শিরোনাম
শিক্ষাখাতে বৈষম্য চাই না, শিক্ষক- শিক্ষার্থীর হয়রানি চাই না, সকল প্রতিষ্ঠান সরকারিও বাণিজ্য বন্ধ চাই সিলেটে শাহ আরফিন টিলা পাথর লুটের নিয়ন্ত্রণে পালাবদল কবিতার শিরোনাম: যদি চাঁদের মত বড় হয় জোসনা ছড়াতে পার জনতার তরে। জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্য ও ভূমিসেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার জেলা প্রশাসকের সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল উপস্থাপন বিষয়ক মতবিনিময় সভার প্রতিবেদন ও সুপারিশমালা জেলা প্রশাসকের কাছে হস্তান্তর মৃত্যুর প্রথম রাত কেমন হবে: দুধরচকী ছাহেব বিরুলিয়ায় কীর্তন ও আলোচনা সভায় রোজিনা দেওয়ান, নির্বাচিত হলে ঘরে ঘরে পৌঁছে দেবেন সরকারি সুযোগ-সুবিধা প্রধানমন্ত্রীর একক নেতৃত্বে, শিক্ষাব্যবস্থা, শতভাগ পরিবর্তন করতে চাই, শিক্ষক- শিক্ষার্থীর ভবিষ্যত চাই ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি হেলিম, সম্পাদক নজরুল ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শিবগঞ্জ শাহজালাল উপশহর উপ-পরিষদের সভাপতি মহিবুর রহমান এপল ভাই আর নেই
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বানিয়াচঙ্গে গবাদি পশুর কৃমি নাশক কার্যক্রম শুরু।।

Coder Boss / ৪৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০

Manual3 Ad Code

রিতেষ কুমার বৈষ্ণব (হবিগঞ্জ জেলা প্রতিনিধি)

হবিগঞ্জ জেলার বানিয়াচঙ্গে আজ ২৮ ডিসেম্বর ২০২০ ইংরেজী রোজ সোম বার সকাল থেকে উপজেলার ৪নং ইউনিয়নের যাত্রা পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে ক্যাম্প করে গবাদিপশু পালন কারী কৃষকদের মাঝে কৃমি নাশক ঔষধ বিতরণ করা ও গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করা হয়েছে।

Manual3 Ad Code

বাংলাদেশ প্রাণী সম্পদ অধিদপ্তরের সহায়তায় এবং প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এল.ডি.ডি. পি) উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের বাস্তবায়নে গবাদি পশুর কৃমিনাশক কার্যক্রম শুরু করা হয়।

Manual2 Ad Code

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃমি নাশক ঔষধ বিতরণ সহ গবাদিপশুর রোগ সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন জেলা প্রাণী সম্পদ সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা ডাঃ প্রকাশ রঞ্জন বিশ্বাস, ডাঃ সাইফুর রহমান (বিসি এস) উপজেলা প্রাণী সম্পদ অফিসার বানিয়াচং। ডাঃ শামীমা আক্তার প্রাণী সম্পদ কর্মকর্তা বানিয়াচং,

৪নং ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি- রেহাছ মিয়া,প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, শিক্ষক মঈন উদ্দিন মিয়া, উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক মহিবুল ইসলাম কামরুল,

যুবলীগ নেতা আব্দুল সালাম, গবাদিপশুর ডাক্তার দিপক দেব, সাংবাদিক রিতেষ কুমার বৈষ্ণব সহ এলাকার বিশিষ্ট মুরুব্বিয়ান ও গবাদিপশু পালন কারী অসংখ্য লোকজন।

কৃমি নাশক কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে জেলা প্রাণী সম্পদ সংরক্ষণ কর্মকর্তা ডাঃ প্রকাশ রঞ্জন বিশ্বাস বলেন- খাদ্যের অভাবে গবাদিপশু যতটা শুকনা হয় তার চাইতে বেশি এবং দ্রুত শুকনা হয় গবাদিপশুর পেটে কৃমি থাকার কারণে, গবাদি পশুর সুস্বাস্থ্যের বিষয়ে ভাল ফল পেতে হলে আগে কৃমি নিধন করতে হবে, গবাদিপশুর পেটে কৃমি রেখে ভিটামিন জাতীয় খাবার খাওয়ালেও কোন কাজ হবে না।

Manual2 Ad Code

এছাড়াও উপজেলা পশু সম্পদ কর্মকর্তা ও কর্মচারীগনকে গবাদি পশুর চিকিৎসা সম্পর্কিত গুরুত্বপূর্ণ পরামর্শ দেন তিনি।

Manual4 Ad Code

কৃমিনাশক ঔষধ উপজেলার সকল গবাদিপশু পালনকারীদের বাড়ি বাড়ি গিয়ে বিনা মুল্যে দেওয়া হচ্ছে, যদি কেউ না পেয়ে থাকেন তাহলে উপজেলা পশু সম্পদ কর্মকর্তা কর্মচারীগনের সাথে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code