শিরোনাম
প্রায় দশ লাখ কোটি টাকার বাজেট করার পরেও দেশ এভাবে চলতে পারে না। এত নড়বড়ে হতে পারে না ফজরের নামাজের উপকারিতা ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিশ্বম্ভরপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তার শ্রীমঙ্গলে ১৫০ কোটি টাকার সম্পত্তি নিয়ে সংবাদ সম্মেলন প্রবাসীর মৃত্যুর পরপরই জমি দখলের চেষ্টা: জগন্নাথপুরে সন্ত্রাসী হামলায় যুবক আশঙ্কাজনক, মামলা দায়ের ​গাবতলীর আহমেদ নগরে চাঁদাবাজি ও মাদক ব্যবসার অভিযোগ সালেক ও দিলদার আমিনের বিরুদ্ধে, এলাকাবাসীর ক্ষোভ জগন্নাথপুরের কৃতি সন্তান মির্জা পরিবারের গর্ব: নিউইয়র্ক পুলিশ বিভাগে উচ্চ পদে কর্মরত মির্জা মোহিনী রশীদ দুর্বৃত্তদের হামলায় প্রাণ গেল প্রতিবন্ধী হাবুল মিয়ার, এলাকায় শোক ও ক্ষোভ জগন্নাথপুরে প্রবাসীর মৃত্যু না কাটতেই সম্পত্তি দখলের চেষ্টা ও সন্ত্রাসী হামলা, তরুণ চিকিৎসাধীন ত্রাণ বিতরণ শেষে মোবাইল হারালেন সাংবাদিক শহিদুল ইসলাম
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:০০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পাকিস্তানে এক শ্রীলঙ্কান নাগরিককে পিটিয়ে হত্যা।

Coder Boss / ৪৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১

Manual8 Ad Code

সিলেট অনলাইন ডেস্ক:

ধর্ম অবমাননার আভিযোগে এক শ্রীলঙ্কান নাগরিককে বর্বরভাবে হত্যা করা হয়েছে পাকিস্তানে। পুলিশ বলছে, পিটিয়ে মেরে ওই লোকের দেহে আগুন ধরিয়ে দেয় উন্মত্ত জনতা। গত শুক্রবার (০৩ ডিসেম্বর) পাকিস্তানের ইসলামাবাদ থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরবর্তী শিয়ালকোট শহরে এ ঘটনা ঘটেছে।নিহত ব্যক্তির নাম প্রিয়ান্থা কুমারা,তিনি শ্রীলঙ্কান ।

Manual6 Ad Code

পাকিস্তানের স্থানীয় একটি কারখানায় ব্যবস্থাপক হিসেবে কাজ করতেন তিনি।ঐখানের এক পুলিশ কর্মকর্তা জানান,’ ইসলামী আয়াতযুক্ত একটি পোস্টার ছিঁড়েছিলেন ওই শ্রীলঙ্কান নাগরিক। এমন অভিযোগে তাকে পিটিয়ে মেরে ফেলেছে উন্মত্ত জনতা। পরে তাঁর দেহে আগুন দেওয়া হয় ‘।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়,ভুক্তভোগীর ওপর একদল জনতা আক্রমণ করছে। এসময় তারা ধর্ম অবমাননাবিরোধী স্লোগান দিচ্ছিলেন এবং আরেক ভিডিওতে দেখা যায়,তাঁর শরীরে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। এসময় ওই ব্যক্তির গাড়িও ভাঙচুর করা হয়। হামলাকারীদের কারও মধ্যেই পরিচয় গোপনের ইচ্ছা দেখা যায়নি,এমনকি কেউ কেউ জ্বলন্ত মরদেহের সঙ্গে সেলফিও তুলেছেন আবার কেউ ভিডিও করছেন,কেউ ফেসবুকে লাইভও করছেন।

Manual7 Ad Code

পাকিস্তানের শিয়ালকোট স্থানীয় পুলিশ কর্মকর্তা ওমর সায়িদ মালিক গণমাধ্যমকে জানান, ‘ কারখানার কর্মীরাই প্রথমে প্রিয়ান্থাকে পিটিয়ে গুরুতম জখম করে এবং পরে গায়ে আগুন ধরিয়ে দেয়া হয়,এর ফলে ফলে তাঁর মৃত্যু হয়। এসময় কারখানায় ভাঙচুর ও রাস্তা বন্ধ করে দেয় উন্মাদ কর্মীরা। খবর পেয়ে বিপুল সংখ্যক পুলিশ সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ততক্ষণে অনেক দেরি হয়ে যায় ‘।

Manual6 Ad Code

এই ঘটনার জেরে এক টুইটে ইমরান খান বলেছেন, ‘ শিয়ালকোটে কারখানায় ভয়াবহ হামলা এবং শ্রীলঙ্কান ব্যবস্থাপককে জীবন্ত পুড়িয়ে হত্যা পাকিস্তানের জন্য একটি লজ্জার বিষয়।আমি নিজে তদন্তের তত্ত্বাবধান করছি,যেন কোনো ভুল না হয়। দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হবে। তাদের গ্রেফতারে অভিযান চলছে ‘।

এদিকে,শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে লঙ্কান গণমাধ্যম নিউজ ফার্স্ট জানিয়েছে, ঘটনায় দ্রুত ব্যবস্থাগ্রহণ ও সুবিচারের দাবি জানিয়েছে শ্রীলঙ্কা।

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code