শিরোনাম
জৈন্তাপুরে ব্যবসায়ীর ওপর হামলা, টাকা-মোবাইল-মোটরসাইকেল নেওয়ার অভিযোগ SSC দাখিল পরীক্ষায় গোল্ডেন A+ অর্জন মাহারা বিন বাছিত পাঁচগাছিয়া ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে আলমগীর হোসেন প্রধান কে চান এলাকাবাসী স্রোতের মোহে এনসিপি এখনো দেশের সাধারণ জনগণ জানেন না, তারা যে সবাই কঠিন বিপ্লবী তৃণমূলের উন্নয়নে প্রবাসী যোশেফ যশো শাহজাহানকে অবাঞ্ছিত ঘোষণায় উত্তাল জৈন্তাপুর, মাঠে নেতাকর্মীরা মৌলভীবাজার পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসিতে পাসের হার ৭৪.৫১ শতাংশ শিক্ষার মানোন্নয়নে পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা, ২০২৭ সালের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের দিয়ে কার্যক্রম শুরু লালমোহনে প্রবাসী মায়ের ২২ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা আত্মসাতের অভিযোগে আদালতে পুলিশের  তদন্ত প্রতিবেদন দাখিল। এখন জায়গা দখলেরও চেষ্টার অভিযোগ মৌলভীবাজারে এসএসসি:সাফল্যের আড়ালে বড় ঘাটতি খঞ্জনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিধন সূত্রধরের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মৌলভীবাজার কারাতে দো একাডেমি’র বেল্ট,ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান সম্পন্ন।

Coder Boss / ৬৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১

Manual6 Ad Code

সত্যজিৎ দাস(বাহুবল প্রতিনিধি):

Manual6 Ad Code

সিলেটের মৌলভীবাজারে শনিবার(১৮ সেপ্টেম্বর ২০২১) মৌলভীবাজার কারাতে দো একাডেমির আয়োজনে মোট ৪০ জন শিক্ষার্থীদের মাঝে বেল্ট,ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয় ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব মিছবাহুর রহমান(চেয়ারম্যান মৌলভীবাজার জেলা পরিষদ ও সাধারণ সম্পাদক জেলা ক্রিড়া সংস্থা)। বিশেষ অতিথি; আলহাজ্ব ফজলুর রহমান(মেয়র),৬নং একাটুনা ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান,ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমেদ,এডভোকেট পার্থ সারথি পাল(কাউন্সিলর),শ্যামল দত্ত (উপদেষ্টা; মৌলভীবাজার কারাতে দো একাডেমি),জনাব হাজী নজরুল ইসলাম(প্রবীণ কারাতেকা),মোহাম্মদ কামাল হোসেন(অধ্যক্ষ; কাশিনাথ আলাউদ্দিন হাই স্কুল এন্ড কলেজ), সিরাজুল ইসলাম মুক্তি,সালেহ আহমদ সেলিম,সালেহ আহমেদ পাপ্পু(কাউন্সিলর), বকসী ইকবাল আহমদ,জুনায়েদ হোসেন জুনেদ সহ আরও অনেকে।
স্বনামধন্য মৌলভীবাজার কারাতে দো একাডেমির প্রতিষ্ঠাতা,পরিচালক ও প্রধান প্রশিক্ষক সেনসাই উত্তম পাল সিলেট নিউজ24’কে বলেন,’ কারাতে শুধু আত্মরক্ষা নয়,শারীরিক সুস্থতার জন্যও এর চর্চা করা ভালো। কারাতে মূলত জাপানি শব্দ,বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে মল্লযুদ্ধের কৌশল হিসেবে সারা বিশ্বে ছড়িয়ে পড়ার পাশাপাশি এশিয়া মহাদেশের প্রতিটি দেশেই এটি এখন জনপ্রিয় হয়ে উঠেছে।বর্তমানে নারীদের মধ্যে কারাতে প্রশিক্ষণের প্রতি উৎসাহ দিন দিন বাড়ছে,এমনকি শিশুরাও প্রশিক্ষণ নিচ্ছে। বিচিত্র কলাকৌশলের এই কারাতে আত্মবিশ্বাসী ও সাহসী করে তুলে। ৪ থেকে ৮০ বছর বয়সের সকলেই কারাতে শিখতে পারেন,কারণ কারাতে শিখলে মানুষের সামগ্রিক জীবনধারা বদলে যায় ও একই সঙ্গে বাড়ে রোগপ্রতিরোধ ক্ষমতাও। তাই আমি বলবো শুধু আত্মরক্ষার জন্য নয় মানসিক স্ট্রেস, স্ট্রোক,হার্ট অ্যাটাক,ডায়বেটিস এর মতো রোগ এড়াতে কারাতে শিশু থেকে বৃদ্ধ,নারী-পুরুষ উভয়েরই শেখা জরুরি ‘।

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code