শিরোনাম
তাহিরপুরের নবাগত ইউএনও রিপামনি দেবীকে বালিকা উচ্চ বিদ্যালয় পরিবারের শুভেচ্ছা সবার আগে বাংলাদেশ : এই শ্লোগান নিয়ে বিএনপি আজকে ক্ষমতায়, শক্ত অবস্থানে তারেক রহমান ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলন আরকান বা নামাজের ছেফত ছয়টি! দেশের জনগণের দুর্ভোগ কমাতে চাইলে,প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়ন উপদেষ্টা নিয়োগ দেয়া জরুরি বানারীপাড়ায় জবরদখলকৃত ৮ কাঠা জমি উদ্ধার, ৭ শতাংশ মসজিদে দান একাত্তরের চেতনা বিক্রি করা, জনগণের কদর ছিলো না,আওয়ামী লীগের কাছে বনাম হাস‍্যকর লকডাউন মেধাবী ছাত্রী ছাইমার ভর্তি সহায়তায় পাশে জগন্নাথপুর ইউএনও মোঃ ইসলাম উদ্দিন নিরাপত্তাহীনতায় বিদ্যালয়ের বাইরে হাজিরা, প্রতিকারের দাবি শিক্ষিকার ​প্রতিশোধের আগুন পেরিয়ে ক্ষমার সমাজ: এক অদম্য মানবতার আহ্বান
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

নর-নারী ।

SATYAJIT DAS / ৫৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩

Manual2 Ad Code

সুমন বিশ্বাস:

Manual6 Ad Code

পুরুষ হলো বংশপ্রদীপ;হিন্দু নারী অন্ধকার,
শাসন-শোষণ নরের সাজে;নারীর বন্ধ দ্বার।
শিশু-কৈশর বাবার ঘরে-তারপরে হয় বিয়ে,
সম্পদে ভাগ পায় না তারা সমাধিকার নিয়ে।
ধর্ম-সমাজ নর বান্ধব,নারীর মৃত্যুকূপ,
নারীর সবেই বিঘ্ন-বাধা;নয়তো থাকে চুপ।
করায় নারীর বাল্যবিয়ে,যৌতুকে হয় বলি,
ধর্ষণ,খুন,এসিড ছোড়ে;ঝরে ফুলের কলি।

Manual1 Ad Code

নারী তেঁতুল,মাংসপিণ্ড,হামলে পড়ে তাই,
নারী দূর্বল রাখতে চাপায়-নিয়মের বোঝাই।
নারী ধর্ষক পরিবারে,বাইরে নারী লোভী,
নারী ধর্ষক শিক্ষক,হুজুর;গোঁসাই,শিল্পী,কবি।
নারী তুমি কোথায় যাবে,জন্ম তোমার পাপ,
নারী ভক্ষক সকলখানে;যেখানে দাও লাফ।
নারী ধরলো পেটে যারে,সেই পুরুষে কয়-
নারী হলো নষ্ট মূলে;পবিত্র সে তো নয়!

যেসব পুরুষ খনন করে,নারীর দোষের পুকুর,
তারাও হয় বছরজুড়ে ভাদ্রমাসের কুকুর।
পোশাক দোষে ধর্ষিত হয়, এই কবে যে লোকে,
গোপনে সে যোনিই খোঁজে; তার শকুনে চোখে।
হায়রে নারী পাপাচারী,শুনবি জনমভরে,
দমন,রমন পুরুষ করে তাঁকায় কু-নজরে।
চায় না দিতে মুক্তি তোরে,মারবে শুধু পিষে,
তোর বিজয়ে দস্যুরা সব-মরবে জ্বোলে বিষে।

পড়াশোনা বাতিল আশে,ফতোয়া,গান গাবে,
ঘরের নারীর চিকিৎসাতে-মহিলা ফের চাবে!
খেলাধুলা,শিল্পকলা,অভিনয়,গানে,মাঠে,
বাধা দেবে নারী হোলে-সকলেই তা জানে।
সাহিত্য বা গবেষণায়,বন্ধ করবে দ্বার,
ঘর গোছানো,রান্নাবান্না-নারীদের আচার।
চাকরি-বাকরি, বিজ্ঞানে নাই,নারীর অধিকার,
স্বামী,সংসার সন্তান ধারণ মূল কাজ হবে যার।

মুড়বে তারে পোশাক দিয়ে,নিত্য দেবে বাধা,
হাজার পিরিত করুক কৃষ্ণ;কলঙ্কিনি রাধা।
সতীদাহ ছিলো নারীর,পুরুষদাহ নাই,
মধ্যযুগের নারীর বেদন-ইতিহাসে পাই।
নারীর শত্রু কেবল পুরুষ;সত্য সেটা নয়,
তাদের চরম শত্রু নারী;মিলবে পরিচয়।
নারীর ঝরে নয়নের জল;সারা জীবনভর,
চন্দ্রবিন্দুর মতোই নারীর-জীবন,বাড়ি,ঘর।

Manual8 Ad Code

নারী তুমি স্বাধীনতার,যোগ্য কভু নও,
তোমার প্রভু নিত্য পুরুষ;দাসী হয়েই রও।

Manual1 Ad Code

 

সিলেট নিউজ/কবিতা/এসডি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code