শিরোনাম
কারিনা কায়সারের মৃত্যু: মানবতার আয়নায় এক নির্মম বাস্তবতা কবিতা: বিশ্ব মুসলিম নির্যাতন কবে হবে নিরসন শিশুকে জোর করে মোটা-তাজা করার নামে অমানবিক নির্যাতনের অভিযোগে এক মাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে গৃহবধূ রিনা আক্তারের বালুচাপা দেওয়া মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে তদন্ত সংস্থা পিবিআই মাত্র ১৯ বছর বয়সে একজন কিশোরীর বই-খাতা আর স্বপ্ন নিয়ে ব্যস্ত থাকার কথা, সে বয়সেই ভালোবাসার টানে গড়েছিলেন সংসার রাকিব-তামিমা-নাসির ইস্যু: ১০ জুনের রায়ের অপেক্ষায় সবাই অসুস্থ: ইসলামি চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী,দোয়া চাইলেন এম এ হোসেইন, ইউকে সিলেটের ওসমানী মেডিকেলে দালাল ও চোর চক্র খাদিজার দৌরাত্ম্য বেপরোয়া বিলুপ্ত ইষ্ট ইন্ডিয়া কোম্পানিই আজকের ডিপ স্টেট সোসাইটি। জনগণকে শোষণ করা হচ্ছে ইচ্ছে মতো শরীয়তপুরে স্বামী হত্যার পর মরদেহ টুকরো করার অভিযোগে স্ত্রী আটক
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

র‍্যাব-১৩ এর সহিদার রহমানের মৃত্যু;রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

Coder Boss / ৩৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১

Manual1 Ad Code

সত্যজিৎ দাস(স্টাফ রিপোর্টার):

Manual8 Ad Code

র‍্যাপিড এ্যকশন ব্যাটালিয়ন-১৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সহিদার রহমান (৫৭) ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ২৯ অক্টোবর ২০২১ইং রোজ শুক্রবার সকাল ৯টা ৪০ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতাল,ঢাকায় মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

Manual3 Ad Code

মৃত্যুকালে তিনি স্ত্রী এবং দুই সন্তানসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর গ্রামের বাড়ি রংপুর জেলার কাউনিয়া থানার উদয় নারায়ন মাতৃহাড়ি গ্রামে।

Manual4 Ad Code

তিনি ১৯৮৯ সালের ৭ আগস্ট সাব ইন্সপেক্টর (এসআই) পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। ২০২০ সালের ৩ জুন থেকে তিনি র‍্যাপিড এ্যকশন ব্যাটালিয়ন-১৩, রংপুরে কর্মরত ছিলেন।

Manual4 Ad Code

তাঁর মৃত্যুতে র‍্যাব ফোর্সেস এর মহাপরিচালক অতিরিক্ত আইজিপি জনাব চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম, পিপিএম মহোদয় গভীর শোক প্রকাশ করেছেন।

মরহুমের প্রথম জানাজার নামাজে অনুষ্ঠিত হয় র‍্যাব সদর দপ্তরে। উক্ত জানাজার নামাজে র‍্যাব মহাপরিচালক মহোদয়, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স), অতিরিক্ত মহাপরিচালক ( প্রশাসন), পরিচালকবৃন্দ সহ র‍্যাব সদর দপ্তরের সকল স্তরের সদস্যগণ অংশ গ্রহণ করেন এবং ফোর্সেস এর মহাপরিচালক মহোদয় তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। জানাযায় উপস্থিত মরহুমের পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

নামাজে জানাজার পর মরহুমের মরদেহ র‍্যাবের হেলিকপ্টার যোগে রংপুরের কাউনিয়া থানার উদয় নারায়ন মাতৃহাড়ি গ্রামে আনা হয়। সেখানে বাদ আছর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। র‍্যাব-১৩ এর অধিনায়ক সহ র‍্যাব-১৩ এর সকল স্তরের সদস্যগণ উক্ত নামাজে জানাজায় অংশ গ্রহণ করেন।

সবশেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code