শিরোনাম
অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা বাংলাদেশের সকল শিক্ষাব্যবস্থা নতুনভাবে- নতুন ধারায় পরিচালিত করার আহবান জানাই সরকারকে শেষ বয়সে মুমূর্ষু মায়ের আকুতি: সিলেট বিয়ানীবাজারের ইদ্রিস ডাক্তারের কাছে দত্তক দেওয়া মেয়ে রেশমাকে চান চট্টগ্রাম কক্স বাজার উখিয়া থেকে রহিমা খাতুন আমি চারণ কবি মুকলেছ উদ্দিন ইতিহাস গবেষক । আমার প্রাপ্ত সম্মাননা সার্টিফিকেট কয়েকটি আজ আপনাদের সম্মুখ তুলে ধরছি পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মাধবপুরে সাংবাদিক কে পিটিয়ে আহত করল বিএনপি নেতা

Coder Boss / ২৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৫ মার্চ, ২০২১

Manual1 Ad Code

মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি।
হবিগঞ্জের মাধবপুরে স্থানীয় পত্রিকার এক সাংবাদিক কে পিটিয়ে আহত করেছে বিএনপির নেতা। রোববার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার চৌমুহনী বাজারে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সাংবাদিক মোঃ দুলাল সিদ্দিকী বাদি হয়ে মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগ সুত্রে জানা যায়,
মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের রাজনগর গ্রামের মৃত ইউসুফ আলী মেম্বারের ছেলে স্থানীয় পত্রিকা দৈনিক প্রভাকর এর মাধবপুর উপজেলা প্রতিনিধি মোঃ দুলাল সিদ্দিকীর একটি ট্রাক্টর রয়েছে। ট্রাক্টর ভাড়া দিয়ে তিনি ব্যবসা করে থাকেন। গত কিছুদিন যাবত উপজেলার কমলানগর গ্রামের মোঃ ইদ্রিস আলীর ছেলে চৌমুহনী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলী সাংবাদিক দুলাল সিদ্দিকীর নিকট রাস্তায় ট্রাক্টর চালাতে হলে জাহাঙ্গীর আলম কে ১ হাজার টাকা করে দিতে বলেন দুলাল সিদ্দিকী চাঁদা দিতে অস্বীকার করলে জাহাঙ্গীর আলী ক্ষিপ্ত হয়। ১৪ (মার্চ) রোববার রাত সাড়ে ৮ টার দিকে দুলাল সিদ্দিকের ট্রাক্টর ইট নিয়ে চৌমুহনী বাজার এলাকা দিয়ে যাবার সময় জাহাঙ্গীর ও তার লোকজন ট্রাক্টর টি আটক করে রাখে। এ সময় দুলাল সিদ্দিকী সেখানে গিয়ে গাড়ি আটকের কারন জানতে চাইলে বিএনপির নেতা জাহাঙ্গীর আলম ও তার লোকজন দুলাল সিদ্দিকীর উপর হামলা করে তাকে পিটিয়ে আহত করে।
গুরুতর আহত অবস্থায় দুলাল সিদ্দিকী কে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাতেই দুলাল সিদ্দিকী বাদি হয়ে জাহাঙ্গীর আলম সহ কয়েকজনের নাম উল্লেখ করে মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুর রাজ্জাক জানান, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code