শিরোনাম
বানারীপাড়ায় নতুন দাপ্তরিক কক্ষে সংসদ সদস্য সান্টু: নেতাকর্মীদের দিকনির্দেশনা ও নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ১১ নং ব্রাহ্মণডুরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় আদর হোসেন সামাজিক নিরাপত্তা শক্তিশালীকরণ ও পুষ্টি সমন্বয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বিচার, সংস্কার ও দেশ পুনর্গঠনের লক্ষ্যে তাড়াইলে এনসিপির ‘জুলাই জাগরণ’ পদযাত্রা কোরআন ও হাদিসের আলোকে ইসলামী দাওয়াত এর গুরুত্ব! হাফিজ মাছুম আহমদ দুধরচকী রেমিটেন্স যোদ্ধা ও ব্যবসায়ীর ওপর আল ফালাক রিয়েল এস্টেটের প্রতারণা ও হুমকির পাহাড়সম অভিযোগ: সংবাদ সম্মেলন ও আইনি লড়াই অব্যাহত গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের ১৬ বছরের আইনগত পাওনা পরিশোধের দাবিতে প্রতিবাদ সমাবেশ সাধুহাটি ফজলুল হাসান ইসলামিক একাডেমিতে মেধা প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত বিশ্বম্ভরপুরে ভার্ড-একশনএইড বাংলাদেশের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বাহুবলে পেঁয়াজ ও সয়াবিন তেল এর দাম তুঙ্গে।

Satyajit Das / ৮১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২

Manual8 Ad Code

সত্যজিৎ দাস(স্টাফ রিপোর্টার):হঠাৎ করেই রাজধানী ঢাকার সাথে তাল মিলিয়ে হবিগঞ্জের বাহুবল বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বেড়েছে। সংকট না থাকলেও তিন দিনের ব্যবধানে খুচরা বাজারে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ১০ টাকা। দুই দিনের ব্যবধানে ব্রয়লার মুরগি কেজিতে ১০ টাকা এবং এক দিনের ব্যবধানে ডিম ডজনে পাঁচ টাকা বেড়েছে। এক সপ্তাহ ব্যবধানে সব ধরনের সবজির দাম কেজিতে বেড়েছে পাঁচ থেকে পনেরো টাকা। অতিরিক্ত বেড়েছে ছোট ও বড় মাছের দামও। শনিবার (১৯ ফেব্রুয়ারী) বাহুবল উপজেলা সদর এর কয়েকটি খুচরা বাজারে ও পাইকারী দোকান ঘুরে এই চিত্র দেখা গিয়েছে। দাম বাড়ার বিষয়ে জানতে চাইলে খুচরা ব্যবসায়ীরা ডেইলি সিলেট নিউজ24’কে বলেন, ‘বেশি দামে পণ্য কিনে আনতে হচ্ছে। তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে। দাম শুনে অনেক ক্রেতা রাগারাগি করেন। তবে কিচ্ছু করার নেই,বাজার ঘুরে শেষ পর্যন্ত তারা ঠিকই কিনে নেন। ’

Manual8 Ad Code

বাজার করতে আসা সদর ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকার জুবাহিদ মিয়া ও সাদ্দাম মিয়া বলেন, ‘ বাজারে কোনো নিয়ন্ত্রণ না থাকায় প্রতিদিন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে। বাজারে এখন কোনো কিছুই নিম্নবিত্তের নাগালে নেই। মাছ, মাংস, চাল,ডাল,তেল,সবজি,পেঁয়াজ-সব কিছুরই দাম বাড়তি ‘।

