শিরোনাম
মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুধরচকীর পরামর্শ দ্য অপটিমিষ্ট-এর ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান তাড়াইলে বড় পর্দায় সম্প্রচারিত হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ উদ্বোধনী অনুষ্ঠান জগন্নাথপুর উপজেলায় রাধারমণ দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ গোরারাই প্রাইমারি স্কুলের শিক্ষক এর বিদায়ী সংর্ধনা দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জগন্নাথপুরে কুরবানীর পশু ক্রয়-বিক্রয়ে অনলাইন হাটের উদ্ধোধন

Coder Boss / ৩৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১০ জুলাই, ২০২১

Manual7 Ad Code

মোঃ রনি মিয়া জগন্নাথপুর প্রতিনিধিঃ

Manual1 Ad Code

সারা দেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুরে করোনা ভাইরাস সংক্রমণের কারণে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে উপজেলার বাজারগুলোতে পশু ক্রয়-বিক্রয় বন্ধ রয়েছে।
করোনা মোকাবেলায় পশু হাট না হওয়াতে লোকজনকে সমস্যায় পড়তে হচ্ছে । ক্রেতা-বিক্রেতাদের এই সমস্যা থেকে উত্তোলনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার দিকনিদের্শনায় নিজ উদ্যোগে এগিয়ে এসেছেন ২জন সংবাদকর্মী। তাদের সার্বিক সহযোগিতায় জেপি হাট বাজার নামে একটি অনলাইন হাট চালু করা হয়েছে।
আজ শনিবার (১০জুলাই) দুুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে জেপি হাটবাজার ডটকম নামে ওয়েব পোর্টালের পরিচালক দৈনিক সিলেটের বাণীর পত্রিকার বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান তালুকদার জিয়া’র পরিচালনায় অনলাইন পশুর হাটের উদ্ধোধন করেন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক জহিরুল ইসলাম লাল মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব ও দৈনিক ভোরের কাগজ জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি রিয়াজ রহমান, দৈনিক নয়াদিগন্তের উপজেলা প্রতিনিধি মো. হুমায়ুন কবির, দৈনিক শ্যামল সিলেটের উপজেলা প্রতিনিধি গোলাম সারোয়ার, দৈনিক আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি জুয়েল আহমদ, জেপি হাট বাজারের সহযোগী পরিচালক মো. রফিক মিয়া, আজকের স্বদেশ এর নিজেস্ব প্রতিবেদক রুম্মান আহমদ, সংবাদকর্মী তাওহিদুল হক।
উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্ধাসন সিংহ বলেন, সারাদেশের ন্যায় এ উপজেলায় করোনা রোগী বৃদ্ধি পাওয়ায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অনলাইনের মাধ্যমে ডিজিটাল পশুর হাটের প্রয়োজন। এই হাটের মাধ্যমে ক্রেতারা যে কোন স্থান থেকে সহজেই তাদের পশু পছন্দমত ক্রয় করতে পারবেন। কোরবানির হাটে জনসমাগম বেশি হয়। বর্তমানে করোনাকালীন সময়ে সরকার পশুর হাট বন্ধ রাখার নির্দেশ দেয়ার কারনে এবার মানুষ হাটে গিয়ে পশু কেনার সুযোগ নেই। তাই এবার করোনার ভয়াবহতার কারণে অনলাইনে বেচাকেনা বেড়ে যাবে কয়েকগুণ। তিনি আরো বলেন, অনলাইন হাটে গরু বেচা কেনায় ক্রেতাদের যেন কোন সমস্যা না হয়। এব্যাপারে জেপি হাট বাজারকে সততার সাথে কাজ করার নিদের্শ প্রদান করেন।
তিনি অনলাইন পশুর হাট পরিচালনা জেপি হাট বাজারকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code