শিরোনাম
​প্রতিশোধের আগুন পেরিয়ে ক্ষমার সমাজ: এক অদম্য মানবতার আহ্বান জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে নিখোঁজ, দুইদিন পর ভেসে উঠল শিশুর লাশ “ঘুষ না দেওয়ায় ফেরত যাওয়া শ্রান্তি বিনোদন ভাতা বিল, নিতে হলো ঘুষ দিয়েই” সিলেটে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ সম্পন্ন চাঁদা না দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, শোলাকিয়ায় উত্তেজনা আমার নীতি -আদর্শ, কোন রাজনৈতিক দল বা গুষ্ঠির কাছে আজও বিকি করিনি, নষ্ট করিনি আমার চরিত্র তাড়াইলে হামলা-হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি ছাতকে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ: অভিযুক্ত কাইফে আহমদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ ডিজিটাল ফিউচার মিডিয়ার উদ্যোগ ঢাকায় নাঙ্গলকোটবাসীর মিলনমেলা ও গুণীজন সম্মাননা বিদ্যালয়ে আওয়ামীপন্থী শিক্ষকদের তোপের মুখে মহিলা শিক্ষক, আতঙ্কে হাজিরা প্রতিষ্ঠানের বাইরেই
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বরিশালের বানারীপাড়ায় প্রেসক্লাবের উদ্যোগে এ এস আই জাহিদুল ইসলামের বিদায় সংবর্ধনা

Coder Boss / ৫০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২০

Manual1 Ad Code

 

Manual1 Ad Code

জাকির হোসেন, বরিশাল প্রতিনিধি:

বরিশাল জেলার বানারীপাড়ায় প্রেসক্লাবের উদ্যোগে থানার সহকারী উপ-পরিদর্শক জাহিদুল ইসলামের বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ১৮ অক্টোবর রবিবার রাতে বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিদায়ী সহকারী উপ-পরিদর্শক জাহিদুল ইসলাম, প্রেসক্লাবের সহ-সভাপতি কে এম শফিকুল আলম জুয়েল,জাকির হোসেন,সাইফুর রহমান রাসেল, প্রভাষক মামুন আহমেদ,ইলিয়াস শেখ ও জাহিন মাহমুদ,সাধারণ সম্পাদক সুজন মোল্লা, যুগ্ম সম্পাদক সজল চৌধুরী,মোঘল সুমন শাফকাত ও ফয়েজ আহম্মেদ শাওন,সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন,ছাত্রলীগ নেতা সুমন সিদ্দিকী ও মনির হোসেন,সদস্য নাহিদ সরদার , সুমন খান, শাহাদাত হোসেন,বাইশারী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফারুক হোসেন খান, প্রমুখ। বানারীপাড়ায় কর্মকালীণ সময়ে বিভিন্ন মানবিক কর্মকান্ড করে ‘মানবিকতার ফেরিওয়ালা’ হিসেবে পরিচিতি অর্জন করা সহকারী উপ-পরিদর্শক জাহিদুল ইসলামকে এসময় সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। প্রসঙ্গত দেশে কোভিড-১৯ প্রানঘাতি নভেল করোনাভাইরাসের সংক্রমন শুরু হলে এএসআই জাহিদুল ইসলাম করোনাভাইরাসে মৃত্যু হলে দাফনের জন্য ১৭ শতক জমি দান করেন। তার নিজ বাড়ি পটুয়াখালি জেলার মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালি ইউনিয়নের দেউলি গ্রামের মরহুম ইসমাইল সিকদার কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. জাহিদুল ইসলাম ও তার পরিবারের অন্য সদস্যরা কবরস্থানের জন্য এ জমি দান করেন। মরণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে পটুয়াখালির জেলার মির্জাগঞ্জ উপজেলার মধ্যে যদি কোনো মানুষ মারা যায় তাদের দাফনের জন্য জমি না থাকলে তাদের এই কবরস্থানে দাফন দেওয়া যাবে। এ ছাড়াও করোনাভাইরাস মহামারি ব্যতীত নদী ভাঙনকবলিত এলাকার মানুষের লাশ এবং বেওয়ারিশ লাশও এই কবরস্থানে দাফন দেওয়া যাবে। এএসআই জাহিদুল ইসলাম এর আগে বানারীপাড়ায় করোনাভাইরাসের বিস্তৃতিরোধে লকডাউন ও হোম কোয়ারেন্টিনে থাকা কর্মহীন হয়ে পড়া হতদরিদ্রদের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও পণ্যসামগ্রী ও শিশুসহ কর্মহীনদের অলস সময় পার করতে ধর্মীয় গ্রন্থ ও খেলার সামগ্রী বিতরণ করে, কখনও গ্রামের চলাচল অনুপযোগী রাস্তার ঝোপঝাড় পরিষ্কার করে চলাচল উপযোগী করে দিয়ে, কখনও সড়ক দুর্ঘটনায় পা হারানো যুবককে হাঁসের খামার করে দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া আবার কখনও শতবর্ষী অসহায় বৃদ্ধের পাশে দাঁড়িয়ে নগদ অর্থ ও নিজের রেশনের চাল-ডাল-তেল ও চিনি দিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। এলাকায় তিনি একজন ‘মানবতার ফেরিওয়ালা’ পুলিশ কর্মকর্তা হিসেবে ব্যাপক পরিচিতি অর্জন করেছেন। বিদায়ী অনুষ্ঠানে এক হ্দয় বিদারক পরিস্খিতির সৃষ্টি হয়। মানবতার ফেরীওয়ালা খ্যাত জাহিদুল ইসলাম কে জড়িয়ে উপস্থিত সবাই আবেগ আপ্লুত হয়ে পড়ে।

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code