2026 উদযাপন, বিশ্বম্ভরপুরে বৈশাখী আনন্দে মুখর তরুণ সমাজ নববর্ষ দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা হাজী মোহাম্মদ ইউসুফ গ্রামে সক্রিয় ‘মব সন্ত্রাস’ : নেছারাবাদে প্রবীণ সমাজসেবককে হেনস্থার অভিযোগ দোয়া ও নফল ইবাদতে হোক বাংলা নববর্ষের সূচনা: আত্মজিজ্ঞাসার আহ্বান হাফিজ মাছুম আহমদ দুধরচকীর শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের বাংলা নববর্ষের শুভেচ্ছা রিহ্যাব প্রেসিডেন্ট হতে চান ভুমিদস্যু আলী আফজাল সিলেটের ভাই ভাই হোটেল থেকে অ/সা/মাজিক কার্যকলাপের অভিযোগে ৫ সুন্দরী তরুনী সহ ৭ জন আটক
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

তাড়াইলের কৃতি সন্তান আনোয়ার হোসেন চট্টগ্রাম রেঞ্চের ডিআইজিতে পদায়ন

Coder Boss / ৪৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০

Manual6 Ad Code

আল-মামুন খান, কিশোরগঞ্জ প্রতিনিধি:
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) এর পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন বিপিএম (বার), পিপিএম (বার) কে চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি/পদায়নের আদেশ জারি করা হয়।
বর্তমানে তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)’র কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১৯ সালের ৯ এপ্রিল গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পুলিশ কমিশনার হিসেবে মো. আনোয়ার হোসেন বিপিএম (বার), পিপিএম (বার) যোগদান করেন। এর আগে তিনি পুলিশ অধিদপ্তরে উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে কর্মরত ছিলেন।
মো. আনোয়ার হোসেন বিপিএম (বার), পিপিএম (বার) কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের দেওয়াটি গ্রামের কৃতি সন্তান। তাঁর পিতা আলহাজ্ব মোঃ আশরাফ হোসেন মঞ্জু মিয়া একজন আদর্শ শিক্ষক।
২০১৯ সালের ৯ এপ্রিল গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পুলিশ কমিশনার হিসেবে মোঃ আনোয়ার হোসেন বিপিএম (বার), পিপিএম (বার) যোগদান করার পর থেকে কর্মক্ষেত্রে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার মাধ্যমে একজন মানবিক পুলিশ কর্মকর্তা হিসেবে ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা লাভ করেছেন।
মো. আনোয়ার হোসেন বিপিএম (বার), পিপিএম (বার) বিসিএস পুলিশ ক্যাডারে নিয়োগপ্রাপ্ত হয়ে ১৯৯৮ সালের ২২ ফেব্রুয়ারি বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী অর্জনকারী মোঃ আনোয়ার হোসেন বিপিএম (বার), পিপিএম (বার) জাতিসংঘ মিশনসহ বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করে চলেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code