শিরোনাম
গ্রামীণফোনের বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ৫% বিলম্ব বকেয়া ৩৩ হাজার ১৪৭ কোটি টাকা পরিশোধের দাবি, সংলাপ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি টানা চারবার ডিএমপির শ্রেষ্ঠ ট্রাফিক মিরপুর বিভাগের ডিসি ছানোয়ার হোসেন সাংবাদিক সাজুর বিরুদ্ধে ‘পরিকল্পিত অপপ্রচার’ ৩ জনের বিরুদ্ধে মামলা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ইউসেপ বাংলাদেশ আয়োজিত চাকুরী মেলা ২০২৬ অনুষ্ঠিত প্রশাসনিক জটিলতায় স্থবির সিলেট ইনক্লুসিভ স্কুল, তদন্ত প্রতিবেদনেও মিলছে না সমাধান কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে ডা. বর্ণালী দাশ ইরা’র”লাইট”প্রকল্পর উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয় সাংবাদিকতার আড়ালে কার্ড বাণিজ্য: টাকার বিনিময়ে তৈরি হচ্ছে ‘সাংবাদিক’ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মৌলভীবাজার স্বেচ্ছাসেবক দলে স্বাগত মিছিল
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বরিশালে ফাঁকা বাসায় বাক প্রতিবন্ধী নারী ধর্ষণের শিকার

Coder Boss / ৪২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০

Manual4 Ad Code

বরিশাল জেলা প্রতিনিধিঃ

বরিশাল নগরের ২৯ নম্বর ওয়ার্ডের কাশিপুর এলাকার বাকপ্রতিবন্ধী এক নারীকে (৩০) ধর্ষণ করা হয়েছে। ওই নারীকে বাসায় একা পেয়ে একই এলাকার বাসিন্দা সবুজ দাস (৫৫) ধর্ষণ করেছে। এমন অভিযোগ এনে শুক্রবার ভুক্তভোগী নারীর বড় বোন বাদী হয়ে সংশ্লিষ্ট বিমানবন্দর থানায় একটি মামলা করেছেন। পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারে মাঠে নেমেছে।

Manual5 Ad Code

মামলার বিষয়টি বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) খাইরুল আলম নিশ্চিত করেন। বিমানবন্দর থানা পুলিশ সূত্র জানায়, শহরের ২৯ নম্বর ওয়ার্ডের কাশিপুর এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করেন সবুজ দাস। গত সোমবার দুপুরে এক পার্শ্ববর্তী বাসিন্দা বাকপ্রতিবন্ধী নারীকে বাসার রান্না ঘরে একা পেয়ে ধর্ষণ করেন। এই বিষয়টি নারী বলতে না পারলেও স্বজনেরা কিছুটা আঁচ করতে পারেন এবং প্রতিবন্ধী একটা পর্যায়ে আকার ইঙ্গিতে ধর্ষণের শিকার হয়েছেন, এমন ধারণা দেন।

Manual3 Ad Code

বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ বিন আলম জানান, প্রতিবন্ধী নারীর বোনের অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করা হয়েছে। এবং অভিযুক্ত সবুজ নামের ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশের টিম মাঠে আছে।

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code