শিরোনাম
গ্রামীণফোনের বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ৫% বিলম্ব বকেয়া ৩৩ হাজার ১৪৭ কোটি টাকা পরিশোধের দাবি, সংলাপ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি টানা চারবার ডিএমপির শ্রেষ্ঠ ট্রাফিক মিরপুর বিভাগের ডিসি ছানোয়ার হোসেন সাংবাদিক সাজুর বিরুদ্ধে ‘পরিকল্পিত অপপ্রচার’ ৩ জনের বিরুদ্ধে মামলা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ইউসেপ বাংলাদেশ আয়োজিত চাকুরী মেলা ২০২৬ অনুষ্ঠিত প্রশাসনিক জটিলতায় স্থবির সিলেট ইনক্লুসিভ স্কুল, তদন্ত প্রতিবেদনেও মিলছে না সমাধান কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে ডা. বর্ণালী দাশ ইরা’র”লাইট”প্রকল্পর উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয় সাংবাদিকতার আড়ালে কার্ড বাণিজ্য: টাকার বিনিময়ে তৈরি হচ্ছে ‘সাংবাদিক’ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মৌলভীবাজার স্বেচ্ছাসেবক দলে স্বাগত মিছিল
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সাতক্ষীরার দেবহাটায় সাংসারিক কলহের জেরে গৃহবধূ আত্মহত্যা

Coder Boss / ৫৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০

Manual8 Ad Code

তারেক মনোয়ার ,দেবহাটাঃ

Manual1 Ad Code

সাংসারিক কলহের জেরে স্বামীর সাথে ঝগড়া করে দেবহাটার বহেরায় ছাবিকুন্নাহার (২০) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। আত্মহননকারী গৃহবধূ ছাবিকুন্নার দেবহাটা উপজেলার বহেরা নতুন মসজিদ সংলগ্ন নজরুল গাজীর মেয়ে। শুক্রবার সকালে বহেরাস্থ পিতার বাড়ী থেকে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ।

Manual1 Ad Code

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, প্রায় ৪/৫ মাস আগে সদর উপজেলার ভোমরা গ্রামের আলমগীর হোসেনের সাথে বিয়ে হয় ছাবিকুন্নাহারের। তার সাথে বিয়ের আগেই আলমগীর তার প্রথম স্ত্রীকে তালাক দিয়েছিলো। কিন্তু বিয়ের কিছুদিন যেতে না যেতেই আলমগীর আবারো তার তালাকপ্রাপ্ত প্রথম স্ত্রীর ওপর আসক্ত হয়ে পড়ে এবং ছাবিকুন্নাহারকে লুকিয়ে প্রথম স্ত্রীর সাথে পুনরায় ঘর সংসার করতে মরিয়া হয়ে ওঠে। বিষয়টি নিয়ে বিগত কিছুদিন যাবৎ ছাবিকুন্নাহারের সাথে তার স্বামী আলমগীরের ঝগড়া চলে আসছিলো। সম্প্রতি সাবিকুন্নাহার তার পিতার বাড়ী বহেরাতে চলে আসে। ঘটনাটি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে চলমান বিবাদ নিরসনের জন্য আগামী রবিবার স্থানীয়ভাবে শালিসের দিন ধার্য করে তাদের অবিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যাক্তিরা। এরই মধ্যে শুক্রবার দিবাগত রাতের যেকোন সময়ে পরিবারের সদস্যদের অগোচরে ছাবিকুন্নাহার ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। সকালে স্বজনরা তার ঝুলন্ত মরদেহ দেখে দেবহাটা থানা পুলিশকে জানালে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র জানান, গৃহবধূর মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code