ভিতর বাজার,কাঁচাবাজার,পান হাটা,চাল হাটা গলিতে গিয়ে দেখা যায়, সব ধরনের সবজিতে কেজিতে পাঁচ থেকে ১৫ টাকা দাম বেড়েছে। এসব বাজারে প্রতি কেজি টমেটো ২৫-৩০, বেগুন ৩০ থেকে ৫০, ক্ষীরা ২০-২৫, শিম ৩০-৫০, কাঁচামরিচ ৪০-৫০,গাজর ৫০-৬০,পেঁপে ২০-৩০ ও আলু ১৫ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতিটি ফুলকপি ৪০-৫০, বাঁধাকপি ৩০-৪০, মাঝারি আকারের লাউ ৮০ ও বড় আকারের ১০০-১৫০, লেবুর হালি ২০-২৫ টাকায় বিক্রি হচ্ছে।

Manual8 Ad Code

বাহুবল বাজারের সবজি বিক্রেতা মো.সালেখ ও আজিজ মিয়া বলেন,‘আমরা ফুলকপি বাঁধাকপি ছাড়া অন্যান সবজি বাহুবলের স্থানীয় সবজি চাষিদের কাছ থেকে কিনি। প্রতিদিনই আমাদের বেশি দামে কিনতে হয়,কারণ বিক্রেতা সবজি চাষিরা বলেন,তাদের এ বছর সবজি চাষে খরচ বেশি হচ্ছে। এ কারণেই সবজির দাম বাড়ছে। তবে সবজির দাম কয়েকদিনের মধ্যে কমতে পারে ‘।

Manual4 Ad Code

পেঁয়াজের দাম বাড়ার বিষয়ে খুচরা ও পাইকারী ব্যবসায়ী বাবু রিংকু চন্দ্র পাল ডেইলি সিলেট নিউজ24”কে বলন, ‘তিন-চার দিন আগে আমরা ৩০ ও ৩৫ টাকা কেজি দরে কিনে ৩৫ ও ৪০ টাকায় বিক্রি করছি। দেশের পাইকারি (ঢাকা,সিলেট,শ্রীমঙ্গল)-এর বাজারে দাম বাড়লে আমাদের কিছু করার থাকে না। ’এছাড়া আতপ চাল ৫৫,কাটারি চাল ৭০,চিনিগুড়া চাল ৮০, সরিষার তেল ২১০,সোয়াবিন ১৬৫-১৭০,চিনি ৮০,ছোলা ৬৫,রসুন ৪০,হলুদ ১১০,ধনিয়া ১১০,আদা ১২০,মসুর ডাল(দেশি) ১২০,মসুর ডাল(এলসি) ১০০,মটর ডাল ৫৫,মুগডাল ১৩০,সাদা মটর ৫৫ দরে বিক্রি করতেছি।

Manual2 Ad Code

বাহুবল বাজারের পুরাতন মাছ ব্যবসায়ী মোঃ কাদির মিয়া বলেন,গত এক সপ্তাহ ধরে মাছের দাম বাড়তি। প্রতি কেজিতে মাছের দাম কেজি ৩০ থেকে ৪০ টাকা বেড়েছে। এক কেজি ওজনের রুই মাছ বিক্রি করতে হচ্ছে ২৫০-২৮০ টাকায়। এক কেজি ওজনের কার্প মাছ ১৮০-২১০ ও তেলাপিয়া ১৬০-১৮০ টাকায় বিক্রি করতে হচ্ছে।

এদিকে মুরগি ব্যবসায়ীরা বলছেন,’ দুই দিনের ব্যবধানে ব্রয়লার ও সোনালি মুরগির দাম কেজিতে ১০ টাকা বেড়েছে। ১৫০ টাকার জায়গায় এখন ব্রয়লার মাংস কেজি ১৬০ টাকা বিক্রি হচ্ছে। আর সোনালি বিক্রি হচ্ছে ২৬০-২৮০ টাকায়। মুরগির পাশাপাশি বেড়েছে ডিমের দামও। লাল ডিমের ডজন পাঁচ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১২০ টাকায়। ব্যবসায়ীরা বলছেন, এখন ডিমের উৎপাদন কম ও পোল্ট্রি মুরগির খাদ্য ও ভ্যাকসিনের দাম বৃদ্ধির কারণে সামনে ডিমের দাম আরও বাড়তে পারে ‘।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code