শিরোনাম
গ্রামীণফোনের বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ৫% বিলম্ব বকেয়া ৩৩ হাজার ১৪৭ কোটি টাকা পরিশোধের দাবি, সংলাপ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি টানা চারবার ডিএমপির শ্রেষ্ঠ ট্রাফিক মিরপুর বিভাগের ডিসি ছানোয়ার হোসেন সাংবাদিক সাজুর বিরুদ্ধে ‘পরিকল্পিত অপপ্রচার’ ৩ জনের বিরুদ্ধে মামলা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ইউসেপ বাংলাদেশ আয়োজিত চাকুরী মেলা ২০২৬ অনুষ্ঠিত প্রশাসনিক জটিলতায় স্থবির সিলেট ইনক্লুসিভ স্কুল, তদন্ত প্রতিবেদনেও মিলছে না সমাধান কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে ডা. বর্ণালী দাশ ইরা’র”লাইট”প্রকল্পর উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয় সাংবাদিকতার আড়ালে কার্ড বাণিজ্য: টাকার বিনিময়ে তৈরি হচ্ছে ‘সাংবাদিক’ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মৌলভীবাজার স্বেচ্ছাসেবক দলে স্বাগত মিছিল
শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

আজমিরীগঞ্জে বাল্য বিয়ে পণ্ড, বর-কনের পিতাকে অর্থদণ্ড

Coder Boss / ৪৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০

Manual8 Ad Code

 

পলাশ পাল, স্টাফ রিপোর্টারঃ

Manual8 Ad Code

আজমিরীগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল এক কিশোরী। এসময় বাল্যবিবাহের আয়োজনের দায়ে কনে এবং বরের পিতাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না মর্মে মুচলেখা নেয়া হয়।

গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সদর ইউনিয়নের বিরাট নোয়াআব্দা গ্রামে কিশোরী কন্যার বাল্যবিবাহ আয়োজন করার দায়ে কিশোরী কন্যার পিতা এবং বরের পিতাকে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে এ অর্থদণ্ড করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাস।

Manual4 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, বানিয়াচং উপজেলার বিতঙ্গল গ্রামের জনৈক ব্যক্তির ছেলের সাথে আজমিরীগঞ্জ সদর ইউনিয়নের বিরাট নোয়াআব্দা গ্রামের নুর মিয়ার নাবালিকা কন্যা (১৬) এর বিবাহের আয়োজন করা হয়। উভয় বাড়িতে শুরু হয় বিয়ের আয়োজন। এরই প্রেক্ষিতে রবিবার গায়ে হলুদ সম্পন্ন করা হয় এবং সোমবার দুপুরে প্রীতিভোজের আয়োজন করা হয় কনের বাড়িতে।

এদিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উত্তম কুমার দাস বিয়েবাড়িতে অভিযান চালিয়ে বাল্য বিবাহ বন্ধ করে কনে এবং বরের পিতাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড ও প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ না দেয়ার শর্তে মুচলেখা প্রদান করেন।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ সত্যতা নিশ্চিত করে বলেন, কনে প্রাপ্ত বয়স না হওয়ায় বাল্য বিবাহ আইনে বাল্য বিবাহ বন্ধ করা হয়েছে। কনের পিতা এবং বরের পিতাকে অর্থদণ্ড ও মুচলেখা রাখা হয়েছে। আইন অমান্য করে বাল্য বিবাহ দিলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।

Manual5 Ad Code

অভিযানে আজমিরীগঞ্জ থানার এসআই জয়ন্ত কুমার তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code