শিরোনাম
সমাজকে আলোকিত করতে যুব সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ : ডক্টর মোস্তাফিজুর রহমান ফয়সাল বড়লেখায় ইসলামী যুব মজলিসের যুব সমাবেশ অনুষ্ঠিত আদ্রা উত্তর ইউপি নির্বাচনে শহিদুল ইসলাম ভূঁইয়াকে চেয়ারম্যান পদে দেখতে চান বিএনপির নেতাকর্মীরা স্বাস্থ্যসেবায় ছাতকের শ্রেষ্ঠত্ব,সেরাদের কাতারে শ্রীমঙ্গল জগন্নাথপুরে জাকজমকপূর্ণ আয়োজনে প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আল্লাহর পথে আহ্বানকারীর জন্য রয়েছে বিশেষ পুরস্কার। হাফিজ মাছুম আহমদ দুধরচকী জৈন্তাপুরে বিজিবির কনভয়ের সামনে হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে নিহত উখিয়ায় সিএনজিতে ৭২ বোতল বিয়ারসহ যুবক আটক উখিয়ায় অপহরণের পর নির্যাতন,এপিবিএনের অভিযানে উদ্ধার কুলাউড়ায় সরকারি বীজ বিক্রি,ব্যবসায়ীর কারাদণ্ড অনলাইনে অশোভন আচরণের অভিযোগ: আইনের আশ্রয় ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা খাদি বাজার পেইজের এডমিনের
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

আরমান সামী গ্রেফতার; কথিত সিলেটি লেডি বাইকারের বয়ফ্রেন্ড আরমান।

Coder Boss / ৭৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual8 Ad Code

সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল পরিচিতি সিলেটের লেডি বাইকার রিয়ার বিরুদ্ধে মাদক মামলা করেছে সিলেট মেট্রোপলিটন এলাকার এয়ারপোর্ট থানা পুলিশ। সোমবার (০৮ নভেম্বর) পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে রিয়া রায়ের বয়ফ্রেন্ড আরমান সামীকে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আরমান সামী নগরীর মিরাপাড়ার ১৪৯/বি নং বাসার শামসুল ইসলামের ছেলে আর রিয়া রায় নগরীর কুমারপাড়ার মন্দিরগলির ঝরনারপাড় ৬২/এ-এর বাসিন্দা রামু রায়ের মেয়ে। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের ষোলঘর এলাকায়।

Manual1 Ad Code

সিলেট এয়ারপোর্ট থানার ওসি খান মুহাম্মদ মাইনুল জাকির ডেইলি সিলেট নিউজ24’কে জানান, ‘ রোববার রাতে বয়ফ্রেন্ড আরমান সামীকে নিয়ে সিলেটের এয়ারপোর্ট-সংলগ্ন এলাকায় যান রিয়া। নীল রঙের একটি গাড়ি,যার নাম্বার:-ঢাকা মেট্রো খ ১৪-০৫১২) নিয়ে এদিক-সেদিক ঘুরছিলেন তারা। টহল পুলিশের সন্দেহ হলে গাড়িটি থামানোর সংকেত দেওয়া হয়। একটু দূরে গিয়ে থামে গাড়িটি। তখন গাড়ি থেকে এক তরুণী দ্রুত নেমে যান।

তিনি আরও বলেন, তাৎক্ষণিক গাড়িটি চালানো অবস্থায় থাকায় আরমান সামীকে ধরতে সক্ষম হয় পুলিশ। এরপর আরমান সামীই জানায় যে,পালিয়ে যাওয়া তরুণী আর কেউ নয়,তার বান্ধবী রিয়া রায়। এ সময় পুলিশ গাড়ি তল্লাশি করে মাম পানির বোতলে রাখা বিশেষ মদ ৫০০ মিলিগ্রাম, ইয়াবা ট্যাবলেট ১০ পিস ও দুই পুরিয়া গাঁজা উদ্ধার করে।

Manual3 Ad Code

ওসি জানান, সোমবার(০৮ নভেম্বর) সকালে গ্রেফতার হওয়া আরমান সামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্যদিকে মাদক উদ্ধারের ঘটনায় এয়ারপোর্ট থানার এসআই গৌতম চন্দ্র দাশ বাদী হয়ে রিয়া ও আরমান সামীকে আসামি করে মামলা দায়ের করেন। আসামি রিয়া ঘটনার পর থেকে পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Manual4 Ad Code

ঘটনার বিষয়ে জানার জন্য রিয়া রায়ের মোবাইলে বার বার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি এবং এ ব্যাপারে তার পরিবারের কেউ কিছু বলতেও রাজি নন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code