শিরোনাম
তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে আজাদ চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে কঠোর কর্মসূচি: খাদিমপাড়ায় মানববন্ধনে হুঁশিয়ারি ঘিলাছড়া গ্রামের কিছু লোক কর্তৃক ​ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামবাজারে প্রতিবাদ সমাবেশ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বাংলাবাজার স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ

মুহাম্মদ মামুন মুন্সি / ৩১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩

Manual1 Ad Code

 দোয়ারাবাজার, সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

Manual3 Ad Code

বাংলাদেশের হাওর অঞ্চল খ্যাত সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউপির সাধারণ শিক্ষার্থীদের উদ্যেগে গড়ে উঠা শিক্ষার্থী বান্ধব সামাজিক সংগঠন ” বাংলাবাজার স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন” আত্মপ্রকাশ করা হয়েছে।

Manual2 Ad Code

মেঘালয়ের সীমান্তবর্তী পাহাড়ের গা ঘেঁষা এক ইউনিয়ন বাংলাবাজার। যেখানে অধিকাংশ মানুষ কৃষির সাথে ওতোপ্রোতোভাবে জড়িত এবং কর্মক্ষম যুবকদের উল্লেখযোগ্য একটা অংশ মধ্যপ্রাচ্যের বিভিন্ন রাষ্ট্রে প্রবাসী শ্রমিক হিসেবে কর্মরত।
এই ইউনিয়নের শিক্ষাব্যবস্থায় রয়েছে উদ্বেগজনক পরিসংখ্যান। ইউনিয়নের এক অঞ্চলের বাসিন্দারা শিক্ষার আলো বাতাসে বড় হলেও অন্য অঞ্চলে রয়েছে ঘোর অন্ধকার। ইউনিয়নের এক অঞ্চলের মানুষের স্বাক্ষরতার হার ৮০% হলেও অন্য অঞ্চলে তা ৪০% অনুমেয়। ইউনিয়নের এক অঞ্চলে উচ্চ শিক্ষার হার ৩০% হলেও অন্য অঞ্চলে তা ৩% এর ও কম।এভাবেই, ইউনিয়নের শিক্ষা, স্বাস্থ্য ও সচেতনতা সহ প্রতিটি ক্ষেত্রেই প্রকট ব্যবধান পরিলক্ষিত।

Manual8 Ad Code

ইউনিয়নের অগ্রসরমান অঞ্চলের সাথে অনগ্রসর অঞ্চলের যে ব্যবধান তা ঘুচিয়ে দিয়ে সবার মাঝে সুশিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ সচেতনতা গড়ে তুলতেইএকটা শিক্ষার্থী বান্ধব সামাজিক সংগঠন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা অনুভব করে এই অঞ্চলের কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া সাধারণ শিক্ষার্থীরা।

এই প্রেক্ষিতে তারা বাংলাবাজার ইউনিয়নের অনগ্রসর অঞ্চলে অগ্রাধিকার ভিত্তিতে সবার মাঝে শিক্ষার আলো পৌঁছে দিতে, মান সম্মত শিক্ষা নিশ্চিত করতে ও এই অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার প্রতি উদ্ভুদ্ধ করতে কাজ করবে।সেই সাথে এলাকার নিরক্ষর মানুষের স্বাস্থ্য সচেতনতা এবং পরিবেশ সচেতনতা নিয়ে ও কাজ করবে এই সংগঠন। এলাকার গুণীজনদের এবং বিভিন্ন ব্যক্তিকে সমাজ সেবা মূলক ভালো কাজের জন্য সংবর্ধিত করে ভালো কাজের প্রতি মানুষকে উদ্ভুদ্ধ করার কর্ম পরিকল্পনাও রয়েছে বাংলাবাজার স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের।

Manual3 Ad Code

বাংলাবাজার স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদে প্রাথমিকভাবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, সভাপতিঃনজরুল ইসলাম, সিনিয়র সহ সভাপতিঃ সাজু,সহ সভাপতিঃ ইমরান হোসেন উজ্জ্বল, সাধারণ সম্পাদকঃ আবু জাফর মোহাম্মেদ সালেহ, সাংগঠনিক সম্পাদকঃ রিয়াজুল ইসলাম, শিক্ষা সম্পাদকঃপাপড়ি রানী দাস ও আইন বিষয়ক সম্পাদকঃ শিমু আক্তার।

তাছাড়া ও, ক্যারিয়ার ও কর্মশালা বিষয়ক সম্পাদকঃ শামীম আহমেদ, কোষাধ্যক্ষঃ মুক্তার হোসেন,সাহিত্য সম্পাদকঃ তানিয়া আক্তার,স্বাস্থ্য বিষয়ক সম্পাদকঃঅনামিকা আক্তার,প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদকঃরায়হান ও আব্দুস ছালাম আরও প্রমুখ ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code