শিরোনাম
জ্যেষ্ঠ নেতার প্রতি অনুরোধ: আকিকুর রহমান তালুকদার বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন গরু কাটার ‘খাইট্টায়’ কাস্টমস কর্মীর মরদেহ ১৫ টুকরা, গ্রেপ্তার ২ রাজনীতি, সমাজ এবং চিন্তাচর্চার এতটাই অধঃপতন হয়েছে। চলছে মন্দের চর্চা, কারো প্রশংসা করছি না একটি নিখোঁজ সংবাদ হিংসা-বিদ্বেষহীন মানবিক বাংলাদেশ গড়ার সময় এখনি। জিগীষা মানবিক পার্টির চেয়ারম্যান এর আহব্বান সমপোযোগী প্রচণ্ড তাপদাহ ও গরমে শ্রমজীবী ও পথচারীদের কিছুটা স্বস্তি দিতে মৌলভীবাজারে বিশুদ্ধ পানি ও ওরস্যালাইন বিতরণ করা হয়েছে ‎মৌলভীবাজারে এসএসসি ও দাখিলে জিপিএ-৫ প্রাপ্ত ৪০০ শিক্ষার্থীদের শিবিরের সংবর্ধনা ‎ বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত পদায়নে সংযুক্তি:‘আমার আর বোধ হয় চাকরি করা হলো না’
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

নিঃসঙ্গ মুসাফির

Coder Boss / ৪৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১

Manual6 Ad Code

নিঃসঙ্গ মুসাফির

লেখকঃ সাব্বির আহমদ

রুক্ষ প্রকৃতির রিক্ততায় আহত-
বসন্তে মাতাল এক অপরিপূর্ণ উদাসীনের নৈঃশব্দ্যিক
আর্তনাদ-

কেবল আলো-বাতাস বিহীন বন্দ বাতায়নের চার দেয়ালের অন্তরালে নিমীলিত লোচনে অতিবাহিত।

Manual1 Ad Code

একাকিত্বের এই সুদীর্ঘ অন্ধকারে, অস্তিরতার দীর্ঘ নিঃশ্বাসে, তামাকের অগ্নিস্ফুলিঙ্গের বিষাক্ত বাষ্পে
হৃদয় ভস্মীভূত।

Manual2 Ad Code

বদ্ধ কুঠরির রুদ্ধশ্বাসে প্রায় জীবন-মৃত।
বিপরীতে সতেজ বসুন্ধরা উন্মীলিত।

হঠাৎ কোনো একদিন, নিশিতের অমানিশার ঘোরে-
অভিশপ্ত তমসায় নিমজ্জিত কংক্রিটের দেয়াল ভেদ করে, পার্থিবের মায়া ভুলে, অজানার উদ্দেশ্যে
যাত্রা করে এক নিঃসঙ্গ ভবঘুরে।

Manual4 Ad Code

দীর্ঘ ক্লান্ত রাত্রি শেষে
অচেনা জনপদশূন্যে আগুন্তকের বেশে-
কোনো এক স্রোতস্বিনীর তটে
ছায়া বৃক্ষের নিচে বসে
হিমবাহের স্পর্শে আচ্ছন্ন নিদ্রার আবেশে-
বিকৃত বদনে হঠাৎ,
ঊষার রক্তিম আভায় ঘোর কাটে-
পৌনঃপুনিক যাত্রার উদ্দেশ্যে।

জীর্ণ-শীর্ণ বস্র পরিহিত উদাসীন মুসাফিরের
অপলক বিবর্ণ চক্ষুদ্বয়-
অচেনা ব্রহ্মাণ্ডের উদ্দেশ্যেহীন গন্তব্যের পথে
কখনো বন্ধুর কখনো বা ধূসর-
প্রান্তরের পর প্রান্তর হেঁটে হেঁটে
মাধবীর মায়াজালে আত্মাস্থিত মগ্ন,
মুসাফির নিশ্চুপ পথ চলে।

(নিঃসঙ্গ মুসাফির)
পহেলা ডিসেম্বর

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code