শিরোনাম
মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুধরচকীর পরামর্শ দ্য অপটিমিষ্ট-এর ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান তাড়াইলে বড় পর্দায় সম্প্রচারিত হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ উদ্বোধনী অনুষ্ঠান জগন্নাথপুর উপজেলায় রাধারমণ দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ গোরারাই প্রাইমারি স্কুলের শিক্ষক এর বিদায়ী সংর্ধনা দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জোহরা মাহজাবিন সৃষ্টি, সিলেটের অন্যতম তরুণ নারী উদ্যোক্তা

Coder Boss / ৬৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০

Manual3 Ad Code

কানিজ আমিনা সিলেটঃ

Manual1 Ad Code

আমি জোহরা মাহজাবীন সৃষ্টি, নুস্টির স্বত্বাধিকারী।

১) আপনার শৈশব ও বেড়ে ওঠা নিয়ে কিছু বলুন।
শৈশবকালের বেশিরভাগটাই কেটেছে সিলেটের শাহজালাল উপশহর এলাকায়। পরে অবশ্য বাসস্থান পরিবর্তন হয়েছে বেশ কয়েকবার, কিন্তু সিলেটের বাইরে নয়। স্কুলজীবন শেষ করেছি সিলেটের স্বনামধন্য প্রতিষ্ঠান ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজ থেকে আর সিলেট সরকারি মহিলা কলেজে থেকে এইচএসসি পাশ করে বের হলাম ২০১৮ সালে।

Manual5 Ad Code

২) এখন কিসে পড়ছেন?
বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের দ্বিতীয় বর্ষে।

৩) উদ্যোক্তা হওয়ার আগ্রহ কিভাবে তৈরি হলো?
মা পেশায় চাকরিজীবী ছিলেন। কিন্তু পরে বিভিন্ন সমস্যার কারণে তিনি চাকরি ছেড়ে দেন। তারপরও তাকে কখনো বসে থাকতে দেখিনি, কিছুনা কিছু করেছেন। মনের মধ্যে একটা ব্যাপার গেঁথে গিয়েছিল যে আমারও কিছু করতে হবে। তার থেকেই উদ্যোক্তা হওয়ার পরিকল্পনা আসে।https://dailysylhetnews24.com/2020/10/08/ধর্ষণের-প্রতিবাদ-ও-ধর্ষক/

৪) উদ্যোক্তা হয়ে উঠার পেছনে সবচেয়ে বেশি অনুপ্রেরণা পেয়েছেন কার কাছ থেকে?
পরিবার থেকে কখনো আমাকে কোনো ভাল কাজে বাঁধা দেয়নি, বরং চেয়েছে আমি স্বাধীন হই। এরকমটা খুব কম মেয়ে তার পরিবার থেকে পায়।তাই আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা আমার পরিবার আর সাথে ছিল স্কুলজীবনের বান্ধবী নুসরাত।

৫) পড়াশোনা ও ব্যবসা-দুটো একসাথে কিভাবে সমন্বয় করছেন?

ব্যাপারটা যত কঠিন মনে হয় আসলে ততটা কঠিন নয়। আপনার শুধু এটুকু মাথায় রাখতে হবে স্বপ্নপূরণ যেমন গুরুত্বপূর্ণ তেমনি পড়াশোনাকেও প্রাধান্য দিতে হবে। আমি আমার পড়াশোনার ফাঁকেই কাস্টোমারদের সাথে কথা বলি, প্রোডাক্টসের ছবি তুলি, ইডিটিং করি আর প্রোডাক্ট যাতে সঠিকভাবে পৌঁছানো হয় সেদিকটা দেখি। খেয়াল রাখতে হবে যেন একটি করতে গিয়ে অন্যটির অবহেলা না হয়।

৬) আপনি যে ফিল্ডে কাজ করছেন সেই ফিল্ডে সফল কোন ব্যক্তিকে কি আইকন হিসেবে ফলো করেন?

নাম উল্লেখ করে তেমন কোনো আইকন আমার ছিল না। তবে অনেক উদ্যোক্তাদের সাফল্য আমার মনে সাহস সঞ্চার করেছে, আমাকে আমার সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে।

৭) বাংলাদেশের আর্থসামাজিক পরিবেশ নারীদের উদ্যোক্তা হয়ে উঠার জন্য কেমন সহায়ক বলে আপনি মনে করেন?

Manual2 Ad Code

‌বাংলাদেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠীই নারী। সেই নারীরাই আজ আর্থসামাজিকভাবে পিছিয়ে আছে যা কোনো ভাবেই কাম্য নয়। অনেকেই ভাবেন যে উদ্যোক্তা হতে অনেক অর্থের প্রয়োজন যা অনেকাংশেই সত্যি নয়। উদ্যোক্তা হতে যা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো সৎসাহস আর ধৈর্য। আপনার পরিবেশ সবসময় আপনার সহায়ক হবে এমনটা নয়, এই জন্য আপনারই পদক্ষেপ নিতে হবে। শুরুটা হয়তো সহজ হবেনা, কিন্তু নিজের সেরাটা দিলে সাফল্য আসবেই। তাই, নারীদের এগিয়ে আসতে হবে। তাদের নিজেদের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন তাদের নিজেদেরই করতে হবে।

৮) তরুণ নারী উদ্যোক্তাদের উদ্দেশ্যে কিছু বলুন।

Manual2 Ad Code

স্বনির্ভর হওয়াতে যে গৌরব আছে তা আর অন্য কিছুতে নেই। আর কিছু না হোক, আপনার হাত খরচের টাকাটা যদি অন্যের কাছে চেয়ে না নেওয়া লাগে তা-ই বা কম কি? উদ্যোক্তা হওয়ার হাজারখানেক উপায় রয়েছে। আপনার শুধু বেছে নিতে হবে আপনি কোন দিকে যেতে চান। হয়তো সবাই আপনাকে এখন সমর্থন করছে না, আগে পিছে অনেক কিছু বলছে। কিন্তু বিশ্বাস করুন, কাল যখন আপনি নিজের পায়ে দাড়াবেন, তারাই আপনাকে নিজেদের রোলমডেল ভাববে, আপনাকে ফলো করবে। তবে শুরুটা করতে হবে আপনাকেই।

ধন্যবাদ আপনাদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code