শিরোনাম
বানারীপাড়ায় সরকারি নিয়ম উপেক্ষা করে ২টায়  মাদ্রাসা ছুটি, শিক্ষার্থীর সংকটে সোনাহার মাদ্রাসা রাজনৈতিক প্রতিহিংসার নোংরা খেলায় বারবার টার্গেট করা হচ্ছে শহীদ জিয়ার আদর্শে গড়া ত্যাগী নেতাকর্মীদের! “আমরা জাতে সবাই বাঙালি এক‍ মতে কিন্তু কাঙালী “ MR Campaign: শ্রীমঙ্গলে এমআর (হাম-রুবেলা) ক্যাম্পেইন প্রশিক্ষণ অনুষ্ঠিত ​বানারীপাড়ায় পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় যুবক অসুস্থঃ ক্ষতিপূরণ চাওয়ায় শ্রমিক দল নেতার বিরুদ্ধে ‘চাঁদাবাজি’র অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ মানিকগঞ্জে জমি বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৩ ছাতকে দিন ব্যাপী নানা অনুষ্ঠানের মাধ্যমে পহেলা বৈশাখ উদযাপন পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগিদের মধ্য উন্নত খাবার প্রদান Fun Event-2026 উদযাপন, বিশ্বম্ভরপুরে বৈশাখী আনন্দে মুখর তরুণ সমাজ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

* জার্নালিস্ট সামিয়া রহমান মৃত্যু শয্যায় *

Coder Boss / ৪৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১

Manual3 Ad Code

 

হবিগঞ্জ বাহুবল,প্রতিনিধিঃ

Manual1 Ad Code

জনপ্রিয় টেলিভিশন উপস্থাপিকা, ইনডিপেনডেন্ট টিভির প্রোগ্রাম এডিটর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক সামিয়া রহমানের পিতা কাজী মাহমুদুর রহমান তার ফেইসবুক ওয়ালে গত ২৯-০১-২০২১ ইং তারিখে একটি পোস্ট দেন।সিলেট নিউজ24 এর পাঠকদের জন্য পোস্টটি নিচে হুবহু তুলে ধরা হলো। * জার্নালিস্ট সামিয়া রহমান মৃত্যু শয্যায় *

“ভিসি আক্তারুজ্জামান ও ডিন সাদেকা হালিমের ব্যক্তিগত আক্রোশের শিকার সামিয়া রহমান এখন মৃত্যু শয্যায়,সবার অবগতির জন্যে জানাচ্ছি যে আমার কন্যা সামিয়া রহমানকে তার নামে মুদ্রিত নিবন্ধে ফুকোর বক্তব্যের কিছু অংশ প্লেগারিজমের দায়ে অভিযুক্ত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিন সাদেকা হালিমের সিন্ডিকেট চক্রটি তার পদাবনতি ঘটিয়েছে। অথচ বিতর্কিত এই নিবন্ধটি সামিয়া লেখেনি, সে তাতে স্বাক্ষর করেনি এবং নিজেও জমা দেয়নি। সামিয়ার নামে এই কাজটি করেছিল ষড়যন্ত্রীদের পক্ষে ক্রিমিনোলজির সহকারী অধ্যাপক মারজান। বিষয়টি সামিয়া রহমান পরে জানার পর সে এর তীব্র প্রতিবাদ জানায় এবং নিবন্ধটি যে সে লেখেনি সে বিষয়ে তার সকল প্রমাণ পত্র পেশ করে। কিন্তু ভিসি আক্তারুজ্জামান ও ডিন সাদেকা হালিম তার সকল প্রমাণ পত্র উপেক্ষা করে। কারণ পূর্ব থেকেই তারা সামিয়ার প্রতি বিরূপ ও হিংসাপরায়ণ ছিল। তারা ক্ষমতায় আসার পর সামিয়াকে শাস্তি দিতে মারজানকে দাবার ঘুটি হিসাবে ব্যবহার করে এবং পরিকল্পনা বাস্তবায়ন করে। গত তিন বছর যাবত ভিসি আক্তারুজ্জামান ও ডিন সাদেকা হালিম বিভিন্ন সময়ে সামিয়াকে চূড়ান্ত ভাবে অপমানিত ও বিপর্যস্ত করেছে। ট্রাইবুনালের পর্যবেক্ষণ ও অন্যান্য অধ্যাপকদের মতামত উপেক্ষা করে তারা বিচারের নামে প্রহসন করে সামিয়াকে পদাবনতি করে সহকারী অধ্যাপক করেছে এবং তাদের ষড়যন্ত্রের দাবার ঘুটি মারজানকে পুরস্কার স্বরূপ পূর্বেই স্কলারশিপ দিয়ে আমেরিকায় পাঠিয়ে দিয়েছে ।

Manual1 Ad Code

ভিসি আক্তারুজ্জামান ও ডিন সাদেকা হালিমের ব্যক্তিগত আক্রোশের শিকার নির্যাতিত সামিয়া রহমান কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছে। কিন্তু আমাদের ও তার স্বামী ও সন্তানদের কড়া পাহারায় তা বাস্তবায়ন করতে পারেনি। কিন্তু এখন আমাদের পক্ষেও তাকে এ ভাবে বাঁচিয়ে রাখা আর সম্ভব হচ্ছে না।
সামিয়া বলতে গেলে এখন মৃত্যু শয্যায়। আশংকা করছি শীঘ্রই আমাদের অজ্ঞাতে সে হয়তো মৃত্যুকেই বরণ করে নেবে। ডাক্তার বলেছেন মানসিক বিপর্যয়ে তার শারীরিক অবস্থা গভীর সংকটে। লাংস অত্যন্ত দুর্বল ,অক্সিজেন লেভেল এখন একাত্তরে।বেঁচে থাকার জন্যে নুন্যতম প্রয়োজন নব্বই। আমাদের সতর্কতা সত্ত্বেও অনাকাঙ্ক্ষিত। তার এই দুঃখজনক মৃত্যু যদি ঘটে তার জন্যে একমাত্র দায়ী ভিসি আক্তারুজ্জামান ও ডিন সাদেকা হালিম। তার মৃত্যু ঘটলে আমরা কারো দোয়া বা সহানুভূতি চাই না। কারণ আপনাদের অধিকাংশই ইতোমধ্যে সামিয়ার চরিত্র হননে বিপুল উৎসাহ ও আনন্দ পেয়েছেন। বাঙ্গালী জাতির চরিত্রে এটাই স্বাভাবিক।তবে সামিয়ার অকাল মৃত্যু ঘটলে এর জন্যে দায়ী ভিসি আক্তারুজ্জামান ও তার ডিন সাদেকা হালিমকে আমরা রেহাই দেব না।”

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code