শিরোনাম
গ্রামীণফোনের বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ৫% বিলম্ব বকেয়া ৩৩ হাজার ১৪৭ কোটি টাকা পরিশোধের দাবি, সংলাপ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি টানা চারবার ডিএমপির শ্রেষ্ঠ ট্রাফিক মিরপুর বিভাগের ডিসি ছানোয়ার হোসেন সাংবাদিক সাজুর বিরুদ্ধে ‘পরিকল্পিত অপপ্রচার’ ৩ জনের বিরুদ্ধে মামলা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ইউসেপ বাংলাদেশ আয়োজিত চাকুরী মেলা ২০২৬ অনুষ্ঠিত প্রশাসনিক জটিলতায় স্থবির সিলেট ইনক্লুসিভ স্কুল, তদন্ত প্রতিবেদনেও মিলছে না সমাধান কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে ডা. বর্ণালী দাশ ইরা’র”লাইট”প্রকল্পর উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয় সাংবাদিকতার আড়ালে কার্ড বাণিজ্য: টাকার বিনিময়ে তৈরি হচ্ছে ‘সাংবাদিক’ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মৌলভীবাজার স্বেচ্ছাসেবক দলে স্বাগত মিছিল
শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

তাহিরপুরে তিন সন্তান জনকর্তৃক ধর্ষণের চেষ্টা, গ্রেফতারের দাবীতে মানববন্ধন

Coder Boss / ৪২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০

Manual1 Ad Code

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুরে এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদে গ্রামবাসী সহ কয়েকটি সামাজিক সংগঠন মানববন্ধন করেছে। শনিবার বিকালে উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের একতা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ধর্ষকের গ্রেফতারের দাবি জানিয়ে মানবান্ধনে বক্তব্য রাখেন, স্হানীয় ওয়ার্ড সদস্য মো. আব্দুর রউফ, সাবেক ইউপি সদস্য আ. আহাদ, আ. নুর হযরত আলী, মো. জুনাব আলী, আ. হক, আ. জলিল, হলহলিয়া একতা ফ্রেন্ডস ক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনির, সা. সম্পাদক হারিছ মিয়া উদ্যোক্তা মো. রুপন মিয়া, হলহলিয়া স্বপ্নপূরণ ছাত্র সংগঠনের সিনি. সহ সভাপতি শাহীন আলম, সা. সম্পাদক শফিকুল ইসলাম প্রমূখ।

অপরদিকে ভিকটিমের পরিবার থেকে শনিবার রাতে এ ব্যাপারে তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগ সূত্রে যায় , উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের হলহলিয়া গ্রামের ফজর আলীর ছেলে ৩ সন্তানের জনক রহমত আলী (২৮) গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) একই গ্রামের ভিকটিমের স্বামীর অনুপস্থিতিতে রাত ১১ টার দিকে বসত ঘরের দরজা খুলে মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করে। একপর্যায়ে ভিকটিমের আত্মচিৎকারে পাশের রুম থেকে শশুর ও প্রতিবেশীরা এগিয়ে আসলে সে পালিয়ে যায়।

ভিকটিম ও গ্রামমবাসীর সূত্রে জানা যায়, রহমত আলী গ্রামে চরিত্রহীন, লম্পট প্রকৃতির লোক হিসেবে পরিচিত। এর আগেও কয়েকবার ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠে তার নামে এবং স্থানীয় ইউপি সদস্য ও এলাকাবাসীর মাধ্যমে এসব ঘটনার মীমাংসা হয়। কিন্তু দিনের পর দিন গ্রামের মধ্যে রহমত আলীর এসব কর্মকাণ্ডে গ্রামবাসী অতিষ্ট হয়ে উঠেছে ।

Manual6 Ad Code

অভিযুক্ত রহমত আলীর চাচা শশুর স্থানীয় ইউপি সদস্য আ. রউফ জানান, আমি নিজেও তার এসব ন্যাক্কারজনক কর্মকান্ডে লজ্জিত। তিনি প্রশাসনের মাধ্যমে তার উপযুক্ত শাস্তির দাবি জানান ।

Manual8 Ad Code

অভিযুক্ত রহমত আলীর মোবাইল ফোনটি বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

Manual8 Ad Code

তাহিরপুর থানার এসআই আলমাছ বলেন, শনিবার রাতে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। আগামীকাল (১৩.৯.২০) সোমবার সরেজমিন পরিদর্শন করে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code