শিরোনাম
গ্রামীণফোনের বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ৫% বিলম্ব বকেয়া ৩৩ হাজার ১৪৭ কোটি টাকা পরিশোধের দাবি, সংলাপ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি টানা চারবার ডিএমপির শ্রেষ্ঠ ট্রাফিক মিরপুর বিভাগের ডিসি ছানোয়ার হোসেন সাংবাদিক সাজুর বিরুদ্ধে ‘পরিকল্পিত অপপ্রচার’ ৩ জনের বিরুদ্ধে মামলা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ইউসেপ বাংলাদেশ আয়োজিত চাকুরী মেলা ২০২৬ অনুষ্ঠিত প্রশাসনিক জটিলতায় স্থবির সিলেট ইনক্লুসিভ স্কুল, তদন্ত প্রতিবেদনেও মিলছে না সমাধান কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে ডা. বর্ণালী দাশ ইরা’র”লাইট”প্রকল্পর উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয় সাংবাদিকতার আড়ালে কার্ড বাণিজ্য: টাকার বিনিময়ে তৈরি হচ্ছে ‘সাংবাদিক’ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মৌলভীবাজার স্বেচ্ছাসেবক দলে স্বাগত মিছিল
শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জুড়ীতে টিলা কাটায় দুই লাখ টাকা জরিমানা

Coder Boss / ৪১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০

Manual1 Ad Code

 

শাহ আলম

Manual7 Ad Code

মৌলভীবাজার জেলার জুড়ী-ফুলতলা সড়কের কাজে ব্যবহারের জন্য টিলা কেটে মাটি নিয়ে যাচ্ছিলেন ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বরতরা।

Manual7 Ad Code

এমন সংবাদে ঘটনাস্থলে যান ভ্রাম্যমাণ আদালত। সরেজমিনে টিলা কাটার অপরাধের দায়ে দুই লাখ টাকা জরিমানা আরোপ করেন সংশ্লিষ্টদের।

Manual5 Ad Code

পুলিশ সূত্রে জানা জায়, আজ মঙ্গলবার বিকেলে উপজেলার সাগরনাল ইউনিয়নের উত্তর বড়ডহর গ্রামে টিলা কাটছিলেন জুড়ী-ফুলতলা সড়কের কাজে নিয়োজিত ওয়াহিদ কনস্ট্রাকশনের দায়িত্বরতরা। সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান সেখানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কনস্ট্রাকশনের সাইট ইঞ্জিনিয়ার মতিয়ার রহমানকে দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এসময় টিলা কাটায় ব্যবহৃত একটি ট্রাক ও একটি এক্সেভেটর জব্দ করা হয়। পরে অর্থদণ্ড প্রদান করেন মতিয়ার। জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন।

Manual7 Ad Code

উপজেলা সহকারী কমিশনার মো. মোস্তাফিজুর রহমান ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও অর্থদণ্ড আরোপ এবং আদায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code