শিরোনাম
মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুধরচকীর পরামর্শ দ্য অপটিমিষ্ট-এর ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান তাড়াইলে বড় পর্দায় সম্প্রচারিত হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ উদ্বোধনী অনুষ্ঠান জগন্নাথপুর উপজেলায় রাধারমণ দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ গোরারাই প্রাইমারি স্কুলের শিক্ষক এর বিদায়ী সংর্ধনা দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বর্ষিয়ান রাজনীতিবিদ এডভোকেট নুরুল ইসলাম দাফন সম্পন্ন

Raza Miah / ৫৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩

Manual8 Ad Code

বিশ্বনাথ প্রতিনিধি:

Manual4 Ad Code

বর্ষিয়ান রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য (বিশ্বনাথ-দক্ষিণ সুরমা) ও বাংলাদেশ জাতীয় জনতা পার্টির চেয়ারম্যান এডভোকেট নুরুল ইসলাম খান (৭৭) আর নেই। তিনি আজ মঙ্গলবার (২১ শে ফেব্রুয়ারী) দুপুর ১২ টা ৫০ মিনিটের সময় সিলেট নগরীর একটি প্রাইভেট হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন।

আজ মঙ্গলবার বাদ আসর হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে মরহুমের প্রথম জানাযার নামাজ, বাদ এশা বিশ্বনাথ দারুল উলূম কামিল মাদ্রাসা প্রাঙ্গণে দ্বিতীয় জানাযার নামাজ এবং রাত ৮টা ৩০ মিনিটের সময় বিশ্বনাথ পৌর এলাকার শ্রীধরপুর গ্রামে মরহুমের নিজ বাড়িতে তৃতীয় জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়েছে।

Manual1 Ad Code

বিশ্বনাথ উপজেলার শ্রীধরপুর গ্রামের মরহুম মোহাম্মদ ফিরুজ খানের পুত্র এডভোকেট নুরুল ইসলাম খান ১৯৪৬ সালের ১৬ই জানুয়ারি জন্মগ্রহন করেন। তিনি ১৯৭৩ সালে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ততকালীন বিশ্বনাথ ও দক্ষিণ সুরমা এলাকা নিয়ে গঠিত সিলেট-২ আসনে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।

বিশ্বনাথের ইতিহাসে প্রথম বিশ্বনাথী সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম খান ওই সংসদের সর্বকনিষ্ট সদস্য সদস্য নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন। তিনি মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতাউল গনি ওসমানীর ঘনিষ্ট সহচর ছিলেন এবং জেনারেল ওসমানীর হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয় জনতা পার্টির চেয়ারম্যান ছিলেন নুরুল ইসলাম খান।

Manual5 Ad Code

এছাড়া তিনি বিশ্বনাথ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। মরহুমের জানাজা নামাজে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।এডভোকেট নুরুল ইসলাম খান মৃত্যুকালে স্ত্রী,২ পুত্র,২ কন্যা ও নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

সিলেট নিউজ/রাজনীতি/বিশ্বনাথ/রাজা মিয়া/এসডি.

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code