শিরোনাম
যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে আজাদ চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে কঠোর কর্মসূচি: খাদিমপাড়ায় মানববন্ধনে হুঁশিয়ারি ঘিলাছড়া গ্রামের কিছু লোক কর্তৃক ​ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামবাজারে প্রতিবাদ সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী জাপানের রাজধানী টোকিওর মতো ঢাকাকে সাজিয়ে তুলতে চান, প্রধানমন্ত্রী। তাহলে কি কি করতে হবে?
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

তাহিরপুরে তিন সন্তান জনকর্তৃক ধর্ষণের চেষ্টা, গ্রেফতারের দাবীতে মানববন্ধন 

Coder Boss / ৪২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০

Manual3 Ad Code

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুরে এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদে গ্রামবাসী সহ কয়েকটি সামাজিক সংগঠন মানববন্ধন করেছে।  শনিবার বিকালে উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের একতা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ধর্ষকের গ্রেফতারের দাবি জানিয়ে  মানবান্ধনে বক্তব্য রাখেন, স্হানীয় ওয়ার্ড সদস্য মো. আব্দুর রউফ, সাবেক ইউপি সদস্য আ. আহাদ, আ. নুর হযরত আলী, মো. জুনাব আলী, আ. হক, আ. জলিল, হলহলিয়া একতা ফ্রেন্ডস ক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনির, সা. সম্পাদক হারিছ মিয়া উদ্যোক্তা মো. রুপন মিয়া, হলহলিয়া স্বপ্নপূরণ ছাত্র সংগঠনের সিনি. সহ সভাপতি শাহীন আলম, সা. সম্পাদক শফিকুল ইসলাম প্রমূখ।

Manual7 Ad Code

অপরদিকে ভিকটিমের পরিবার থেকে শনিবার রাতে এ ব্যাপারে তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগ সূত্রে যায় , উপজেলার উত্তর বড়দল  ইউনিয়নের হলহলিয়া গ্রামের ফজর আলীর ছেলে ৩ সন্তানের জনক রহমত আলী (২৮) গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) একই গ্রামের ভিকটিমের স্বামীর অনুপস্থিতিতে  রাত ১১ টার দিকে বসত ঘরের দরজা খুলে মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করে। একপর্যায়ে ভিকটিমের আত্মচিৎকারে পাশের রুম থেকে শশুর ও প্রতিবেশীরা এগিয়ে আসলে সে পালিয়ে যায়।

Manual4 Ad Code

ভিকটিম ও গ্রামমবাসীর সূত্রে জানা যায়, রহমত আলী গ্রামে চরিত্রহীন, লম্পট প্রকৃতির লোক হিসেবে পরিচিত। এর আগেও কয়েকবার ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠে তার নামে এবং স্থানীয় ইউপি সদস্য ও এলাকাবাসীর মাধ্যমে এসব ঘটনার মীমাংসা হয়। কিন্তু দিনের পর দিন গ্রামের মধ্যে রহমত আলীর এসব কর্মকাণ্ডে গ্রামবাসী  অতিষ্ট হয়ে উঠেছে ।

Manual1 Ad Code

অভিযুক্ত রহমত আলীর চাচা শশুর স্থানীয় ইউপি সদস্য আ. রউফ জানান, আমি নিজেও তার এসব ন্যাক্কারজনক কর্মকান্ডে লজ্জিত। তিনি প্রশাসনের মাধ্যমে তার উপযুক্ত শাস্তির দাবি জানান ।

অভিযুক্ত রহমত আলীর মোবাইল ফোনটি বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

Manual8 Ad Code

তাহিরপুর থানার এসআই আলমাছ বলেন, শনিবার রাতে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি।  আগামীকাল (১৩.৯.২০) সোমবার সরেজমিন পরিদর্শন করে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code