শিরোনাম
​প্রতিশোধের আগুন পেরিয়ে ক্ষমার সমাজ: এক অদম্য মানবতার আহ্বান জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে নিখোঁজ, দুইদিন পর ভেসে উঠল শিশুর লাশ “ঘুষ না দেওয়ায় ফেরত যাওয়া শ্রান্তি বিনোদন ভাতা বিল, নিতে হলো ঘুষ দিয়েই” সিলেটে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ সম্পন্ন চাঁদা না দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, শোলাকিয়ায় উত্তেজনা আমার নীতি -আদর্শ, কোন রাজনৈতিক দল বা গুষ্ঠির কাছে আজও বিকি করিনি, নষ্ট করিনি আমার চরিত্র তাড়াইলে হামলা-হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি ছাতকে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ: অভিযুক্ত কাইফে আহমদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ ডিজিটাল ফিউচার মিডিয়ার উদ্যোগ ঢাকায় নাঙ্গলকোটবাসীর মিলনমেলা ও গুণীজন সম্মাননা বিদ্যালয়ে আওয়ামীপন্থী শিক্ষকদের তোপের মুখে মহিলা শিক্ষক, আতঙ্কে হাজিরা প্রতিষ্ঠানের বাইরেই
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বরিশাল বিভাগীয় কমিশনার হলেন একাদশ শ্রেণীর ছাত্রী রাইমু । চাইলেন ধর্ষকদের প্রকাশ্য শাস্তি

Coder Boss / ৫৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২০

Manual8 Ad Code

 

Manual1 Ad Code

জাকির হোসেন,বরিশাল প্রতিনিধিঃঃ

Manual4 Ad Code

 

ধর্ষকদের প্রকাশ্যে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার প্রস্তাব দিলেন বরিশালের বিভাগীয় কমিশনার রাইমু জামান। মঙ্গলবার (০৬ অক্টোবর) বিকেলে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকারের কাছ থেকে এক ঘন্টার জন্য প্রতীকি বিভাগীয় কমিশনারের দায়িত্ব গ্রহণ শেষে আলোচনা সভায় এ কথা বলেন একাদশ শ্রেনীর শিক্ষার্থী রাইমু । রাইমু জামান আরও বলেন, গত একমাসে ৩৩টির বেশী ধর্ষণ, নারী এবং কিশোরী নির্যাতনের প্রেক্ষাপটে আমি একজন কন্যা হিসেবে এদেশের লাখো কিশোরীর মত স্বপ্ন দেখি একটি সুস্থ, নিরাপদ পরিবেশ এবং সমাজ। যেখানে হাজারো স্বপ্ন বুকে নিয়ে কোন কিশোরীকে ধর্ষণের শিকার হতে হবে না। যেখানে শান্তা কিংবা তৃপ্তির মত কোন কিশোরীকে ধর্ষণের শিকার হয়ে আর বেছে নিতে হবে না আত্মহত্যার পথ। তিনি বলেন, বরিশাল বিভাগের প্রতীকি বিভাগীয় কমিশনার হিসেবে আমি সুপারিশ করছি, বরিশাল বিভাগের সকল কন্যা শিশুদের ইজ্জত এবং জান-মাল রক্ষায় সকল জেলায় জেলা প্রশাসকদের নেতৃত্বে জেলা ভিত্তিক, শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক কন্যা শিশু নিরাপত্তা বাস্তবায়ন কমিটি গঠন করা হােক।

ইতিমধ্যে ধর্ষিত কিশোরীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা এবং ধর্ষকদের প্রকাশ্যে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হােক। একটি ধর্ষণমুক্ত, ইভটিজিংমুক্ত বরিশাল গড়ে তোলা হােক। যেটি সমগ্র দেশের জন্য রোল মডেল হবে। প্রতীকি এই কর্মকর্তা মনে করেন, ডিজিটাল বাংলাদেশের প্রেক্ষাপটে দাড়িয়ে যে সমস্যাগুলোর সম্মুখীন হতে হয় অনলাইন ভিত্তিক সাইবার বুলিং। এরমাধ্যমে নারীরা চরম নিরাপত্তাহীনতার শিকার হচ্ছে। এখনো বাংলাদেশের অধিকাংশ কিশোরীরা জানে না ডিজিটাল নিরাপত্তা আইন সর্ম্পকে। তারা জানে না (১০৯২) হটলাইন সর্ম্পকে। তারা যোগাযোগ করতে পারছে না বিটিআরসিতে। আমি চাই বরিশাল বিভাগের জেলা প্রশাসকদের নের্তৃত্বে কিশোরী নিরাপত্তায় সাইবার টিম গঠন করে তোলা হোক।

Manual2 Ad Code

কন্যাশিশু দিবস উপলক্ষে নারীর ক্ষমতায়নের জন্য বেসরকারি সংস্থা প্লান ইন্টারন্যাশনাল উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে বিভাগীয় কমিশনারসহ জেলা প্রশাসকগণ এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ সংযুক্ত ছিলেন। দ্বায়িত্ব গ্রহণের পর তাকে বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান। বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার বলেন, এতি অত্যান্ত আশাব্যঞ্জক। নারীরা এখনো সমাজে-রাষ্ট্রে নানাভাবে নির্যাতন এবং বঞ্চনার শিকার হচ্ছেন।

সেই প্রেক্ষাপটে রাইমু জামানের বিভাগীয় কমিশনার পদে দায়িত্ব গ্রহণ অন্যান্য কিশোরীদের ক্ষমতায়ন উৎসাহিত করবে। তিনি মনে করেন, নারী পুরুষের অধিকার প্রতিষ্ঠায় সমঅধিকার চর্চাটা পরিবার থেকে শুরু করতে হবে। প্রসঙ্গত, রাইমু জামান উপকূলীয় জেলা বরগুনার সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code