শিরোনাম
চাঁদা না দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, শোলাকিয়ায় উত্তেজনা আমার নীতি -আদর্শ, কোন রাজনৈতিক দল বা গুষ্ঠির কাছে আজও বিকি করিনি, নষ্ট করিনি আমার চরিত্র তাড়াইলে হামলা-হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি ছাতকে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ: অভিযুক্ত কাইফে আহমদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ ডিজিটাল ফিউচার মিডিয়ার উদ্যোগ ঢাকায় নাঙ্গলকোটবাসীর মিলনমেলা ও গুণীজন সম্মাননা বিদ্যালয়ে আওয়ামীপন্থী শিক্ষকদের তোপের মুখে মহিলা শিক্ষক, আতঙ্কে হাজিরা প্রতিষ্ঠানের বাইরেই বদলিজনিত বিদায়ে অশ্রুসিক্ত অনুভূতির ক্যানভাস: প্রিয় স্যারের স্মৃতিচারণে মশিউর জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে শিশু নিখোঁজ প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি, আপন অন্ধ ছেলেও হীরার খনি, শুধু দলীয় লোকদের প্রশংসা নিবেন না স্বজন হারানোর শোক থেকে মানবিক উদ্যোগ—করিমগঞ্জে ড. আনিছের ব্যতিক্রমী আয়োজন
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মাধবপুরে শিকলে বাধা আলালের জীবন

Coder Boss / ৬২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০

Manual3 Ad Code

নাহিদ,মাধবপুর হবিগঞ্জঃ

আলালের জীবন স্বাভাবিকই ছিল। পেশায় ছিল দিনমজুর। যা আয় রোজগার করতেন তা দিয়েই ৫ জনের জীবন চলত আলালের। কিন্তু গত ২ বছর ধরে অজ্ঞাত রোগে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে শিকলে বাধা পড়েছে তার জীবন। স্ত্রী মনোয়ারা বেগম বাধ্য হয়েই প্রিয়তমা স্বামীর পায়ে শিকল দিয়ে বেঁধে ঘরে আটকে রেখেছেন। হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের দক্ষিণ সুরমা গ্রামে এ ঘটনা ঘটেছে।

Manual2 Ad Code

আলালের স্ত্রী মনোয়ারা বেগম জানান, প্রায় ১০ বছরের ছেলে আকাশ, ৯ বছরের ছেলে জীবন, ৩ বছরের কন্যা মিমকে নিয়ে তাদের ৫ জনের সংসার ভালই চলছিল। তার স্বামী পেশায় ছিল একজন দিনমজুর। কিন্তু গত ২ বছর ধরে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। চিকিৎসা করাতে দারস্ত হন বিভিন্ন কবিরাজের কাছে। করোনা শুরুর আগে ডাক্তার দেখানোর প্রস্তুতি নেয়া হয়েছিল।

Manual2 Ad Code

কিন্তু করোনার কারণে তাকে আর ডাক্তার দেখানো সম্ভব হয়নি। এর মধ্যে সে দিন দিন আরো অসুস্থ হয়ে পড়েন। মানুষকে দেখলেই সে হিংস্র হয়ে উঠে এবং মারধর করতে উদ্যত হয় এ কারণে বাধ্য হয়ে তাকে পায়ে শিকল বেঁধে গৃহবন্দী করে রাখা হয়েছে। ৩টি অবুঝ শিশু নিয়ে তার সংসার চালানো এবং অসুস্থ স্বামীর চিকিৎসা করা কঠিন হয়ে পড়েছে। ৩ শতক ভিটে বাড়ি একমাত্র সম্ভল পরের বাড়িতে গৃহকর্মীর কাজ করে এখন কোনও রকমে টিকে আছি।

Manual6 Ad Code

কিন্তু অসুস্থ স্বামীর চিকিৎসা করাতে অনেক টাকার প্রয়োজন। তাই টাকার অভাবে তার চিকিৎসা হচ্ছে না। বড় ছেলে আকাশ ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়েছিল অর্থাভাবে তার লেখাপড়া বন্ধ হয়ে গেছে। চিকিৎসার জন্য এলাকার অনেকের কাছেই সহায়তা চাওয়া হয়েছে। কিন্তু কেউ সহায়তা করতে এগিয়ে আসেননি। এখন ৫ জনের সংসার এবং স্বামীর চিকিৎসা করা মনোয়ারার পক্ষে কঠিন হয়ে পড়েছে।

দক্ষিণ সুরমা গ্রামের প্রতিবেশী কলেজ ছাত্র ফুয়াদ আলম চৌধুরী জানান, আলাল মিয়া একজন সুস্থ স্বাভাবিক ও কর্মক্ষম লোক ছিলেন। কিন্তু হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পাগল হয়ে গেছেন। এ কারণে তাকে শিকলে বেঁধে রাখা হয়েছে। এতে করে দিন দিন সে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান বাবুল হোসেন খান জানান, আলালের বিষয়টি খুবই মানবিক। সরকারের কাছে দাবি করছি তার চিকিৎসায় স্বাস্থ্য বিভাগ এগিয়ে আসবে।

Manual6 Ad Code

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইশতিয়াক আল মামুন জানান, সে একজন মানসিক রোগী। দ্রুত তার চিকিৎসার প্রয়োজন। মানসিক হাসপাতালে ভর্তি করে তাকে চিকিৎসা দিলে তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। শিকলে বেঁধে রাখায় তিনি আরো অসুস্থ হয়ে যাচ্ছেন। তার সাথে মানবিক আচরণ করতে হবে। আমরা বিষয়টি খোঁজ খবর নিয়ে তার পরিবারকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code