শিরোনাম
কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল সিলেটে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬ আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মৌলভীবাজারে খেলাফত মজলিসের উলামা-মাশায়েখ ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

এম. এম আতিকুর রহমান / ২৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধিঃ

সংকট উত্তরণে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে –
শায়খুল হাদীস অধ্যাপক যুবায়ের আহমদ চৌধুরী

জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে – ড. আহমদ আবদুল কাদেরএম. এম আতিকুর রহমান ঃ

খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর শায়খুল হাদীস অধ্যাপক যুবায়ের আহমদ চৌধুরী বলেছেন, জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিসহ দেশে নানমুখী সংকট চলছে। বহু আলেম জেলখানায়। জনগণের জান মালের নিরাপত্তা নেই। এসব সংকট উত্তরণে দ্বীন- ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। ইসলামই হচ্ছে শান্তির একমাত্র পথ। দ্বীন প্রতিষ্ঠার জন্য হিম্মতের সহিত ময়দানে কাজ করতে হবে।এম. এম আতিকুর রহমান ঃ

Manual7 Ad Code

খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে আয়োজিত উলামা-মাশায়েখ ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

Manual1 Ad Code

আজ ২৪ডিসেম্বর শনিবার বার বিকেলে এম.সাইফুর রহমান অডিটোরিয়াম মৌলভীবাজারে কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মৌলভীবাজার জেলা সভাপতি প্রিন্সিপাল মাওলানা আহমদ বিলাল’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা সংগঠনের মহাসচিব অধ্যাপক ড. আহমদ আবদুল কাদের বলেন, দেশ আজ গভীর সংকটের মুখোমুখি। আওয়ামীলীগ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার আন্দোলন করে ক্ষমতায় গিয়ে নিজেরাই তা বাতিল করেছে। এখন জনগণ ভোটের অধিকারটুকুও হারিয়ে ফেলেছে। এমতাবস্থায় জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হলে নির্বাচনকালীন দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আর খেলাফত মজলিস ৩৩ বছর ধরে মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে কাজ করে যাচ্ছে। খেলাফত রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার গুরুত্ব জনগণের কাছে পৌঁছে দিতে নিরলস কাজ করছে এই সংগঠনের নেতা-কর্মীরা।

Manual6 Ad Code

জেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল খালিক, সহ-সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মাহফুজুল ইসলাম ও জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা জিয়া উদ্দীন ইউসুফের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের পরিবেশ বিষয়ক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান চৌধুরী, আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর, বরুণা মাদরাসার সদরে মুহতামিম মাওলানা সাঈদুর রহমান বর্ণভী, আঞ্জুমানে হেফাজতে ইসলামের মহাসচিব অধ্যাপক মাওলানা আব্দুস সবুর, খেলাফত মজলিসের হবিগঞ্জ জেলা সভাপতি মাওলানা হুসাইন নুরী চৌধুরী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কালিয়ারগাও মাদরাসার শায়খুল হাদীস হুসাইন আহমদ,বছিরমহল মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুস সালাম তালুকদার, জেলা সহ-সভাপতি সৈয়দ মুজাদ্দিদ আলী, হাফিজ জয়নাল আবেদীন, শায়খুল হাদীস ফখরুল ইসলাম নুমানী, মাওলানা কাজী এনামুল হক, মাওলানা শায়খ নুরুল মুত্তাকিন জুনাইদ, ছাত্র মজলিসের মৌলভীবাজার শহর সভাপতি আশরাফ উদ্দিন শফি ও মৌলভীবাজার জেলা সভাপতি আনিসুল ইসলাম প্রমুখ।

Manual8 Ad Code

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশর যুগ্ম-মহাসচিব মাওলানা সা’দ আহমদ আমীন বর্ণভী, লন্ডন মহানগর খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আনিসুর রহমান, হবিগঞ্জ জেলা খেলাফত মজলিসের সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ুম জাকি প্রমুখ।

সমাবেশে একঝাঁক তরুণ উলামায়ে কেরাম খেলাফত মজলিসে যোগদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code