শিরোনাম
ময়মনসিংহ ছাত্রদলের সহসাংগঠনিক নেতা থেকে তাড়াইল উপজেলা জাতীয় যুবশক্তির কমিটিতে মাহমুদুল হাসান লিয়ন জগন্নাথপুরে দুপক্ষের গোলাগুলি: থানায় মামলা, গ্রেপ্তার নেই কেউ, আহত হেকিম মিয়ার অবস্থা আশঙ্কাজনক গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত নৌকা নিয়ে চা বিক্রি করা বাবার স্বপ্নপূরণ: ৭৫ লাখ টাকার স্কলারশিপ পেলেন ছাতকের রুহি মহানবী (সা.) এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি। হাফিজ মাছুম আহমদ দুধরচকী পিতা মাতার অবাধ্য সন্তানের দুনিয়া ও আখিরাতে মারাত্মক ভয়াবহ পরিণতি। হাফিজ মাছুম আহমদ দুধরচকী মৃত সাংবাদিক পরিবারের হাতে সহায়তার চেক, বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তিতাসের বাতাকান্দিতে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মানবিক সমাজ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এক লড়াকু সৈনিক: সাংবাদিক নূর হোসাইন একটি হারানো বিজ্ঞপ্তি
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বরিশালের বানারীপাড়ায় অবৈধ ট্রলি কেড়ে নিল বাবা সন্তানের প্রান, গুরুতর আহত -২

Coder Boss / ৫০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১

Manual7 Ad Code

বরিশাল জেলা প্রতিনিধিঃ

Manual6 Ad Code

আইন আছে, প্রয়োগ নেই। ট্রলি, টমটম, নসিমন, বটবটি, বৌ-গাড়ি বা ইজিবাইক চলাচল করতে পারবেনা মহা সড়ক ও আঞ্চলিক মহা সড়কে এমনটাই রয়েছে আইনের ভাষায় । এগুলো চলাচল করলে স্থানীয় প্রশাসন কঠোর ভাবে তা প্রতিহত করবে। তবে এখানে চলছে তার উল্টো। বাস্তবে দেখা যায় ট্রলি, টমটম, নসিমন, বটবটি, বৌ-গাড়ি বা ইজিবাইকের কারনে বানারীপাড়া বন্দর বাজারে প্রতি নিয়ত জ্যাম লেগেই থাকে।বরিশালের বানারীপাড়ায় অবৈধ ট্রলি কেড়ে নিল বাবা সন্তানের প্রান, গুরুতর আহত -২

প্রতিদিনই প্রশাসনের সামনেই অবৈধ এই গাড়ি গুলো চলাচল করছে। আর এই গাড়িগুলো যারা চালাচ্ছেন তাদের কোন প্রকারই ড্রাইভিং লাইসেন্স নেই বলেও জানা গেছে। নেই কোন প্রশিক্ষণও। আবার কখনও কখনও দেখা যাচ্ছে ১২/১৪ বছরের কিশোররা এই গাড়ি গুলোকে ড্রাইভ করছেন।

Manual4 Ad Code

খোদ বানারীপাড়া পৌর শহরের মধ্যেই দিনের আলোতে বীরদর্পে এই অবৈধ গাড়িগুলো চলাচল করছে। তবে কি ভাবে আইনকে অমান্য করে অবৈধ থাকা গাড়িগুলো দিনের পর দিন চলছে এ প্রশ্ন সচেতন মহলের।

Manual8 Ad Code

এমনি এক অবৈধ গাড়ি যার নাম ট্রলি (এই গাড়ি গুলোকে আবার কেউ কেউ মরণ গাড়ি নামেও ডাকে) বরিশালের বানারীপাড়া উপজেলা ও ঝালকাঠির সীমান্ত এলাকা বীরমহল নামক স্থানে বরিশাল-বানারীপাড়া ভায়া স্বরূপকাঠি সড়কের ওপরে শনিবার (১৬ জানুয়ারি) বিকেল পৌনে ৪টার সময় মর্মান্তিক এক দূর্ঘটনায় প্রাণ হারান পিতা মো. সুমন হাওলাদার (৪০) ও তার ছোট ছেলে মো. হাসিফ হাওলাদার।

আশংকা জনক আহতবস্থায় বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন সুমনের স্ত্রী ও বড় ছেলে নিশাত (১১)। স্থানীয় সূত্রে জানাগেছে পিতা-মাতার সাথে দুপুরের খাবার খেয়ে মোটরসাইকেল যোগে উজিরপুর উপজেলার ডাবেরকুল গ্রামের নানা বাড়িতে যাচ্ছিল হাসিফ ও নিশাদ। নিয়তি তাদেরকে নানা বাড়িতে যেতে দিলোনা।

পিতা ও ছোট ভাই ঘটনা স্থলেই হলো মহাকালের যাত্রী। আর বরিশাল শেবাচিমে অচেতন অবস্থায় ভর্তি থাকা মা ও বড় ভাই নিশাত জানেইনা সুমন ও হাসিফ কোথায়। তবে এ মৃত্যুর দায়ভার কে নেবে। কারা অবৈধ গাড়িগুলোকে সড়কে চলার বৈধতা দিচ্ছে। না কি এমনিতেই চলছে গাড়িগুলো।

Manual4 Ad Code

লোক দেখানো সমবেদনা আর ক্ষয়ক্ষতি দিয়ে কি ফিরিয়ে দিতে পারবে হাসিফ আর তার পিতা সুমনকে। না দিতে পারলে তবে আইনের প্রতি কেন এমন উদাসীনতা। ছন্নছাড়া হয়েগেলো একটি সুখের সংসার।

আশংকা জনকভাবে ভর্তি থাকা সুমনের স্ত্রী বেঁচে থাকলেও চিরতরের জন্য হারালেন স্বামীকে আর নিশাত হারালো তার মাথার ওপরে থাকা বটবৃক্ষ পিতাকে। আর কতো প্রাণ এবং সংসার ছিন্নবিন্ন হলে থামবে এই পাগলা ঘোড়ার ন্যায় গতি সম্পন্ন অবৈধ গাড়িগুলো


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code