শিরোনাম
সিলেট-চট্টগ্রাম উৎসব ইউকে সফল করতে প্রস্তুতি সভা মিরপুরের মাজার রোড এলাকায় হোটেল ব্যবসার আড়ালে জমজমাট অসামাজিক কার্যকলাপ: স্থানীয়রা অতিষ্ঠ চিকিৎসার নামে প্রতারণা: জনস্বাস্থ্যের ওপর এক নীরব ঘাতক বানারীপাড়ায় উপজেলা প্রতিবন্ধী সুরক্ষা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত, কোডেক-সিবিএম প্রকল্পের অগ্রগতি উপস্থাপন মৌলভীবাজারে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত জগন্নাথপুরে প্রশাসনের হস্তক্ষেপে অবরুদ্ধ অবস্থার অবসান: বাঁশের বেড়া অপসারণ আশুরার গুরুত্ব ও তাৎপর্য! হাফিজ মাছুম আহমদ দুধরচকী শাহপরাণে যৌথ অভিযানে ৯ জনকে জরিমানা ঢাবি উপাচার্যের সঙ্গে সোমালিয়ার রাষ্ট্রদূত এবং হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ এই ফেতনার যুগে ঈমান রক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের যুবক নিহত

Coder Boss / ৩১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১

Manual5 Ad Code

আহসান হাবীব স্টাফ রিপোর্টাঃ

সৌদি আরবে মটরসাইকেল দুর্ঘটনায় মো. মুরাদ হোসেন (২৭) নামে লক্ষ্মীপুরের এক যুবক নিহত হয়েছেন। শনিবার দুপুরে নিহতের পরিবার ও স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম কালু মুন্সি এ তথ্য নিশ্চিত করেন।

Manual4 Ad Code

এর আগে গত ১২ ডিসেম্বর সৌদি আরবের মদিনা শহর থেকে ফার্নিচর দোকানের কাজ শেষে বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন মুরাদ।

Manual3 Ad Code

জানা যায়, সেদিন আল হাইল নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তার মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি মারাত্মক জখম হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৭ ডিসেম্বর) মৃত্যু হয় মুরাদের।

Manual8 Ad Code

নিহত মুরাদ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডস্থ আজগর আলী বেপারীবাড়ির আনোয়ার হোসেনের ছেলে। মাত্র ছয় মাস আগে মুরাদ বিয়ে করেছেন। তিনি বাবা-মায়ের একমাত্র সন্তান ছিলেন।

Manual3 Ad Code

নিহতের পরিবার ও প্রবাসী সূত্রে জানা গেছে, তিন বছর আগে সৌদি আরব থেকে বাড়িতে ফেরেন মুরাদ হোসেন। প্রায় ছয় মাস আগে বিয়ে করেন তিনি। এরপর পাঁচ লাখ টাকা ঋণ করে গত তিন মাস আগে আবারও সৌদি আরব যান মুরাদ।

মুরাদের মৃত্যর সংবাদ পরিবারের কাছে পৌঁছালে মা শোকে জ্ঞান হারিয়ে বর্তমানে রায়পুর সরকারি হাসপাতালর চিকিৎসাধীন।

রায়পুরের কেরোয়া ইউপির সদস্য আবুল কালাম কালু মুন্সি জানান, নিহত মুরাদ ভালো ছেলে ছিলেন। তার নির্মম মৃত্যুতে পরিবারের সঙ্গে আমরাও শোকাহত। একমাত্র ছেলের মৃত্যুর শোকে মা রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি আছেন। দ্রুত নিহতের লাশ দেশে আনার চেষ্টা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code