শিরোনাম
রাজনৈতিক বিশ্লেষক, প্রভাবশালী কলামিস্ট, রাষ্ট্রচিন্তক- অথই নূরুল আমিন লেখালেখি করেছেন ​বানারীপাড়ার চাখার ইউনিয়নে কেমন চেয়ারম্যান চায় সাধারণ মানুষ? বানারীপাড়ায় ব্র্যাক ‘শিখা’র অরিয়েন্টেশন সভা নিয়ে বিতর্ক: মূল স্টেকহোল্ডারদের বাদ দিয়ে ‘প্রহসনের’ সভার অভিযোগ তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজার শেরপুরে হাইওয়ে পুলিশের অভিযানে ২২ লাখ টাকার চোরাই পণ্য জব্দ, চালক গ্রেপ্তার রাজধানীর তুরাগ থানায় দায়ের করা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাশ্বত দত্তর বিরুদ্ধে অভিযোগ সিলেটের স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ সু-সন্তান নির্মানে! হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র ১০টি নির্দেশনা বাবা মায়ের মেনে চলা উচিৎ! দেশের জেলা-উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ: প্রেক্ষিত ঝিনাইদহ জেলা ​বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের সন্ধ্যা নদীতে নোঙর করা ড্রেজার ও বলগেট জাহাজে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বিএনপি নেতা ব্যারিস্টার সালামের আর্থিক অনুদান একটি মহতী উদ্যোগ : মুহতামিম মাওলানা আব্দুল কাদির

Coder Boss / ৪৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০

Manual1 Ad Code

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের উপদেষ্টা, বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম এর পক্ষ থেকে করোনাকালীন মহাদুর্যোগে দক্ষিণ সুরমার খড়ারিয়া মুজাহিরুস সুন্নাহ মাদ্রাসার গরীব ও এতিম ফান্ডে আর্থিক অনুদান প্রদান করা হয়। ব্যারিস্টার এম এ সালাম এর পক্ষে অনুদানের চেক দক্ষিণ সুরমা ছাত্রদলের নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক মিজানুর রহমান মিজান খড়ারিয়া মুজাহিরুস সুন্নাহ মাদ্রাসার মুহতামীম হাফিজ মাওলানা আব্দুল কাদির এর হাতে হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাজী আছাদ উদ্দিন, আব্দুল মালেক মল্লিক, মোজাম্মেল হোসেন পিরু, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক আজাদ মিয়া, সিলেট জেলা যুবদল নেতা সাহেদ আহমদ, জেলা ছাত্রদলের সহ সভাপতি জহুরুল ইসলাম রাসেল,যুবদল নেতা কাওছার আহমদ নামর ও জেলা,উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। চেক গ্রহণ করে মাদ্রাসার মুহতামীম বলেন, মহামারী করোনার দুর্যোগময় সময় গরীব ও এতিম ফান্ডে ব্যারিস্টার এম এ সালাম এর আর্থিক অনুদান একটি মহতী উদ্যোগ। এজন্য তিনি তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন বলেন, প্রবাসে থেকে দেশের মানুষের জন্য তার আন্তরিক সাহায্য প্রশংসনীয়। তিনি এম এ সালামের সহযোগিতা অব্যাহত রাখার আহবান জানান এবং মহান আল্লাহ তায়ালা যেন তাকে এলাকারবাসী জীবনমান উন্নয়নে কাজ করার তৌফিক দান করেন। পরে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এবং বিশিষ্ট রাজনীতিবিদ দক্ষিণ সুরমা কৃতি সন্তান ব্যারিস্টার এম এ সালাম এর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ব্যারিষ্টার এম এ সালামের পক্ষ থেকে করোনাকালীন দুর্যোগে এতিম ও অসহায় ছাত্রদের জন্য তার সহায়তা পর্যায়ক্রমে বিভিন্ন মাদ্রাসায় আর্থিক অনুদান প্রদান করা হবে বলে জানান মিজানুর রহমান মিজান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code