শিরোনাম
বানারীপাড়ায় সরকারি নিয়ম উপেক্ষা করে ২টায়  মাদ্রাসা ছুটি, শিক্ষার্থীর সংকটে সোনাহার মাদ্রাসা রাজনৈতিক প্রতিহিংসার নোংরা খেলায় বারবার টার্গেট করা হচ্ছে শহীদ জিয়ার আদর্শে গড়া ত্যাগী নেতাকর্মীদের! “আমরা জাতে সবাই বাঙালি এক‍ মতে কিন্তু কাঙালী “ MR Campaign: শ্রীমঙ্গলে এমআর (হাম-রুবেলা) ক্যাম্পেইন প্রশিক্ষণ অনুষ্ঠিত ​বানারীপাড়ায় পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় যুবক অসুস্থঃ ক্ষতিপূরণ চাওয়ায় শ্রমিক দল নেতার বিরুদ্ধে ‘চাঁদাবাজি’র অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ মানিকগঞ্জে জমি বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৩ ছাতকে দিন ব্যাপী নানা অনুষ্ঠানের মাধ্যমে পহেলা বৈশাখ উদযাপন পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগিদের মধ্য উন্নত খাবার প্রদান Fun Event-2026 উদযাপন, বিশ্বম্ভরপুরে বৈশাখী আনন্দে মুখর তরুণ সমাজ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বড়লেখা পৌর নির্বাচনে ৩ মেয়ের প্রার্থী সহ ৪৩ জনের মনোনয়নপত্র দাখিল

Coder Boss / ৫৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০

Manual5 Ad Code

এম. এম আতিকুর রহমান ঃ বড়লেখা পৌর নির্বাচনে ৩ মেয়ের প্রার্থী সহ ৪৩ জনের মনোনয়নপত্র দাখিল

Manual2 Ad Code

মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল আজ শেষ হয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত বড়লেখা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মেয়র পদে আওয়ামী লীগের আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী, বিএনপির আনোয়ারুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী সাইদুল ইসলাম এবং সাধারণ কাউন্সিলর পদে ২৯ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।বড়লেখা পৌর নির্বাচনে ৩ মেয়ের প্রার্থী সহ ৪৩ জনের মনোনয়নপত্র দাখিল

Manual5 Ad Code

আজ ১ ডিসেম্বমর মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেনের কাছে মনোনয়নপত্র জমা দেন বড়লেখা পৌরসভার বর্তমান মেয়র ও আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল ইমাম মো. কামরান চৌধুরী। এসময় তার সাথে ছিলেন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, বড়লেখা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ ও ত্রাণ বিষয়ক সম্পাদক কবিরুজ্জামান চৌধুরী প্রমুখ।

Manual8 Ad Code

দুপুর আড়াইটার দিকে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ও পৌর বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম মনোনয়নপত্র জমা দেন। এসময় তার সাথে ছিলেন বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা প্রমুখ।

অপরদিকে গত সোমবার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বড়লেখা উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদিকুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন স্বতন্ত্র মেয়রপ্রার্থী বিশিষ্ট সমাজ সেবক ও ব্যাবসায়ী মো. সাইদুল ইসলাম। এসময় তার সাথে এলাকার বিশিষ্ট মুরব্বি ও যুবকরা উপস্থিত ছিলেন।

নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বড়লেখা উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদিকুর রহমান জানান, ‘মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত মেয়র পদে ৩জনসহ মোট ৪৩জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সবাই শান্তিপূর্ণ পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে তিনি জানান ।’

Manual4 Ad Code

প্রথম ধাপে আগামী ২৮ ডিসেম্বর ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে বড়লেখা পৌরসভার ভোট গ্রহণ করা হবে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই হবে আগামী ৩ ডিসেম্বর, প্রত্যাহারের শেষ তারিখ ১০ ডিসেম্বর। বড়লেখা পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ১৫ হাজার ৪৪৩ জন ভোটার রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code