শিরোনাম
পহেলা মে, শ্রমিক দিবস, এর মানে গরিবের দিবস, এখানে কোনদিন সফলতা আসেনি কোনো শ্রমিকের! ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে আধুনিক গেইট নির্মাণে ভিত্তিপ্রস্তর কবিতা- বন্যার কারণে পথের ভিখারি বেতন সাকুল্যে সামান্য, কিন্তু সম্পদ কোটির ওপরে: কে এই প্রভাবশালী পিয়ন? মতিঝিল আইডিয়াল স্কুলে গভর্নিং বডির নির্বাচন দাবিতে অভিভাবকদের স্মারকলিপি রাজনৈতিক বিশ্লেষক, প্রভাবশালী কলামিস্ট, রাষ্ট্রচিন্তক- অথই নূরুল আমিন লেখালেখি করেছেন ​বানারীপাড়ার চাখার ইউনিয়নে কেমন চেয়ারম্যান চায় সাধারণ মানুষ? বানারীপাড়ায় ব্র্যাক ‘শিখা’র অরিয়েন্টেশন সভা নিয়ে বিতর্ক: মূল স্টেকহোল্ডারদের বাদ দিয়ে ‘প্রহসনের’ সভার অভিযোগ তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজার শেরপুরে হাইওয়ে পুলিশের অভিযানে ২২ লাখ টাকার চোরাই পণ্য জব্দ, চালক গ্রেপ্তার
শনিবার, ০২ মে ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

শ্রীমঙ্গলে ফ্রান্সে ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে তৌহিদি জনতার বিক্ষোভ মিছিল ও সমাবেশ সম্পন্ন

Coder Boss / ৫০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০

Manual2 Ad Code

 

মোঃ নাছির আহমেদঃ

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় ফ্রান্সে হযরত মুহাম্মদ (সাঃ)কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে উলামা পরিষদ শ্রীমঙ্গলের আয়োজনে শহরজুড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সম্পন্ন হয়েছে।

শুক্রবার (৩০শে অক্টোবর) বাদ জুম্মা উপজেলার বিভিন্ন মসজিদের মুছল্লী ও সর্বস্তরের তৌহিদি জনসাধারণের বিক্ষোভ মিছিলটি শহরের রেল‌ওয়ে স্টেশন মসজিদ চত্তর থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনয় এসে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

Manual2 Ad Code

এতে সভাপতিত্ব করেন জামেয়া ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম আব্দুর শাকুর ও সঞ্চালনা করেন দারুল আজহার ইনস্টিটিউট এর প্রিন্সিপাল আহমদ সোহাইল। এতে বক্তব্য রাখেন পরিষদের বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ ও বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার থেকে আগত ওলামায়ে কেরামগণ।

Manual6 Ad Code

উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি সময়ে ফ্রান্সে হযরত মুহাম্মদ (সাঃ)কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ ইসলাম ধর্মের প্রতি চরম অবমাননা এবং মুসলমানদের হৃদয়ে ছুরিকাঘাতের শামিল। এর মাধ্যমে মূলত বিশ্বব্যাপী ধর্মীয় সহিংসতা ও উগ্রবাদকে উসকে দেয়ার চেষ্টা করা হচ্ছে। এই ব্যঙ্গচিত্র প্রদর্শনে মহানবী (সাঃ) কে অবমাননার তীব্রনিন্দা জানায় ও অবিলম্বে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে বিশ্ব মুসলিমের কাছে ক্ষমা চাইতে হবে। আর যদি ক্ষমা না চান তাহলে সরকারের প্রতি আহবান জানানব যাতে করে অনতিবিলম্বে ফ্রান্সের কর্তিক আমদানিকৃত সকল প্রকার পণ্য বয়কোট, কুটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করা সহ ফ্রান্সের দূতাবাস বন্ধ করে দেওয়া জন্য।

উল্লেখ্য যে, সম্প্রতি ফ্রান্সের একটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্দেশে মহানবী হজরত মোহাম্মদ (সা.)-এর কার্টুন প্রদর্শনের কারণে দেশটির এক শিক্ষককে চেচেন বংশোদ্ভূত এক কিশোর গলা গেটে হত্যা করে। ওই ঘটনাকে কেন্দ্র করে দেশটিতে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে।

Manual5 Ad Code

হত্যাকাণ্ডের তদন্তে সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, শিক্ষক স্যামুয়েল প্যাটি তার ক্লাসে শিক্ষার্থীদের মহানবীর (সা.) কার্টুন দেখিয়েছিলেন। ওই ব্যঙ্গচিত্র নিয়ে বিতর্ক আয়োজনের পর থেকেই হত্যার হুমকি পাচ্ছিলেন তিনি। গত শুক্রবার নিজ কর্মস্থল মিডল স্কুলটির সামনের সড়কেই হামলার শিকার হন ওই শিক্ষক। এ ঘটনার পর ইসলামিক বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ।

এক টুইটবার্তায় এমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ‌‘আমরা কখনোই ইসলামি মৌলবাদীদের কাছে নত স্বীকার করব না। এ ছাড়া আমরা বিদ্বেষপূর্ণ বক্তব্য গ্রহণ ও যুক্তিযুক্ত মতামতকে প্রতিহত করি না। এই বিচ্ছিন্নতাবাদ ফ্রান্সের মুসলমান সম্প্রদায়গুলোতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে। ফ্রান্সের সরকারি ভবনে মহানবীকে (সা.) ব্যঙ্গ করে চিত্রপ্রদর্শন বন্ধ হবে না বলেও উল্লেখ করেন তিনি।

Manual8 Ad Code

তাই এদিকে ম্যাক্রোঁর এমন মন্তব্যের পর তার আচরণের কারণেই মূলত মুসলিম দেশগুলোতে বিক্ষোভ শুরু হয়েছে। মহানবী হজরত মোহাম্মদ (সা.)- এর ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশের পর সম্প্রতি মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে সহ বিশ্বের মুসলিম দেশগুলো ফ্রান্সের পণ্য বয়কটের আহ্বান জানাতে শুরু করে। এর পর দেখা গেছে, মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে সহ বিশ্বের মুসলিম দেশগুলোর দোকান থেকে ফরাসি কোম্পানির পণ্য সরিয়ে ফেলা হচ্ছে।

আর প্রতিটি দেশেই আহ্বান জানানো হচ্ছে যাতে তিনি নিজের ভুল স্বীকার করে মুসলিম বিশ্বের কাছে মাফ চান‌। আর ভবিষ্যতে যাতে তার দেশে এরকমটি পুনরাবৃত্তি না ঘটে সেদিকে গভীরভাবে লক্ষ্য রাখতে সচেষ্ট থাকার জন্য । মুসলিম বিশ্বের দেশগুলো থেকে এ রকমেই আহবান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code