শিরোনাম
শিশু রামিসা হত্যা: নৃশংস ঘটনায় দেশজুড়ে শোক ও ক্ষোভ খোন্দকার দেলোয়ার হোসেনের স্ত্রী সাহেরা হোসেন এর ৯ম মৃত্যুবার্ষিকী আজ বানারীপাড়ায় দায়সারা ‘ভূমি সপ্তাহ’: সাড়ে এগারো পর্যন্ত এসিল্যান্ড অনুপস্থিত, সেবাগ্রহীতাদের বদলে স্কুল শিক্ষার্থী দিয়ে অনুষ্ঠান পার! কারিনা কায়সারের মৃত্যু: মানবতার আয়নায় এক নির্মম বাস্তবতা কবিতা: বিশ্ব মুসলিম নির্যাতন কবে হবে নিরসন শিশুকে জোর করে মোটা-তাজা করার নামে অমানবিক নির্যাতনের অভিযোগে এক মাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে গৃহবধূ রিনা আক্তারের বালুচাপা দেওয়া মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে তদন্ত সংস্থা পিবিআই মাত্র ১৯ বছর বয়সে একজন কিশোরীর বই-খাতা আর স্বপ্ন নিয়ে ব্যস্ত থাকার কথা, সে বয়সেই ভালোবাসার টানে গড়েছিলেন সংসার রাকিব-তামিমা-নাসির ইস্যু: ১০ জুনের রায়ের অপেক্ষায় সবাই অসুস্থ: ইসলামি চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী,দোয়া চাইলেন এম এ হোসেইন, ইউকে
বুধবার, ২০ মে ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বানারীপাড়ায় কাঠবাহী ট্রলারের ধাক্কায় মুদিমালবাহী ট্রলার ডুবি, চালকের লাশ উদ্ধার

Coder Boss / ৪৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১

Manual7 Ad Code

 

জাকির হোসেন,বরিশাল প্রতিনিধি:

Manual7 Ad Code

বরিশালের বানারীপাড়ায় উপজেলার ব্রাক্ষ্মনকাঠী গ্রাম সংলগ্ন সন্ধ্যা নদীতে ৩০ নভেম্বর মঙ্গলবার রাত ৯টার দিকে রাফসান নামের কাঠ ভর্তি ট্রলারের ধাক্কায় নুরনবী নামের মুদি মাল ভর্তি ট্রলার ডুবির ঘটনা ঘটে। ১ ডিসেম্বর বুধবার সকাল পৌনে ১০টার দিকে ঘটনাস্থল থেকে বানারীপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবরীরা মুদিমালবাহী ট্রলার চালক কামাল শেখ’র ( ৫২) লাশ উদ্ধার করেছে। কামাল শেখ পার্শ্ববর্তী পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার চিলতলা গ্রামের মৃত আ. আজিজ শেখের ছেলে। জানা গেছে, ৩০ নভেম্বর মঙ্গলবার রাতে গৌরনদীর টরকি বন্দর থেকে নৌ-পথে নুরনবী নামের পণ্যবাহী ট্রলারে মুদি মাল নিয়ে পিরোজপুরের স্বরূপকাঠি যাওয়ার পথে বানারীপাড়ার সদর ইউনিয়নের ব্রাক্ষ¥নকাঠি গ্রাম সংলগ্ন সন্ধ্যা নদীতে স্বরূপকাঠি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এম আর রাফসান নামের কাঠভর্তি ট্রলারের ধাক্কা লাগে। এসময় মুদিমালবাহী ট্রলারটি ডুবে যায় এবং এর চালক কামাল শেখ নিখোঁজ হন। ১ ডিসেম্বর বুধবার সকাল পৌনে ১০টার দিকে বানারীপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবরিরা কামাল শেখের লাশ উদ্ধার করে। ডুবে যাওয়া মুদিমালবাহী ট্রলারটিকে নদীর তলদেশ থেকে উদ্ধারের চেষ্টা চলছে। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি মো. হেলাল উদ্দিন বলেন, ফায়ার সার্ভিস কর্মীরা বুধবার সকালে কামাল শেখ’র লাশ উদ্ধার করেছে। কাঠবাহী ট্রলার ও এর চালক আল-আমিন (৩৫)কে আটক এবং ময়না তদন্তের জন্য কামাল শেখ’র লাশ বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code