শিরোনাম
অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা বাংলাদেশের সকল শিক্ষাব্যবস্থা নতুনভাবে- নতুন ধারায় পরিচালিত করার আহবান জানাই সরকারকে শেষ বয়সে মুমূর্ষু মায়ের আকুতি: সিলেট বিয়ানীবাজারের ইদ্রিস ডাক্তারের কাছে দত্তক দেওয়া মেয়ে রেশমাকে চান চট্টগ্রাম কক্স বাজার উখিয়া থেকে রহিমা খাতুন আমি চারণ কবি মুকলেছ উদ্দিন ইতিহাস গবেষক । আমার প্রাপ্ত সম্মাননা সার্টিফিকেট কয়েকটি আজ আপনাদের সম্মুখ তুলে ধরছি পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ধর্মপাশার মধ্যনগরের গ্রামে বসন্ত বিশ্বাস পাঠাগারের উদ্বোধন

Coder Boss / ৩৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১২ মার্চ, ২০২১

Manual3 Ad Code

এম এইচ লিপু ধর্মপাশা প্রতিনিধি

Manual6 Ad Code

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর ইউনিয়নের মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক হাইস্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক ও ইটাউরী গ্রামের বাসিন্দা বসন্ত কুমার বিশ্বাসের নামানুসারে বসন্ত বিশ্বাস পাঠাগারের উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে ইটাউরী গ্রামের সামনের মাঠে অবসর প্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক বসন্ত কুমার বিশ্বাস এই পাঠাগারটির উদ্বোধন করেন। এ উপলক্ষ্যে সেখানে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক হাইস্কুল অ্যান্ড কলেজের সহকারি প্রধান শিক্ষক রমা পদ চক্রবর্তী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড.রমা বিজয় সরকার। বসন্ত বিশ্বাস পাঠাগার পরিচালনা কমিটির সহ সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেনের সঞ্চালনে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পাঠাগারের প্রতিষ্ঠাতা বিদ্যুৎ কুমার বিশ্বাস। অন্যদের মধ্যে বক্তব্য দেন মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক হাইস্কুল অ্যান্ড কলেজের সাবেক সহকারি প্রধান শিক্ষক মনির উদ্দিন , মধ্যনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার, সাবেক সহকারি প্রধান শিক্ষক বসন্ত কুমার বিশ্বাসের ভাই হেমেন্দ্র কুমার বিশ্বাস, মধ্যনগর পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলাম, চামরদানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম জিলানী, শিক্ষানুরাগী এহসান তালুকদার,
সমাজসেবক শামীম আহমেদ,

Manual6 Ad Code

দৈনিক প্রথম আলোর ধর্মপাশা উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক সালেহ আহমদ,

মধ্যনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরবিন্দ মালাকার, মধ্যনগর ছাত্রকল্যাণ পরিষদের সাবেক সভাপতি কাঞ্চন রায়,সাবেক সহ সভাপতি আনোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক অসীম সরকার, মধ্যনগর ছাত্র কল্যাণ পরিষদের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক বিধান তালুকদার
প্রমুখ।

Manual1 Ad Code

বক্তারা বলেন, জ্ঞানার্জনের অন্যতম সোপান হচ্ছে বই। আগামি সোনার বাংলা গড়তে হলে সবাইকে বেশি বেশি করে বই পড়তে হবে। আলোকিত মানুষগড়ার ক্ষেত্রে বই পড়া ছাড়া আর কোনো বিকল্প নেই। মাদক ও সামাজিক নানা অবক্ষয় রোধে বইকে বর্তমান প্রজন্মের তরুণ তরুণী, যুবক-যুবতীসহ সকল শ্রেণিপেশার মানুষজনকে বন্ধু হিসেবে গ্রহণ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code