শিরোনাম
প্রশাসনিক জটিলতায় স্থবির সিলেট ইনক্লুসিভ স্কুল, তদন্ত প্রতিবেদনেও মিলছে না সমাধান কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে ডা. বর্ণালী দাশ ইরা’র”লাইট”প্রকল্পর উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয় সাংবাদিকতার আড়ালে কার্ড বাণিজ্য: টাকার বিনিময়ে তৈরি হচ্ছে ‘সাংবাদিক’ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মৌলভীবাজার স্বেচ্ছাসেবক দলে স্বাগত মিছিল দোয়ারাবাজারে কমিউনিটি সেফটি ফোকাল মেলা-২০২৬ অনুষ্ঠিত সরকারের বাজেট বনাম গৃহহীন, ভূমিহীন, ভাসমান তাদেরও গুনতে হবে বছরে বিশ হাজার টাকার বেশি জকিগঞ্জ উপজেলার চেয়ারম্যানে প্রার্থী হতে চান হাফিজ মাছুম আহমদ দুধরচকী বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত দেয়াল নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ, ৯৯৯-এ কল করে সহায়তা নিলেন জমির মালিক রাজাপুর থানায় লিখিত অভিযোগ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মাত্র ৯৪ জনের মৃদু পার্শ্বপ্রতিক্রিয়া

Coder Boss / ৫৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১

Manual2 Ad Code

সত্যজিৎ দাস,বাহুবল(সংবাদ প্রতিনিধি)

 

রাজধানীসহ সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ে শুরু হওয়া কোভিড-১৯ টিকাদান কর্মসূচি সফল করতে সরকারের স্বাস্থ্য বিভাগের সাথে সম্মিলিতভাবে কাজ করছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকরা।

 

Manual8 Ad Code

করোনা টিকাদান কর্মসূচির প্রথম ও দ্বিতীয় ধাপ সফলভাবে সম্পন্ন করে তৃতীয় দিনে এক লাখ এক হাজার ৮২ জন টিকা নিয়েছেন। এদের মধ্যে ৯৪ জনের সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।

Manual4 Ad Code

 

Manual5 Ad Code

এখন পর্যন্ত মোট টিকা নিয়েছেন এক লাখ ৭৯ হাজার ৩১৮ জন। মোট পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে ২০৭ জনের। গত ০৯/০২/২০২১ ইং রোজ মঙ্গলবার রাতে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক(এমআই এস) অধ্যাপক ডা: মিজানুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এতে বলা হয়,গত ২৪ ঘণ্টায় মোট টিকা নিয়েছেন এক লাখ এক হাজার ৮২ জন।

 

 

এদের মধ্যে পুরুষ ৭৪ হাজার ৫৮৬ জন এবং নারী ২৬ হাজার ৪৯৬ জন। ঢাকা বিভাগে ২৫ হাজার ২২০ জন, ময়মনসিংহ বিভাগে ৪ হাজার ৮৫৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৩ হাজার ৫৪৪ জন, রাজশাহী বিভাগে ১৩ হাজার ১১৪ জন, রংপুর বিভাগে ১০ হাজার ২৩৭ জন, খুলনা বিভাগে ১১ হাজার ৩৭২ জন, বরিশাল বিভাগে ৪ হাজার ১৮১ জন ও সিলেট বিভাগে ৮ হাজার ৫৫৯ জন রয়েছেন। গত ৭ ফেব্রুয়ারি সারা দেশে এই টিকা কার্যক্রম শুরু হয়েছে এবং ঐ দিনে সারা দেশে টিকা নিয়েছেন ৩১ হাজার ১৬০ জন।

 

 

Manual3 Ad Code

এদের মধ্যে পুরুষ ২৩ হাজার ৮৫৭ জন এবং নারী সাত হাজার ৩০৩ জন। রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা টিকা নিতে আসা ব্যক্তিদের নিবন্ধন,টিকাদান কেন্দ্রে সামাজিক দৃরত্ব বজায় রাখা ও টিকা নিতে আসা ব্যক্তিদের মাস্ক ব্যবহার নিশ্চিতকরণ,টিকা প্রদানকারী স্বাস্থ্যকর্মীদের সহায়তা প্রদানসহ টিকা গ্রহণের পর পর্যবেক্ষণ কক্ষে দায়িত্ব পালন করছেন বলে রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ জানায়। রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, রাজধানী ঢাকা ও ঢাকা জেলার ৫টি উপজেলার ৩৭টি হাসপাতালের ২৩০টি টিকাদান বুথে প্রায় ৪০০ জন স্বেচ্ছাসেবকসহ সারাদেশের কোভিড-১৯ টিকা কেন্দ্রে সর্বমোট ৪,২০০ (৪ হাজার ২’শ জন) জন প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেছে।

 

 

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের পরিচালক ইমাম জাফর সিকদার বলেন, সরকারের টিকাদান কর্মসূচিকে সফল করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকরা স্বাস্থ্যকর্মীদের সাথে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।

 

২য় ধাপে শুরু হওয়া কোভিড-১৯ টিকাদান কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতার জন্য প্রথম দিনে রাজধানী ঢাকাসহ সারাদেশে ৪,২০০ জন স্বেচ্ছাসেবক কাজ করছে। পর্যায়ক্রমে এই সংখ্যা বাড়ানো হবে।

 

তিনি বলেন, সরকারের কোভিড-১৯ টিকাদান কার্যক্রম বাস্তবায়নে কাজ করার জন্য ১৫,০০০ হাজার স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত রাখা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের চাহিদা অনুয়ায়ী পর্যায়ক্রমে এসব স্বেচ্ছাসেবকদের কাজে লাগানো হবে। উল্লেখ্য,গত ২৮ জানুয়ারি রাজধানীর ৫টি হাসপাতালে টিকাদান কার্যক্রম বাস্তবায়নে স্বাস্থ্য কর্মীদের সহযোগিতা করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code