শিরোনাম
কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুধরচকীর পরামর্শ দ্য অপটিমিষ্ট-এর ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান তাড়াইলে বড় পর্দায় সম্প্রচারিত হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ উদ্বোধনী অনুষ্ঠান জগন্নাথপুর উপজেলায় রাধারমণ দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

তারাকান্দা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সায়ের আলমগীর টুটুল

Coder Boss / ৪৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২০

Manual3 Ad Code

মফিজ উদ্দিন তালুকদার :

Manual1 Ad Code

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ১ নং তারাকান্দা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন উপজেলা যুবলীগ নেতা সায়ের আলমগীর টুটুল। তিনি তারাকান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একজন সিনিয়র শিক্ষক। আসন্ন ১ নং তারাকান্দা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে টুটুল এলাকায় প্রচারণা করে নিজের অবস্থানের কথা জানান দিচ্ছেন। এ প্রার্থী তুলে ধরছেন বর্তমান সরকারের উন্নয়ন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানান ইতিবাচক কাজের ফিরিস্তি।দীর্ঘ দিন ধরে তারাকান্দা ইউনিয়নের মানুষের পাশে থেকে এলাকায় কাজ করে যাচ্ছেন তিনি। মনোনয়ন প্রত্যাশী টুটুল বলেন,আমি দলের প্রতি আস্থাশীল। দল থেকে আমাকে মনোনয়ন দিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইশতেহার বাস্তবায়নে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের একজন আদর্শ কর্মী হিসেবে এলাকার জনগণের জন্য কাজ করে যেতে চাই।তিনি ছাত্র জীবন থেকে শুরু করে এ পর্যন্ত বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে রাজনীতি করে আসছেন। তিনি আরো বলেন,আমি এলাকার সব ধরনের উন্নয়নে অগ্রনী ভুমিকা পালন করবো।তিনি একজন সৎ, ন্যায়, নীতিবান,উদার সমাজ সংস্কারক হিসেবে সর্বোপরিচিত।সহজ সরল,সুলভ আচরণের এ ব্যক্তিটি তারাকান্দা ইউনিয়নবাসীর উন্নয়নে কাজ করতে চায়। তিনি বলেন,দলীয় মনোনয়ন পেলে জনগণ আমাকে ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করলে আমার জনসেবা করার পরিধি আরো ক্রমশ বৃদ্ধি পাবে।এলাকার রাস্তা ঘাট, হাট বাজার, স্কুল, মাদ্রাসা, মসজিদ, মন্দির উন্নয়নে অগ্রনী ভুমিকা পালন করবো। এলাকার সচেতন মানুষদের সংগে নিয়ে সন্ত্রাস, চাঁদাবাজি,চুরি, ডাকাতি,মাদক, জুয়া,নারী নির্যাতন, বাল্যবিবাহ, ইভটিজিং সহ ইউনিয়নে বিভিন্ন অপরাধ মুলক কর্মকাণ্ড রোধে সোচ্চার হবো।বাংলার সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশ আজ অনেকটা এগিয়ে গেছে। এগিয়ে যাওয়া উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সর্বাত্মক চেষ্টা করবো।

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code