শিরোনাম
কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল সিলেটে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬ আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ছাতকে যুবক খুন একজন আটক

Coder Boss / ৫২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১১ আগস্ট, ২০২১

Manual7 Ad Code

ছাতক প্রতিনিধিঃ

Manual3 Ad Code

ছাতকের লক্ষীভাউর বাজারে এক যুবককে খুন করা হয়েছে। মঙ্গলবার রাতে জুয়ার আসর থেকে ফেরার পথে নজির আলী (৩৮) নামের এ যুবককে খুন করা হয় বলে অভিযোগ উঠেছে। সে মির্জাপুর গ্রামের মৃত আসকর আলীর পুত্র। এ ঘটনায় বুধবার সকালে বাজার থেকে পুলিশ এক জুয়াড়িকে আটক করেছে। আটক মাসুক মিয়া (৩৫) মির্জাপুর গ্রামের বতু মিয়ার পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষীভাউর বাজারে মির্জাপুর গ্রামের আলাউদ্দিনের দো-তলা ঘরের উপর তলায় রাতে জুয়ার আসর বসে। দো-তলার ভাড়াটিয়া নোয়াগাও গ্রামের আমির আলী ও মির্জাপুর গ্রামের মাসুক মিয়ার নেতৃত্বে এখানে প্রায়ই জুয়ার আসর বসানো হয়। মঙ্গলবার রাতে জুয়ার আসর থেকে ফেরার সময় গুরুতর আহত হয় নজির আলী। বাজার পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি সদস্য সাদিক মিয়া, সাবেক ইউপি সদস্য মনির উদ্দিন জানান, শুনেছি রাতে দো-তলার সিড়ি থেকে পা ফসকে পড়ে গুরুতর আহত হয় নজির আলী। আবার নজির আলীর স্বজন সহ মির্জাপুর গ্রামের লায়েক মিয়া, মুক্তার আলী ও সরকুম আলী জানান, নজির আলীকে মোবাইল ফোনে লক্ষীভাউর বাজারে ডেকে নেয় মাসুক মিয়া। সেখানে আলাউদ্দিনের ঘরের দো-তলায় পাওনা টাকা নিয়ে মাসুক মিয়া ও নজির আলীর মধ্যে হাতাহাতি হলে এক পর্যায়ে সিড়ি থেকে ধাক্কা দিয়ে তাকে নীচে ফেলে দেয়া হয়। আহত নজির আলীকে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নজির আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তবে তার মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হয়নি। তদন্তে ঘটনার মূল রহস্য বেরিয়ে আসবে।

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code