শিরোনাম
সিলেটে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬ আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সিলেটের গোয়াইনঘাটে ৭ বছরের স্কুলছাত্রীকে ধর্ষনকারী শফিক গ্রেফতার

Coder Boss / ৪৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১ আগস্ট, ২০২১

Manual8 Ad Code

গত মঙ্গলবার (২৭ জুলাই) সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১নং রুস্তমপুর ইউনিয়নের সাত বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত ধর্ষণকারী গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বগাইয়া হাওর দক্ষিণপাড়ার আব্দুল মোমিনের ছেলে শফিকুর রহমান (২০)।

এ ব্যাপারে নির্যাতিতার বাবা ও মা জানান, বৃহস্পতিবার আমার শালার শ্বশুরবাড়ি কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রনিখাঁই ইউনিয়নের রায়পুর গ্রামে শুক্কুর আলির বাড়ীতে ঈদের দাওয়াতে যাই। আমি ও আমার শালা আব্দুল মোতালেব আমার ৭ বছরের মেয়েকে, আমার শালার বন্ধু ধর্ষক শফিক আহমেদ আমরা রাতে খাবার-দাবার সেরে যখন ঘুমিয়ে যাই, তখন ঘুমের মধ্যে শফিক আমার মেয়ের মুখের মধ্যে চাপ দিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এবং বলে যদি কাউকে বলবি তাহলে তোকে খুন করে ফেলবো। রাতে আর আমার মেয়ে কিছু না বলেই সকালে উঠে আমার মেয়ে ‘বাবা বাড়িতে যাব, বাড়িতে যাব’ চিৎকার শুরু করে। তখন আমরা সবাই বাড়িতে চলে আসি। আসার পর আমার মেয়ে তার মায়ের কাছে বলে যে (আমার শালার বন্ধু) সফিক রাতে আমার সাথে খারাপ কাজ করেছে। অবিরত তার বøাড যাওয়া দেখে প্রাথমিকভাবে স্থানীয় চিকিৎসকদের কাছে চিকিৎসা করাই এবং আমি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুরুব্বিয়ানকে জানালে তারা স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার জন্য প্রস্তাব করে। আমি তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় তারা বিভিন্নভাবে ভয়-ভীতি প্রদর্শন করে। আমার মেয়ের শারীরিক অবস্থার বেগতিক দেখে তখন আমার মেয়েকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। মেয়েটি এখনো ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন আছে।
এ ব্যাপারে নির্যাতিতার মায়ের সাথে কথা বললে তিনি জানান, আমার মেয়ের অবস্থা খুবই খারাপ যা বলার মতো নয়। কিন্তু আমি ওই ধর্ষণকারীর ফাঁসি চাই। আমার মেয়ের ধর্ষণকারীর উপযুক্ত বিচার চাই। আমার মেয়ের ভবিষ্যত নষ্ট হয়েছে। অনেক কষ্টের মধ্যে আছি আমরা।
নির্যাতিতার দাদা আব্দুল হান্নান বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করেছেন (মামলা নং-২৩)।
কোম্পানীগঞ্জ থানার ওসি কে এম নজরুল ইসলাম বলেন, মঙ্গলবার (২৭ জুলাই) বিকালে দাদা আবদুল হান্নান ওই কিশোরীকে নিয়ে থানায় এসে অভিযুক্ত সফিকুর রহমানকে আসামি করে কোম্পানীগঞ্জ থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।

Manual1 Ad Code

আজ কোম্পানিগঞ্জ উপজেলা ভোলাগঞ্জ থেকে ধর্ষনকারী শফিকুর রাহমান কে গ্রেফতার করা হয়।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code