শিরোনাম
মতিঝিল আইডিয়াল স্কুলে গভর্নিং বডির নির্বাচন দাবিতে অভিভাবকদের স্মারকলিপি রাজনৈতিক বিশ্লেষক, প্রভাবশালী কলামিস্ট, রাষ্ট্রচিন্তক- অথই নূরুল আমিন লেখালেখি করেছেন ​বানারীপাড়ার চাখার ইউনিয়নে কেমন চেয়ারম্যান চায় সাধারণ মানুষ? বানারীপাড়ায় ব্র্যাক ‘শিখা’র অরিয়েন্টেশন সভা নিয়ে বিতর্ক: মূল স্টেকহোল্ডারদের বাদ দিয়ে ‘প্রহসনের’ সভার অভিযোগ তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজার শেরপুরে হাইওয়ে পুলিশের অভিযানে ২২ লাখ টাকার চোরাই পণ্য জব্দ, চালক গ্রেপ্তার রাজধানীর তুরাগ থানায় দায়ের করা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাশ্বত দত্তর বিরুদ্ধে অভিযোগ সিলেটের স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ সু-সন্তান নির্মানে! হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র ১০টি নির্দেশনা বাবা মায়ের মেনে চলা উচিৎ! দেশের জেলা-উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ: প্রেক্ষিত ঝিনাইদহ জেলা
শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

করোনার কারণে হবিগঞ্জে আনা হচ্ছে না সি আর দত্তের মরদেহ!

Coder Boss / ৭৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০

Manual8 Ad Code

পলাশ পাল স্টাফ রিপোর্টারঃ আগামীকাল সোমবার (৩১ আগস্ট) দেশে আসছে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সি আর দত্তের (চিত্ত রঞ্জন দত্ত) মরদেহ।

তবে করোনার কারণে শ্রদ্ধা জানানোর জন্য বীর উত্তম খেতাবপ্রাপ্ত এ সেক্টর কমান্ডারের মরদেহ নেয়া হচ্ছে
না জাতীয় শহীদ মিনারে। একই কারণে হবিগঞ্জ এবং গ্রামের বাড়ি আনা হচ্ছেনা সি আর দত্তের মরদেহ।

Manual3 Ad Code

রোববার (৩০ আগস্ট) বিকেলে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত এ তথ্য জানান। সি আর দত্ত এই সংগঠনের আজীবন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Manual2 Ad Code

রানা দাশগুপ্ত বলেন, ‘তার মরদেহ আগামীকাল (সোমবার) বেলা আড়াইটার দিকে ঢাকায় পৌঁছাবে। সঙ্গে তার মেয়ে ব্যারিস্টার চয়নিকা দত্তও আসবেন। এরপর বিমানবন্দর থেকে তার মরদেহ ক্যান্টনমেন্ট হাসপাতালে (সিএমএইচ) মরচ্যুয়ারিতে নেয়া হবে।’

তিনি বলেন, ‘মঙ্গলবার (১ সেপ্টেম্বর) তার মরদেহ বনানীর ডিওএইচএসের বাসায় নেয়া হবে। সেখানে ১০ থেকে ১৫ মিনিট রাখার পর সকাল ৭টায় নেয়া হবে
ঢাকেশ্বরী মন্দিরে। সেখানে সর্বসাধারণের সম্মান জানানোর জন্য রাখা হবে।

Manual6 Ad Code

গার্ড অব অনারও দেয়া হবে সেখানে। এরপর নেয়া হবে শ্মশানে। রাজধানীর বাসাবো-সবুজবাগ এলাকার শ্রী শ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দিরে নেয়া হবে শেষকৃত্যের জন্য। শেষকৃত্যের আগে সেনাবাহিনী তাকে সম্মান জানাবেন।’

করোনাভাইরাসের কারণে তাকে নিয়ে জাতীয় শহীদ মিনার ও হবিগঞ্জের চুনারুঘাটের প্রোগ্রম বাতিল করা হয়েছে বলেও জানান তিনি।

Manual4 Ad Code

মুক্তিযুদ্ধকালীন ৪ নম্বর সেক্টরের কমান্ডার ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্ত (সি আর দত্ত) বীর উত্তম যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বাংলাদেশ সময় মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ৯টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code